নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষঃ
মাসদাইরে সফি খন্দকারের গ্যারেজে জুয়ারবোর্ড,নিয়ন্ত্রন কর্তা রিফাত-রসা!!
ফতুল্লা থানার পিছনে ওয়াকওয়ে’টি জুয়ারী ও মাদক সেবীদের নিরাপদ আস্তানা!
আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা
সৈয়দপুর আলআমিন নগরে মিজান-রাতুল-ইমন-আজিজগংদের মাদকের হাট!
ফতুল্লায় ২০০ ইয়াবাসহ মোস্তাকিম গ্রেফতার
সাবেক হুইপ বাবুর এপিএস গ্রেফতার
জেল হত্যা দিবস: যেভাবে খুন করা হয় জাতীয় চার নেতা
আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে কর্মশালা
সেহাচর সপ্রাবি’র কমিটি গঠন; সভাপতি আবুল খায়ের, সহ-সভাপতি মনির 
রাসেল হত্যা মামলা: শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু
কাশ্মীর গ্রুপে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার-৫, তামা-পিকআপ-টাকা উদ্ধার
সৈয়দপুর আলআমিন নগরে মিজান-রাতুল-ইমনগংদের মাদকের হাট!
এবার ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডে পোশাক শ্রমিকদের অবরোধ
পথ চলা শুরু হলো প্রিয় নারায়ণগঞ্জ ডট কমের
ফতুল্লায় জসিমগংদের বিরুদ্ধে ওয়ারিস সম্পত্তি দখলের অভিযোগ
মশক নিধন দিবসে সোনারগাঁয়ে পরিচ্ছন্নতা অভিযান 
মামুন ডাকাত গ্রেপ্তার: বেরিয়ে এলো সাবেক কাউন্সিলর জোহার আঁতাত ও পৃষ্ঠপোষকতার চাঞ্চল্যকর তথ্য
আমতলীতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন
বক্তাবলীতে মেসির ঘরে আগুন, নেভাতে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার মুজাহিদ
সোনারগাঁয়ে বাসে তল্লাশি চালিয়ে ৪৫০০ ইয়াবাসহ গ্রেপ্তার ৩
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মদ ও ইয়াবাসহ গ্রেপ্তার-২৩
মানবসেবার পরিকল্পনা নিয়ে রেড ক্রিসেন্ট নির্বাচনে রিয়াদ মোহাম্মদ চৌধুরী
আমতলীতে ঝুঁকিপূর্ণ খেকুয়ানী ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন
শেরপুরের শ্রীবরদী সীমান্তে প্রায় ৯ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ
আমতলীতে সাত মামলার আসামি চম্পা গ্রেপ্তার
সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অপ-প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ফতুল্লায় খসরু-মজিবরের ছত্রছায়ায় নাদিম-সোহেলের রমরমা মাদক ব্যাবসা
বকশীগঞ্জে যুবদলের  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা
সোনারগাঁয়ে বাসের সিটে মিলল ২৩ হাজার ইয়াবা, আটক ৩
পুলিশের বিশেষ অভিযানে বিপুল মাদকসহ গ্রেপ্তার ৮৫
Next
Prev
প্রচ্ছদ
শেখ হাসিনার বিচার বাংলার মাটিতে করতে হবে-মামুনুল হক

শেখ হাসিনার বিচার বাংলার মাটিতে করতে হবে-মামুনুল হক

প্রকাশিতঃ

হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেন,শেখ হাসিনার বিচার বাংলার মাটিতে করতে হবে। তাকে ধরে আনতে হবে। সকল হত্যা ও গণহত্যাকান্ডের বিচার আদায় করতে হবে। আমরা বলেছিলাম ভাস্কর্য করার দরকার নেই, আপনার পিতাকে আর জাতির সামনে অপমানিত করবেন না। একথা বলায় আমাকে গ্রেপ্তার করলেন,জাতীয় সংসদে আমাকে নিয়ে আক্রমণ করলেন, আমার বিরুদ্ধে রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান লেলিয়ে দিলেন। আমাদের কথা সেদিন মানলে আজ সারা দেশে এ লাঞ্ছনা তাদের বরণ করতে হত না।

বুধবার নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর ঈদগাঁহ মাঠে খেলাফত মসলিস সোনারগাঁ শাখার আয়োজনে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত কামনা ও পথ সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, যাদের অত্যাচার, অবিচার অতিরিক্ত ছিল তাদের জন্য আল্লাহর রাসূল বলেছেন কোন ক্ষমা নেই। সোনারগাঁয়ে শত শত মানুষের ওপর নিপীড়নের জন্য চিহ্নিত কিছু মানুষ দায়ী। তাদের তালিকা করে তাদের অবাঞ্ছিত ঘোষণা করতে হবে।

এদেশের মানুষের সাথে কাজ করতে হলে তাদের হৃদয়ের আবেগ বুঝতে হবে। ইসলামের বিরুদ্ধাচারণ করে হয়ত ক্ষমতায় থাকতে পারবেন। কিন্তু ক্ষমতা চিরস্থায়ী হবে না। ২০২৪ সালের ৫ আগষ্ট দেশ নতুন করে স্বাধীন হয়েছে।

তিনি বলেন, এ সংগ্রাম জুলাই থেকে শুরু হল। আগষ্টে এসে এটা সফলতায় পরিনত হল। কিন্তু এর দীর্ঘ ইতিহাস রয়েছে। এ সংগ্রামে অনেক ভাইয়ের রক্ত রয়েছে। ২০০৯ সালে পিলখানায় ৫৭জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে, ২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল, ২০২১ সালে মোদীর মত নরঘাতককে নিয়ে হেফাজত প্রতিবাদ জানিয়েছিল এই অপরাধে পাখির মত গুলি করে আমাদের ভাইদের

হত্যা করেছিল। ২০২৪ নির্বাচনেও দেখেছেন গোটা দেশের মানুষকে জিম্মি করে দিল্লির সহায়তায় ক্ষমতায় টিকে থাকার চেষ্টা চালিয়েছিল।

বিগত শেখ হাসিনার নেতৃত্ত্বাধীন আওয়ামী লীগ সরকারকে জালিম সরকার আখ্যায়িত করে তিনি বলেন,শেখ হাসিনা লক্ষ লক্ষ মানুষ হত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছিল, দিল্লিতে বসে কেউ যদি স্বপ্ন দেখে শাহজালালের বাংলাদেশকে নরেন্দ্র মোদিদের স্বার্থের বলি বানাবে। আমরা বলতে চাই রক্ত দিয়ে যেভাবে স্বাধীনতার নেতৃত্ব দেয়ার পরেও ফ্যাসিবাদের জায়গা বাংলাদেশে হয়নি। বাংলাদেশের মানুষ কখনও ফ্যাসিবাদকে মেনে নেবে না।

 

সভায় খেলাফত মজলিস সোনারগাঁ শাখার সভাপতি হাফেজ ক্বারী মোহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সংগঠনটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন, কেন্দ্রীয় কমিটির সদস্য হাফেজ মাওলানা মহিউদ্দিন খান, সংগঠনটির সোনারগাঁ থানা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আবু বকর সিদ্দিক প্রমূখ।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!