নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
সিদ্ধিরগঞ্জে নাশকতার ১২ মামলায় প্রধান আসামি কাউন্সিলর ইকবাল

সিদ্ধিরগঞ্জে নাশকতার ১২ মামলায় প্রধান আসামি কাউন্সিলর ইকবাল

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:

কোটা আন্দোলন ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতু থেকে শুরু করে সাইনবোর্ড পর্যন্ত এলাকায় সংঘর্ষ, অগ্নিসংযোগ, পুলিশের ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত ১২টি মামলা হয়েছে। এসব মামলার প্রধান আসামি করা হয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২ নং ওয়ার্ড কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেনকে। তাঁকে নাশকতার মূল পরিকল্পনাকারী ও হামলার নেতৃত্বদানকারী হিসেবে চিহিৃত করা হয়।

গত ১৯ জুলাই থেকে গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) পর্যন্ত গত ১১ দিনে ১২টি মামলা করে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, গত ১৮-১৯ জুলাই কোটাবিরোধী আন্দোলনের নামে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২ নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেনের নেতৃত্বে একদল দুষ্কৃতিকারী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডাচ বাংলা ব্যাংকে আগ্নিসংযোগ ও হাজী ইব্রাহিম খলির শপিং কমপ্লেক্সে আগুন দেয়। ঘটনার একদিন পর ডাচ বাংলা ব্যাংক থেকে তিন জনের মরদেহ উদ্ধার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

তাতে আরো বলা হয়, মহাসড়কে গাড়িতে আগুন, শিমড়াইল ও সাইনবোর্ডের পুলিশ বক্স ভাঙচুর, সানারপাড়ে আওয়ামীলীগ কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিুবর রহমানের বাড়িতে হামলা ভাঙচুর, লুটপাট, সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়ার মালিকানাধীন পেট্রোল পাম্প শ্যামসে হামলা, ভাঙচুর, মহাসড়কে পুলিশের সঙ্গে দফায় দফায় হামলা, মিতালী মার্কেটের অফিসে অগ্নিসংযোগ, নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, সাইনবোর্ডে পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশনের (পিবিআই) অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ, জাতীয় যুব উন্নয়ন কর্পোরেশনে হামলা, ভাঙচুর, লুটপাটসহ বিভিন্নভাবে ধ্বংসযজ্ঞ চালানোর মূল পরিকল্পনাকারী ও প্রধান আসামি ইকবাল হোসেন।

এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল কালের কণ্ঠকে জানান, পুলিশের ওপর হামলা, গাড়িতে ও মার্কেটে অগ্নিসংযোগ, পাসপোর্ট অফিস ভাঙচুর, পিবিআই কার্যালয়ে হামলা লুটপাট, জাতীয় যুব উন্নয়ন কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ১২ মামলায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ও নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের ২ নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেনকে প্রধান আসামি করে মামলা করা হয়েছে।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১১ লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা জানান, হেফাজতে ইসলামের আন্দোলনের সময় নাশকতার অভিযোগে কাউন্সিলর ইকবালকে গ্রেফতার করা হয়েছিল। এবার নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। তাকে খুব শিগগির গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!