নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
কানাইনগর স্কুলের আমজাদ মাষ্টারের বিরুদ্ধে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা

কানাইনগর স্কুলের আমজাদ মাষ্টারের বিরুদ্ধে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা

প্রকাশিতঃ

জাগো নারায়ণগঞ্জ:

কানাইনগর ছোবহানিয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ আমজাদ হোসেন মাষ্টারের বিরুদ্ধে নারায়নগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেটের আদালতে মামলা হয়েছে।

গত ১৫ জুন ২০২৩ সালে কানাইনগর ছোবহানিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারি শিক্ষক মনির হোসেন বাদী হয়ে আমলী আদালত -২ এ মামলাটি দায়ের করেন। আদালত মামলাটিকে পিটিশন নং ২৩২/২০২৩ হিসেবে গ্রহন করে তদন্তের জন্য সিআইডি নির্দেশ দেন। সিআইডি দীর্ঘ তদন্ত শেষে ২০২৪ সালের মার্চ মাসের ১০ তারিখ প্রতিবেদন দাখিল করার পর মামলাটি সি,আর মামলা নং৪৩০/২০২৪ হিসেবে রুজু হয়। সিআইডি তাদের তদন্তে আসামী আমজাদ হোসেন সহ তিনজনের বিরুদ্ধে ৪৭ লক্ষ ৪২ হাজার ২০০ টাকা হিসেবের গড়মিল পায়। গড়মিলের বিষয়ে বিবাদীকে জিজ্ঞেসাবাদ করলে বিবাদী আমজাদ হোসেন কোন সন্তোষজনক জবাব দিতে পারে নাই।

মামলাটি তদন্তকালে প্রাপ্ত সাক্ষ্য প্রমানে টিচার্স টাওয়ার ভবন নির্মানের কাগজ পত্র, টাকা খরচের হিসাব পর্যালোচনায় বিবাদী টাওয়ারের সভাপতি আমজাদ হোসেন, সেক্রেটারি ও অপর এক সদস্যের বিরুদ্ধে পেনাল কোডের ৪০৬/৪২০/৫০৬(২) ধরার অপরাধের প্রাথমিকভাবে সত্যতা পায়।

মোকদ্দমার আরজি ও মামলার সংক্ষিপ্ত বিবরনীতে জানা যায়,বাদী,বিবাদীসহ আরো ২৪ জন মিলে খরিদকৃত ১৪ শতাংশ ভূমিতে আট তলা ইমারতে বিভিন্ন ফ্লাটসমূহ তৈরি করার জন্য বিগত ২০১৬ সালের আক্টোবর মাসের ১৬ তারিখে ৯৭৯৫ নং রেজিষ্ট্রিকৃত শরীকানা চুক্তিপত্র সম্পাদন করে তার মধ্যে ২৮ জন শেয়ার হোল্ডারগণ টিচার্স টাওয়ার নির্মাণ করার জন্য প্রতেকের নিকট থেকে ১১ লক্ষ ৪৫ হাজার করে মোট তিন কোটি বিশ লাখ ষাট হাজার টাকা নগদ প্রদান করে। বিবাদীগণও আমজাদ হোসেন সভাপতি ও টাওয়ার নির্মাণের দায়িত্বে থাকায়, বাদী সভাপতি হওয়ার পর বিবাদীগনের নিকট টিচার্স টাওয়ার নির্মাণের আয়-ব্যয়ের হিসাব চাইলে বিবাদীগণ বাদীর নিকট হিসেব দিতে টালবাহানা শুরু করে। বাদী বিগত ২০২১ সালের ১ জানুয়ারী ব্যাংকের মাধ্যমে, ও নগদ মালামাল ক্রয়ের মাধ্যমে বিবাদীগন কে ৩৩ লাখ ২২ হাজার ৬ শত ৭৫ টাকা প্রদান করে। বাদী খরচ করেন ২৪ লাখ ৯৫ হাজার টাকা। বাদী হিসেব করে পাওনা হন ৮ লাক ২৭ হাজার ৬ শত ৭৫ টাকা। উক্ত টাকার হিসাব প্রদান করার জন্য বাদী বিগত ২০২১ সালের এপ্রিল মাসের তারিখে বিবাদীগণের নিকট লিগ্যাল নোটিশ প্রেরন করেন।

এতে বিবাদীগন কর্নপাত না করিয়া  বিবাদীগন বাদীর নিকট কোন সিসেব দিবেনা এবং বাদী ও স্বাক্ষীগণকে প্রাননাশের হুমকি প্রদান করায়। বাদী মনির হোসেন মাষ্টারের নিজস্ব ৮ লাখ ২৭ হাজার ৬ শত ৭৫ টাকা ও ২৮ জন শেয়ার হোল্ডার প্রতেকের ১ লাখ ৬৯ হাজার ৩ শত ৬৫ টাকা করে ৪৭ লাখ ৪২ হাজার ২ শত টাকা মোট ৫৫ লাখ টাকা আত্মসাৎ এর অভিযোগ করেন মামলায়।

এর আগে নারায়নগঞ্জ সদর উপজেলার বক্তাবলির কানাইনগর ছোবহানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক থাকাকালীন সময় ও তার বিরুদ্ধে দ্নূীতির ম্যাধ্যমে অর্থ আত্মসাৎ এর অভিযোগ রয়েছে।

প্রধান শিক্ষক হিসেবে অনিয়মের মাধ্যমে নিয়োগ পাওয়ার পর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। রাতারাতি টাকার পাহাড় বানিয়েছেন তিনি মাত্র ৯ বছর দায়িত্বকালে প্রায় ৩ কোটি ৪ লক্ষ ৮৮ হাজার ১ শত ৬৭ টাকা আত্মাসৎ এর অভিযোগ। আমজাদ হোসেন ৯ বছরের মেয়াদকালে তাঁর দুর্নীতির খতিয়ান যেন রূপকথার গল্পকেও হার মানায়। স্কুলটির সাবেক শিক্ষার্থীদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে দুর্নীতির এ মহাকান্ড। অনিয়ম দূর্নীতি শিক্ষকদের কোচিং বাণিজ্যের কারণে শিক্ষা ব্যবস্থা একেবারে ধ্বংসের দ্বারপ্রান্তে। অভিযোগ উঠেছে, তিনি তাঁর মেয়াদকালে ৩ কোটি ৪ লক্ষ ৮৮ হাজার ১ শত ৬৭ টাকা দূর্নীতির মাধ্যমে আত্মসাৎ করেছেন।

এ কারণে স্কুলের প্রধান শিক্ষক আমজাদ হোসেনের পদত্যাগ দাবি করে বিভিন্নখাতে তাঁর দুর্নীতির খতিয়ান জনসম্মুখে প্রকাশ করার দাবি তুলেছেন-বিদ্যালয়ের ১৯৯৭ ব্যাচের শিক্ষার্থী ও এলাকাবাসী। এ দাবিতে প্রায় দু’বছর ধরে আন্দোলন চালিয়ে আসছে ওই ব্যাচের শিক্ষার্থীরা।

আন্দোলনকারীছাত্র ছাত্রী অভিভাবক দেয়া তথ্যমতে, আমজাদ হোসেন স্কুলের পূন:ভর্তি বাবদ ৩২ লক্ষ ৭৬ হাজার, বিলম্ব অনুপস্থিত বাবদ ৩ লক্ষ ৭৮ হাজার টাকা, খেলাধুুলা খাতে ৯ লক্ষ ৮০ হাজার টাকা, নির্মাণ খাতে ৯ লক্ষ ৬০ হাজার টাকা, গ্রায়াচুটি বাবদ ১২ লক্ষ ৬০ হাজার টাকা, বিদ্যুৎ বিল বাবদ ৮ লক্ষ ২৮ হাজার টাকা, মিলাদ বাবদ ৮ লক্ষ ৮২ হাজার টাকা, দুঃস্থ: তহবিলের ৩ লক্ষ ৭৮ হাজার টাকা, পাঠাগারের ৩ লক্ষ ৭৮ হাজার টাকা, গবেষণার ৩ লক্ষ ৭৮ হাজার টাকা, সাংস্কৃতিক খাতে ৩ লক্ষ ৭৮ হাজার টাকা, স্কাউটের ৬ লক্ষ ৩০ হাজার টাকা, উন্নয়নের ৬ লক্ষ ৩০ হাজার টাকা, কম্পিউটারের ৬ লক্ষ ৩০ হাজার, মসজিদ ফান্ডের ৬ লক্ষ ৩০ হাজার টাকা, অগ্রগতি পত্র বাবদ ৫ লক্ষ ৬৭ হাজার টাকা, মনোগ্রাম বাবদ ৫ লক্ষ ৬৭ হাজার টাকা, এসএসসি পরিক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরন বাবদ অতিরিক্ত ২৮ লক্ষ ৩ হাজার ১ শত ৬৭ টাকা, কৃষি ও গার্হস্থ্য অর্থনীতি বিষয়ে ব্যবহারিক পরীক্ষা বাবদ ৮ লক্ষ ৪০ হাজার টাকা, উপবৃত্তিপ্রাপ্ত ছাত্র ছাত্রীদের সরকারি অনুদানের ৫ লক্ষ ৭৬ হাজার টাকা গত ১০ বছরে সব মিলিয়ে তিন কোটি চার লক্ষ আটাশি হাজার এক শত সাতষ্টি টাকা। এর প্রমাণ হিসেবে স্কুলের রশিদ ও ব্যাংক এ্যাকাউন্ট সহ নানা তথ্য-উপাত্ত্ব তুলে ধরে আন্দোলনকারীরা।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!