নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
রুপগঞ্জে জঙ্গি আস্তানা’র প্রধান জাভেদ গ্রেফতার

রুপগঞ্জে জঙ্গি আস্তানা’র প্রধান জাভেদ গ্রেফতার

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:

রূপগঞ্জ এলাকায় জঙ্গি আস্তানার প্রধান জাভেদ ওরফে আবীর ওরফে এনামুলকে গ্রেফতার করেছে অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

বুধবার (১০ জুলাই) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন এটিইউয়ের মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল।

তিনি বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি চারতলা বাড়ি ঘিরে রাখা হয়। পরে সেখানে অভিযান চালিয়ে তিনটি শক্তিশালী আইডি বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে অভিযানের আগেই ওই আস্তানা থেকে পালিয়ে আত্মগোপনে যান জাভেদ।

পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তবে কোন জায়গা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে প্রাথমিকভাবে তা জানায়নি এটিইউ।

এ বিষয়ে বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল।

এর আগে গত ২ জুলাই সকাল থেকে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে রূপগঞ্জের বরপা আড়িয়াবো এলাকার জাকির হোসেন নামের এক সৌদি প্রবাসীর বাড়ি ঘেরাও করে রাখেন এটিইউ সদস্যরা। বিকেলে বাড়ির গ্যাস ও বিদ্যুৎ লাইন বন্ধ করে পুলিশের বিশেষায়িত বাহিনী সোয়াত টিম ভেতরে প্রবেশ করে অভিযান কার্যক্রম পরিচালনা করে। অভিযানে তিনটি আইডি বোমা, চাপাতিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

অভিযান শেষে অ্যান্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার (অপারেশন) সানোয়ার হোসেন বলেন, গত মাসের (জুনের) ৮ ও ৯ তারিখে নেত্রকোনায় একটি অভিযান পরিচালনা করে জেলা পুলিশ ও আমাদের অ্যান্টি টেরোরিজম ইউনিট। পরে সেখান থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে দেশব্যাপী অভিযান পরিচালিত হয়। সেই অভিযানে কক্সবাজার থেকে একজনকে গ্রেফতার করি। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রূপগঞ্জে কাজ শুরু হয়। প্রথমে ভবনটি শনাক্ত করে ঘেরাও করা হয়।

তিনি বলেন, ভবনটিতে ২০টি রুম রয়েছে। একেক রুমে একেক বাসিন্দা থাকেন। বিষয়টি বুঝতে আমাদের সময় লেগে যায়। একপর্যায়ে বুঝতে পারি একটি রুমে তালা দেওয়া রয়েছে। তারা (রুমের বাসিন্দা) দুদিন আগে হঠাৎ করেই চলে গেছেন বলে জানতে পারি। তবে দুজন সদস্য অবস্থান করতেন। তারা ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। তাদের মধ্যে একজন নতুন সদস্যদের প্রশিক্ষণ দিতেন। আইডি ও আইটি সম্পর্কিত বিষয়গুলো প্রশিক্ষণ দিতেন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!