নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
হরিহরপাড়া স্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তের দাবি

হরিহরপাড়া স্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তের দাবি

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
ফতুল্লার ঐতিহ্যবাহী হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লুৎফুন্নেছার দূর্নীতির অভিযোগ তদন্তের দাবী করেছেন স্থানীয়রা। একই সাথে লুৎফুন্নেছার বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর একের পর এক দূর্নীতির অভিযোগ পাওয়া যাচ্ছে। অপরদিকে গণমাধ্যমে বক্তব্য দেয়ায় ম্যানেজিং কমিটির সাবেক অভিভাবক সদস্য আবু হানিয়ের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় অভিযোগ করেছেন লুৎফুন্নেছা।
এদিকে স্থানীয়দের মাধ্যমে লুৎফুন্নেছার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের একটি ফাইল হাতে এসেছে গণমাধ্যম কর্মীদের। সেই ফাইলের তথ্য অনুযায়ী ২০২৩ সালে স্থানীয় প্রভাবশালীদের ম্যানেজ করে যোগ্য প্রার্থীদের পিছনে ফেলে তিনি স্কুলের প্রধান শিক্ষক পদে নিয়োগের অভিযোগটি রয়েছে। ২০২৩ সালে ৪১৩ জন এসএসসি পরীক্ষার্থীর কাছ থেকে কোচিং ফি’র নামে বিপুল পরিমান টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে লুৎফুন্নেছার বিরুদ্ধে।
প্রধান শিক্ষিকা লুৎফুন্নেছার কন্যা ২০২৪ সালের এসএসসি পরীক্ষার পরীক্ষার্থী হওয়ার পরেও এই তথ্য গোঁপন করে কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন তিনি যা সম্পূর্ন বেআইনী। সহ-প্রধান শিক্ষিকা নিয়োগে দুই শিফটের ব্যাপারে মন্ত্রনালয়ের অনুমতি না থাকার পরও প্রভাতি শাখায় বিশেষ সুবিধায় নিয়োগ দেয়া হয়। সেই নিয়োগ পরীক্ষায় ড্যামী প্রার্থী রাখারও অভিযোগ রয়েছে। প্রধান শিক্ষিকার দূর্নীতি নিয়ে ২০২৩ সালের ১১ আগস্ট নবম শ্রেণীর এক ছাত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি পেইজে স্ট্যাটাস দেন। পরবর্তিতে মামলার হুমকি দিয়ে স্ট্যাটাস ডিলেট করানো হয়। অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী এমনকি কর্মচারীদের সাথে অশোভন আচরণের অভিযোগ রয়েছে। চতুর্থ শ্রেণীর কর্মচারী সুরুজ মিয়াকে চড় মেরেছিলেন। তাছাড়া স্কুল ফান্ডের টাকা ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগও রয়েছে প্রধান শিক্ষিকা লুৎফুন্নেছার বিরুদ্ধে।
স্থানীয়দের মাধ্যমে পাওয়া ২৮ পেইজের ফাইলে লুৎফুন্নেছার বিরুদ্ধে অসংখ্যা অভিযোগ রয়েছে। যা এ প্রতিবেদকের কাছে সংগ্রহে রয়েছে এবং খুব শীঘ্রই তা লিখিত অভিযোগ আকারে শিক্ষা মন্ত্রনালয়ে জমা দেয়া হবে বলে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন সাবেক অভিভাবক সদস্য বলেন, প্রধান শিক্ষিকা লুৎফুন্নেছার স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতির প্রশ্রয়েই তিনি গত এক বছর যাবত স্কুলে নিজের আধিপত্য বিস্তার করে গেছেন। স্কুলের তহবিলের টাকা তিনি ব্যক্তিগত ব্যবসায়ের কাজে ব্যবহার করছেন বলেও গুঞ্জন রয়েছে স্থানীয়দের মাঝে। স্কুলের নতুন ভবণের জায়গা ক্রয় নিয়েও অনিয়মের অভিযোগ করেছেন। জমির দাম নির্ধরন করে সভাপতির নামে পাওয়ার নিয়ে পরবর্তিতে দাম বেশি দেখিয়ে স্কুলের নামে রেজিষ্ট্রশন করা হয়।
তবে এসব অভিযোগের বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা লুৎফুন্নেছার সাথে যোগাযোগ করা হলে তিনি সকল অভিযোগ অস্বীকার করে বলেন, সকল বিধি মেনেই আমার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। যোগ্যতার ভিত্তিতেই আমি চাকুরী পেয়েছি।
তবে লুৎফুন্নেছার বিরুদ্ধে নানা অভিযোগের গুঞ্জন সত্যতা জানতে বিভাগীয় তদন্ত দাবি করেছেন স্থানীয়রা।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!