নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
বকশীগঞ্জে নিলক্ষিয়া ইউপি উপ নির্বাচন লিচু’র প্রতীক অটো রিক্সা  

বকশীগঞ্জে নিলক্ষিয়া ইউপি উপ নির্বাচন লিচু’র প্রতীক অটো রিক্সা  

প্রকাশিতঃ
রাশেদুল ইসলাম রনি
: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম লিচু পেয়েছেন  অটো রিক্সা  প্রতীক। টানা তিনবার নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে দায়িত্ব পালন করেছেন চেয়ারম্যান প্রার্থী লিচু। এছাড়াও দীর্ঘদিন নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেন তিনি।নজরুল ইসলাম লিচু নিলক্ষিয়া ইউনিয়নের জানকিপুর নতুন বাশকান্দা গ্রামের মৃত নুরুল হোসেনের সন্তান। ১১ জুলাই বৃহস্পতিবার    প্রতীক বরাদ্দের দিন তিনি এই প্রতীক পান। প্রতীক বরাদ্দের পরই তিনি নিলক্ষিয়া ইউনিয়নে জনসংযোগ শুরু করেন। চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম লিচু বলেন-‘জনগনের কল্যানের জন্য, ন্যায় বিচারের জন্য জনগন আমাকে ভোট দিবে। আমার আশা একটি অবাধ, নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হবে। জনগন আমার  আটো রিক্সা প্রতীকে ভোট দিবে। আমি নির্বাচিত হয়ে আসবো এবং মাননীয় সংসদ সদস্য নূর মোহাম্মদ ও উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তারের পরামর্শ ও সহযোগিতায় নিলক্ষিয়া ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন গড়তে কাজ করবো।’লিচু আরো বলেন-‘আমি এর আগেও দীর্ঘদিন জনপ্রতিনিধি হিসেবে কাজ করেছি। কিন্তু আমার কোনো কাজে আমার এলাকার মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে এমন কোনো নজির নেই। আমি, আমার বাবা ও দাদা এলাকাবাসীর জন্য সারাজীবন ধরে কাজ করে যাচ্ছি এবং মরার আগ পর্যন্ত কাজ করে যাবো। এলাকার রাস্তা-ঘাট, মসজিদ-মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠান সকল কিছুর উন্নয়নে কাজ করবো।’আগামী ২৭ জুলাই নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে ১০টি কেন্দ্রে ইভিএমে ভোট দিবেন ২৩ হাজার ৮  জন ভোটার এরমধ্যে পুরুষ ভোটার১১ হাজার ৫ শ ও মহিলা ভোটার ১১ হাজার ৫ শ ৮ জন । আর এতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন  ৬জন প্রার্থী। তবে দীর্ঘদিন জনপ্রতিনিধি থাকায় পরিচিতি ও ভোটের মাঠে সবচেয়ে শক্ত অবস্থানে আছেন নজরুল ইসলাম লিচু। সবশেষ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয়ী হন নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের সেই সময়ের চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার। এরপরই ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপনির্বাচনের দিন ঘোষনা করে নির্বাচন কমিশন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!