নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
লক্ষী নারায়ণ দূর্গা মন্দির নিয়ে বিএসপি নেতা টনি মল্লিকের হুশিয়ারী!
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
Next
Prev
প্রচ্ছদ
বিদ্যানিকেতন স্কুলের প্রধান শিক্ষকের পদত্যাগ,অসুস্থতার বাহানায় সালামের পলায়ন

বিদ্যানিকেতন স্কুলের প্রধান শিক্ষকের পদত্যাগ,অসুস্থতার বাহানায় সালামের পলায়ন

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
আন্দোলনরত শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে বিদ্যানিকেতন হাইস্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহার পদত্যাগ, অসুস্থতার বাহানায় পালালেন স্কুল ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও সিনিয়র সাংবাদিক আব্দুস সালাম।
২০ আগষ্ট মঙ্গলবার সকাল ১০ টা থেকে শহরের ভুইয়ারবাগে অবস্থিত বিদ্যালয়ের সামনে সড়কে অবরোধ করে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা।
এর আগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে মূল ফটকের সামনে গিয়ে জোড় হয়ে আন্দোলন শুরু করে। এসময় বেতন বেশি আদায় , ছাড়পত্রের জন্য অতিরিক্ত টাকা আদায় ,অতিরিক্ত পরীক্ষা ও ফিস নেওয়া, স্কুলের অনুষ্ঠানে জোড় পূর্বক আটকে রাখা ,ক্যান্টিনে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি ,অনুপস্থিতির জরিমানা ৫০০ টাকা করে আদায় , অভিভাবকদের সাথে অশালীন আচারণ করে , ষষ্ঠ থেকে নবন শ্রেনী পর্যন্ত কারিকুলাম স্থগিত করা হয়নি, শিক্ষা প্রতিষ্ঠানের টাকা আত্মসাৎ করা মোট ১১ দফা দাবী সহ প্রধান শিক্ষকের পদত্যাগের দাবীতে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। পরে আন্দোলনরত শিক্ষার্থীদের গায়ে হাত তোলায় এবং তাদের বিভিন্নভাবে হুমকি প্রদান করায় প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা ও স্কুল ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান আব্দুস সালামের পদত্যাগের দাবীতে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।
এসময় আন্দোলনরত ছাত্রীদের গায়ে হাত তোলা এবং ছাত্রদের কলার ধরে নিয়ে আটকে রাখেন শিক্ষক সৌরভের বিরুদ্ধে অভিযোগ করে শিক্ষার্থীরা। এছাডাও প্রাথমিক শ্রেনীর শিক্ষার্থীদের আটকে রাখেন স্কুলের শিক্ষকরা এবং এতে ছোট ছোট শিক্ষার্থীরা ভয় পেছেন বলে অভিযোগ তুলেন অভিভাবকরা। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের অনিয়মের প্রতিবাদ জানাতে শিক্ষার্থীদের অভিভাবক ও ট্রাস্টি বোর্ড এর সদস্যরা এসেও আন্দোলনে যোগ দেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, প্রথমত আমাদের স্কুলে বেতন বেশি নেওয়া হয়। তারপর যেকোন বিষয়েই জরিমানা ধরে আমাদের নাজেহাল করে। প্রতি মাসে চারটা করে পরীক্ষা দিতে হয়। দুই পেইজের একটা খাতা দেয় পরীক্ষার জন্য তার জন্য আমাদের থেকে ৩০০শত করে টাকা নেওয়া হয়। কেউ যদি অসুস্থ্য হয় এবং স্কুলে যেতে না পারে তাহলে তাকেও ৫০০ টাকা করে জরিমানা দেওয়া হয়। আমরা তো আর রোবট নই। আমাদের অসুখ বিসুখ হতেই পারে কিন্তু স্কুল কর্তৃপক্ষ আমাদের থেকে জরিমানা ধরে।কেউ যদি ছাড়পত্র আনতে যায় তার জন্যও টাকা দিতে হয়।ছাড়পত্রের জন্য কোন টাকা লাগে না অন্য স্কুলে কিন্তু এখানে দিতে।কেউ পরীক্ষার সময় বেতন ও পরীক্ষার ফিস কমাতে গেলে তার সাথে খারাপ ব্যবহার করে। এমনকি আমাদের অভিভাবকদের সাথেও খারাপ ব্যবহার করে প্রধান শিক্ষক। আর অনেকগুলো স্যার মেডাম আছে তারা যেকোন বিষয়েই জরিমানা ধরে তা স্কুলে দেয় না নিজেরা নিয়ে যায়। এই যে এত এত জরিমানা,বেতন বেশি,এত পরিমান পরীক্ষা নেওয়া হচ্ছে তার টাকাগুলো যাচ্ছে কোথায়?
শিক্ষার্থীরা আরো অভিযোগ তুলে বলেন,স্কুলে কোন অনুষ্ঠান হলেও আমাদের কাছ থেকে চাঁদা ধরা হয়। যেকোন অনুষ্ঠানে আমাদের আটকে রাখে। সবকিছুতে অতিরিক্ত টাকা আদায় করে। সেই সাথে আমাদের গায়েও হাত তুলে। আজকে আমরা আন্দোলন করবো বলে রাতে সালাম স্যার আর উত্তম স্যার আমাদের ডেকে নিয়ে বাজেভাবে ব্যবহার করেছে এবং হুমকিও দিয়েছে।
স্কুলের এক দাতা সদস্য জানান,আমরা তো স্কুল করছি আমাদের বাচ্চাদের মানুষ বানানোর জন্য। নিজেদের জায়গা দিয়ে বাড়িঘর ভেঙে স্কুল করতে দিছি। নিজেদের টাকা দিয়ে স্কুল করছি। ওই কাশেম, সালাম, হুমায়ন ওদের তো কোন টাকা নাই এখানে আর এখানে ওদেরও কোন অবদানও নেই। আওয়ামী লীগ আসার পর ওরা জোর করে এই ট্রাস্ট কমিটিতে আসছে। আমরা আমাদের টাকা ও জায়গা দিয়ে স্কুল করছি বাচ্চাদের মানুষের মত মত মানুষ বানাতে কিন্তু ওরা এত পরিমান জরিমানা আর টাকা নিচ্ছে শিক্ষার্থীদের কাছ থেকে এই স্কুল যেন ওদের বাপদের। তাই আমরাও চাই সালাম আর প্রধান শিক্ষক উত্তম কুমার পদত্যাগ করুক।
স্থানীয় অভিভাবক মোহাম্মদ ফিরোজ বলেন,এই স্কুল আমাদের।নিজেদের টাকায় এই স্কুল করা বাচ্চাদের পড়ালেখার জন্য। ওরা এই স্কুলকে ব্যবসা বানিয়ে ফেলছে। ওরা কথায় কথায় জরিমানা আর অতিরিক্ত টাকা নেয় সব কিছুতে। খোঁজ জিয়ে দেখেন কাশেমের দুই ভাই দুই ব্যাংকের টাকা খাইয়া শেষ করছে। আর সালাম তো বুকে থাপ্পুড় দিয়ে বলে ওর দুই কোটি টাকা আছে ব্যাংকে। সে এই টাকা পেলো কোথা থেকে। এই স্কুলের টাকা এরা আত্মসাৎ করে খাচ্ছে। তাই আমরাও শিক্ষার্থীদের আজকের যৌত্তিক দাবীতে আন্দোলনে একতা প্রকাশ করতে এসেছি।
শিক্ষার্থীদের সাথে থাকা উপস্থিত অভিভাবকরা জানান,আমার সন্তানরা আজ যৌত্তিক দাবীর জন্য আন্দোলন করতাছে। এই স্কুল থেকে সব কিছুতেই অতিরিক্ত জরিমানা,বেশি বেশি পরীক্ষা ও পরীক্ষার ফিস,বেতন বেশি, যেকোন বিষয়ে জরিমানা ও বাচ্চাদের গায়ে হাত পর্যন্ত তুলে যেকোন বিষয়ে। আমরাও চাই এই প্রধান শিক্ষক ও সালামের পদত্যাগ। আজকেও আন্দোলন করতাছে বলে শিক্ষার্থীদের গায়ে হাত তুলছে কিছু শিক্ষক। একজন শিক্ষক হয়ে তো ছাত্রীদের গায়ে হাত তুলতে পারে না। ছাত্রদের কলার ধরে নিয়ে আটকিয়ে রাখতে পারে না। আমরা প্রধান শিক্ষক ও সালামের পদত্যাগ চাই।
অন্যদিকে শিক্ষার্থীদের এই যৌত্তিক দাবীকে সমর্থন জানিয়ে স্কুলে আসেন স্কুল ট্রাস্টি বোর্ড এর অনন্যা সদস্য ও অভিভাবকরা। তারাও প্রধান শিক্ষক ও আব্দুস সালামের পদত্যাগ দাবী করে। এনিয়ে প্রধান শিক্ষকের রুমে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
পরে শিক্ষার্থী, স্থানীয় অভিভাবক ও স্কুল ট্রাস্টি বোর্ড এর সদস্যদের তোপের মুখে পড়ে প্রধান শিক্ষকের পদ থেকে পদত্যাগ করেন উত্তম কুমার সাহা। অসুস্থতার বাহানা ধরে পদত্যাগ থেকে বাছতে পালান আব্দুস সালাম।
স্কুল ট্রাস্টি বোর্ড এর সিনিয়র ভাইস চেয়ারম্যান পদত্যাগ না করে অসুস্থতার বাহানায় পালিয়ে যাওয়ায় বিক্ষুব্ধ আন্দোলনরত শিক্ষার্থীরা নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এসে আন্দোলন করে।

 

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!