নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
আলীরটেকে ঈদগাহ ভেঙ্গে মসজিদ নির্মানের পায়তারা প্রভাবশালী মহলের

আলীরটেকে ঈদগাহ ভেঙ্গে মসজিদ নির্মানের পায়তারা প্রভাবশালী মহলের

প্রকাশিতঃ

জাগো নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের  আলীরটেক গ্রামের প্রধান ঈদগাহ ভেংঙে মসজিদ নির্মাণে পাঁয়তারা করছে একটি প্রভাবশালী মহল।
এ সংবাদ প্রকাশ হলে সাধারণ মানুষের মধ্যে বিরাজ করছে তীব্র অসন্তোষ।
জানা যায়, আলীরটেকে ঈদগাহ মাঠ সংলগ্ন একটি দোতলা মসজিদ রয়েছে।মসজিদের কুল ঘেষে ঈদগাহ মাঠের দেয়াল রয়েছে।
তা সত্বেও ঈদগাহ ভেংঙে আরেকটি মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়ায় এলাকাবাসী উদ্বেগ প্রকাশ করেছে।

এলাকাবাসী জানান, আলীরটেক গ্রামে একটাই ঈদগাহ।  এর অবকাঠামো উন্নয়নের জন্য বিভিন্ন সময় সরকারি বরাদ্ধ ব্যবহৃত হয়ে আসছে। ঈদগাহ সংস্কারের জন্য কয়েক মাস আগে জেলা পরিষদের মাধ্যমে বরাদ্ধ আসে। এই সরকারি বরাদ্ধকৃত টাকায় ঈদগাহ মাঠের বাউন্ডারী দেয়াল,মিম্বর নির্মান করা হয়।  ৪/৫ গজের মধ্যে আরেকটি নতুন মসজিদ নির্মাণ বিতর্কিত সিদ্ধান্ত বলে দাবি করেন সচেতন মহল । তাছাড়া পাশাপাশি দুটি মসজিদ হলে এখানকার মুসল্লীদের মাঝেও বিভেদ ও বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। এলাকাবাসী আরও জানায়, ঈদগাহ ভেংঙে মসজিদ নির্মিত হলে ঈদের নামাজ কোথায় পড়বে তারা। এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষে সকলের নিষেধাজ্ঞা স্বত্ত্বেও তারা এই মসজিদ নির্মাণের পায়তারা করছেন একটি কুচক্রী মহল। মসজিদের পাশে আরেকটা মসজিদ নির্মাণের চেষ্টা এটা কোন ভাবেই এলাকার লোকজন মেনে নেবে না।

সরকার বাড়ি মহল্লাবাসীর দাবি,জোহর এবং আসরে দুই কাতার মুসল্লী হয়না। কেন আরেকটি মসজিদ নির্মাণের দরকার। এখানে আরেকটি মসজিদের প্রয়োজনীয়তা আছে কিনা তদন্তের মাধ্যমে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। বাধাঁ সত্বেও মসজিদ নির্মাণ করলে এলাকার মুসল্লীরা এর কঠোর প্রতিবাদ করবে বলে হুঁশিয়ারি দেন তারা।

এ বিষয়ে আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাকির হোসেন এর কাছে ফোনে জানতে চাইলে, ‘তিনি এ বিষয়ে জানেন না বলে জানান।এলাকায় গেলে বলতে পারবো।

এই বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল এর মুঠোফোনে কল দেয়া হলে তিনি জানান,নেটওয়ার্কের সমস্যার জন্য আপনার কথা বুঝতে পারছিনা বলে  সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!