নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
কাউকে অহেতুক গ্রেফতার করবে না পুলিশ – নবাগত এসপি

কাউকে অহেতুক গ্রেফতার করবে না পুলিশ – নবাগত এসপি

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ জেলায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় জেলার নবাগত পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন,আপনারা বলছেন সাংবাদিক ভাইয়েদের নামে মামলা হচ্ছে। আসলে যে কেউ বাদি হয়ে মামলা করতেই পারে। মামলা হওয়ার মানে তো এই না যে তার জেল হাজত হয়ে যাচ্ছে বা সে অভিযুক্ত হয়ে যাচ্ছে। মামলাটা হলো প্রাথমিক পর্যায়। এরপর আমরা ওইটা তদন্ত করবো। তারপর যদি তার বিরুদ্ধের অভিযোগের সত্যতা পাওয়া যায় তাহলে সে অভিযুক্ত হবে, সতত্যা না পাওয়া গেলে তাকে অভিযোগ থেকে বাদ দেওয়া হবে। তদন্ত না করে কাউকে অহেতুক গ্রেফতার করবে না পুলিশ।
২রা সেপ্টেম্বর দুপুর সোয়া ১২ টায় নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন।
এসময় নতুন এসপি প্রত্যুষ কুমার মজুমদার বলেন, আমি ২৫তম বিসিএস এর একজন কর্মকর্তা। এর আগে এখানে যে দায়িত্বে ছিলো গোলাম মোস্তফা রাসেল সে আমার ব্যাচমেট ও বন্ধু। একটি প্রতিকুল পরিস্থিতিতে আমি এখানে পুলিশের দায়িত্ব নিয়ে এসেছি। এই দায়িত্ব পালনে অনেক প্রতিবন্ধকতা আছে। অনেক চড়াই উড়াই আছে। গত ৫ আগস্টের পর আমাদের বিভিন্ন থানা ও অফিস ভাংচুর ও লুটপাট করা হয়েছে। যার ফলে পুলিশের মনোবলটাও ভেঙ্গে গেছে। আমরা পুলিশের মনোবল ফেরাতে প্রথমে কাজ করবো। পাশাপাশি জনগনের মধ্যেও পুলিশের প্রতি যে আস্থাহীনতা তৈরি হয়েছিলো, সেই জায়গা থেকে উত্তরণের আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। এক্ষেত্রে সবার আগে সহযোগিতা প্রয়োজন আপনাদের। আপনারা যদি অতীতের মতো সহযোগীতা না করেন, তাহলে আমরা সব পুলিশ মিলেও জনগনের আস্থা ফেরানো সম্ভব না। আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমার পুলিশকে সহযোগিতা করবেন। আপনারা আমাদের কোন ভুলত্রুটি দেখলে তা শুধরে দেওয়ার জন্য বলবেন এখানে এটা হচ্ছে, যদি সাথে সাথে আমি বা আমার পুলিশ ব্যবস্থা নিলে তখন আপনেরা বলবেন কারণ আপনারা এখানকার স্থানীয়। আমরা আসছি চাকরি করতে। আমাদের চেয়ে আপনারা ভালো জানবেন, এখানে কোথায় কি হচ্ছে। আপনারা আপনাদের কলমের মাধ্যমে অপরাধ তুলে ধরেন। আর আমরা আইনগত ভাবে অপরাধীদের শাস্তি নিশ্চিতে কাজ করি। আমরা শুধু নির্দিষ্ট একটা পোশাক পরি আপনারা পরেন না, এটাই আপনাদের ও আমাদের মধ্যেকার পার্থক্য। আমি মনে করি, নারায়ণগঞ্জের সবাই আমার আপনজন, শুধু দুস্কৃতকারীরা ছাড়া।
প্রত্যুষ কুমার মাদককে জিরো টলারেন্স উল্লেখ করে বলেন, মাদকের ব্যপারে জিরো টলারেন্স। আপনারা যদি কেথাও কোন প্রমান পান যে আমার পুলিশের কেউ এর সাথে জড়িত, আমাকে প্রমানসহ দিতে হবে। আপনি প্রমান দিবেন, আমি অবশ্যই ব্যবস্থা নিবো। কিশোর গ্যাং নিয়ে যদি এখন কাজ করতে যাই, তাহলে উল্টো বিপদ আছে। কি বিপদ? সবাই এক হবে, আবার আমাদের থানা পোড়ানো শুরু হবে। আগে আমরা প্রয়োজন অনুযায়ী কাজ গুলো শুরু করি।
তিনি আরো বলেন, আমি নারায়ণগঞ্জে এসে প্রথমেই আড়াইহাজার গিয়েছিলাম পরিদর্শনে তারপর এখাকার যানযট দেখে বলেছি, এটাতো কোন শহরের অবস্থা না। আমি সাথে সাথে আমাদের ট্রাফিক পুলিশদের ডেকেছিলাম, টিআইদের ডেকেছিলাম। তারাও মানসিক ভাবে একটু খারাপ অবস্থায় ছিলো। আমি তাদের উজ্জীবিত করেছি। আমি বলেছি, প্রথমে যানযটের সমস্যা সমাধান করতে হবে। পাশাপাশি ভলেন্টিয়ার দেওয়া যায় কিনা সে বিষয়ে আমরা কথা বলেছি। আপনাদের ভেতর থেকেও কারো দশটা সিএনজি বা দশটা অটো আছে এসব নিয়ে তদবির করবেন না প্লিজ। তাহলে আমি কিন্তু কাজ করতে পারবো না।
নবাগত এসপির সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আমীর খসরু, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাইলাউ মারমা, অতিরিক্ত পুলিশ সুপার( ডিএসবি) মোঃ সোহান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার(ডিবি) মোঃ তরিকুল ইসলাম সহ জেলার প্রিন্ট,ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দরা।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!