নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
লক্ষী নারায়ণ দূর্গা মন্দির নিয়ে বিএসপি নেতা টনি মল্লিকের হুশিয়ারী!
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
Next
Prev
প্রচ্ছদ
মুসলিমনগর কেএম স্কুলের শিক্ষকদের মারধর করে স্কুল বন্ধ করলো পরাজিত সভাপতি প্রার্থী!

মুসলিমনগর কেএম স্কুলের শিক্ষকদের মারধর করে স্কুল বন্ধ করলো পরাজিত সভাপতি প্রার্থী!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারনে সারাদেশে সকল প্রকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো করেছিলো হাসিনার সরকার। সোমবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর কারফিউ প্রত্যাহারের পাশাপাশি সকল প্রকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার নির্দেশ প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে ফতুল্লার মুসলিমনগর কেএম উচ্চ বিদ্যালয়টি খোলা হলেও শিক্ষার্থীদের ও শিক্ষকদেরকে বের করে দেন স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনে পরাজিত সভাপতি প্রার্থী কাশেমের স্বজনরা। এ সময় তারা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও শিক্ষক প্রতিনিধি মাহবুবুর রহমান কামালকে মারধর করে এবং তার গায়ের গরম পানি ঢেলে দিয়ে গুরুতর আহত করে। আহত শিক্ষক মাহবুবুর রহমান কামাল নারায়ণগঞ্জ তিন’শ শষ্যা হাসপাতালে চিকিৎসা নিয়ে বর্তমানে বাসায় অবস্থান করছেন।
গুরুতর আহত শিক্ষক মাহবুবুর রহমান কামাল অত্র প্রতিবেদককে জানান,সরকারের নির্দেশনা মোতাবেক আমরা সকল শিক্ষক ও শিক্ষার্থীরা ঐদিন স্কুলে ছিলাম। স্কুল চলাকালীন সময়ে হঠাৎ পরাজিত সভাপতি প্রার্থী কাশেমের ঘনিষ্ট আলী সরদারের ছেলে রনি,মজিদ সরদারের আলামিন,কাশেমের ছেলে সানি ও এনায়েতনগর ইউনিয়ন যুবদলের সভাপতি মনির হোসেনের নেতৃত্বে আসা একাধিক লোকজন ক্লাসে প্রবেশ করে শিক্ষার্থীদেরকে জোড় করে বের করে দেয়। পরে আমি ও প্রধান শিক্ষক,সিনিয়র শিক্ষিকা রাবেয়া এবং আসাদ স্যারকে স্কুলে আর কাউকে প্রবেশ করতে দেয়া হবেনা বলে বের করে দেয়।
এরপর আমি স্থানীয় একটি সেলুনে চুল কাটাতে গেলে কাশেমের ছেলে ও ভাতিজারা একত্রিত হয়ে আমার উপর অতর্কিত হামলা চালায় এবং আমার উপর গরম পানি ঢেলে দেয়। এ সময় তারা সকলে আমাকে এলোপাতারি কিল-ঘুষি ও লাথি মারে। তাদের আঘাতে আমার শরীর ও বুকে প্রচন্ড আঘাত লাগে। আমাকে বেদম মারধরের পর ওরা চলে গেলে আমি নারায়ণগঞ্জ তিন’শ শষ্যা হাসপাতালে চিকিৎসা নেই। তিনি আরও বলেন,স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনকে ঘিরে কাশেমের সাথে সকলের দুরত্বের সৃষ্টি হয়। সেই কারনেই তিনি স্কুলের প্রতিটি শিক্ষকের বিরুদ্ধে রয়েছেন।
এ বিষয়ে আমি এনায়েতনগর ইউপির সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান লিটনের সাথে যোগাযোগ করি এবং একটি সুষ্ঠ সমাধান চাই। তিনি আমাকে বলেন,আমি ওদেরকে বলে দিয়েছি আর কোন সমস্যা হবেনা। তারপরও কাশেমের ভাই ও ভাতিজারা আমাকেসহ ৪ শিক্ষককে স্কুলে প্রবেশ করতে দিচ্ছেনা।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!