নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
নামধারী যুবদলের সিপাহী জোসেফের দখলদারিত্বের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহবান

নামধারী যুবদলের সিপাহী জোসেফের দখলদারিত্বের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহবান

প্রকাশিতঃ

মাজহারুর ইসলাম জোসেফ যদিও তিনি নারায়ণগঞ্জ মহানগর যুবদলের ব্যানারে গত দুই বছর যাবৎ মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন। তবে কাগজে কলমে নারায়ণগঞ্জ জেলা বা মহানগর যুবদলের কোথাও তার নামের ছিটে ফোঁটাও নেই তবুও তিনি নামধারী যুবদলের সিপাহী।

এক সময়ে ছিলেন মহানগর ছাত্রদলের সভাপতি ও দাপুটে নেতা। গত বিএনপির শাসনামলে তার দখলে ছিলো শহরের হাবিব কমপ্লেক্স, রিভারভিউ ও ফারজানা টাওয়ারে অবস্থিত সকল গার্মেন্ট ও হোসিয়ারী। শুধু তাই নয়, ক্ষমতার দাপট দেখি নাসিক ১৫নং ওয়ার্ডে সকল ব্যবসা প্রতিষ্ঠানও ছিলো তার দখলে।

পিতা বীর মুক্তিযোদ্ধা আজাহার (আজাহার কমিশনার) ছিলেন সাবেক পৌরসভার কমিশনার। ফলে এর প্রভাবও ছিলো তার মধ্যে। পিতা ও তার নিজের প্রভাব খাটিয়ে শহরে দখলদারিত্ব, চাঁদাবাজী ও মাদকসহ এমন কোন অপকর্ম নেই যার সাথে জোসেফ জড়িত ছিলো না। এক সময় তিনি নিজেও মাদকাসক্ত হয়ে যান বলে জানাগেছে।

২০০৬ সালে বিএনপি ক্ষমতাচুত্য হলে কিছুদিনের জন্য ঘা ঢাকা দেন তিনি। পরে তাকে ফিরিয়ে আনেন পিতা আজাহার কমিশনার। মাদকাসক্ত জোসেফ তখন সারাক্ষণ মাদক নিয়েই ব্যস্ত হয়ে পড়েন। মাদক নিতে নিতে এক সময় জোসেফ পাগলের মত হয়ে যায়। মুখে উল্টাপাল্টা যা আসতো তাই বলতো জোসেফ। আর মানুষ তখন তা শোনে হাসতে থাকতো। এক কথায় একদম জিরোতে পৌছে যায় জোসেফ। পরে তাকে বেশ কয়েকমাস মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে রেখে সুস্থ করে আনেন পিতা আজাহার।

জোসেফ সুস্থ হলেও ২০০৮ থেকে ২০২০ সাল পর্যন্ত পুরো ১২ বছর থাকেন দলের বাইরে। কিন্তু ২০২১ সালে যুবদলের ব্যানারে আবারও মাঠে দেখা যায় মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ও স্বঘোষিত যুবদল নেতা জোসেফকে। দলীয় সকল কর্মসূচিতে মিটিং মিছিল নিয়ে জোসেফকে অংশগ্রহন করতে দেখা যায়।

তবে দীর্ঘ বহুবছর দলের বাইরে থাকায় নারায়ণগঞ্জ বিএনপি নেতাকর্মীরা তাকে মেনে নিতে চায়নি। ফলে প্রতিটি প্রোগ্রামে জোসেফ উপস্থিতি হলেই শুরু হতো বিশৃঙ্খলা। প্রায় সময় দলীয় নেতাকর্মীদের সাথে হাতা হাতি ও লাঠিসোটা নিয়ে নেতাকর্মীদের ওপর চড়াও হতে দেখা গেছে জোসেফকে।

২০২৩ সালের শেষের দিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের সমযোতায় নারায়ণগঞ্জ বিএনপি নেতারা তাকে গ্রহণ করে। সেই থেকে মহানগর বিএনপির সাথে ঐক্যবদ্ধভাবে তাকে সকল কর্মসূচি পালন করতে দেখা গেছে।

এদিকে চলতি মাসের গত ৫ আগষ্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পরই জোসেফ আবারও বেপরোয়া হয়ে উঠে। আবারও শুরু করে দখলদারিত্ব ও চাঁদাবাজি। বর্তমানে তার লোকেরা বিভিন্ন সেক্টর দখল করে আছে বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ রয়েছে, পুরনো সেক্টরগুলো,  যেগুলো আওয়ামী লীগ শাসনামলে তার হাতছাড়া হয়ে গিয়েছিলো সেগুলো আবারও নিয়ন্ত্রণে নিয়েছেন তিনি। তবে এসব দখলদারিত্ব ও চাঁদাবাজীর বিরুদ্ধে বিএনপি তথা তারেক রহমানের কড়াকড়ি নির্দেশনা থাকলেও তিনি তা কর্ণপাতই করছেন না।

অথচ প্রতিটি কর্মসূচিতেও তাকে বলতে শোনা গেছে, বিএনপি বা যুবদলের কোন নেতাকর্মীরা যদি দলের নাম ভাঙ্গিয়ে কোন দখলদারিত্ব বা চাঁদাবাজীতে লিপ্ত হন, তাহলে তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু বাস্তবতার সাথে তার এ বক্তব্যের কোন মিল খোঁজের পাওয়া যায়নি।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন যুবদল কর্মীরা বলেন, তিনি (জোসেফ) মুখে বলেন এক, কাজে আরেক। অর্থ্যাৎ কথার সাথে তার বাস্তবতার কোন মিল নেই।

হাসিনার পতনের পর জোসেফ ও তার বাহিনীর লোকেরাই সর্বপ্রথম বিভিন্ন সেক্টর দখল করেছে। দলের কঠিন নির্দেশনা থাকা সত্বেও তিনি তা মানছেন না।

তারা বলছেন, জোসেফকে যদি এখনই না থামানো যায়, তাহলে তিনি গোটা শহর খেয়ে ফেলবেন। এতে বিএনপির ভাবমূর্তি নষ্ট হবে। বিএনপির বদনাম হবে। তাই জোসেফের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার জন্য দলীয় শীর্ষ নেতাদের প্রতি অনুরোধও জানিয়েছেন যুবদলের ওই কর্মীরা।

এ বিষয়ে মাজহারুর ইসলাম জোসেফ বলেন, যখন কোন রাষ্ট্রীয় পট পরিবর্তন হয় তখন স্বাভাবিক ভাবেই এতদিন যারা ক্ষমতায় থেকে সুবিধাভোগ করেছে পট পরিবর্তনের সাথে সাথে সেখানে অন্যরা আসবে। এটা একটা প্রাকৃতিক নিয়ম।

কিন্তু আপনি লক্ষ্য করলে দেখবেন, ১নং গেট থেকে নিতাইগঞ্জ পর্যন্ত কোন মারামারি, কাউকে হুমকি-ধমকি, চাঁদাবাজি বা জোরপূর্বক কোন কিছু করা হচ্ছে না। যদি আপনি এ ধরনের কোন তথ্য পেয়ে থাকেন তাহলে আপনি খোঁজখবর নিন, আমি আপনার সাথে আছি।

এ ধরনের কিছু হয় নি আর এমনটা আমরা কাউকে করতেও দিবোনা। আমাদের মানসম্মান আছে, কারন আমরা রাজনীতি করি। এটা একধরনের সাবোটাজ।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!