নারায়ণগঞ্জ রবিবার | ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
বন্দরে পিস্তল ঠেকিয়ে টাকা ছিনতাই ও হাত-পায়ে কুপিয়ে জখমের ঘটনায় মামলা
ফতুল্লায় ভূমিদস্যুদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক রাসেলকে খুনের হুমকি
সিদ্ধিরগঞ্জে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান এলাকাবাসীর
ফতুল্লায় কিশোরীকে গণধর্ষণ, ডিএমসিতে প্রেরন
লক্ষ্মীনারায়ণ মন্দিরের প্রবেশগেটে নতুন তালা, দুই পক্ষকে চাবি হস্তান্তর
দেশে গোয়েন্দা সংস্থা কি এখনো রাজনৈতিক কাজে ব্যবহৃত হচ্ছে?
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২৬
বিজয়া দশমী/অশ্রুসিক্ত নয়নে নারায়ণগঞ্জে দেবী দুর্গার বিদায়
অতিরিক্ত ডিআইজির ট্রিপ্লেক্স বাড়িতে চলত যত অপকর্ম, লাগত রেজিস্ট্রেশন ফি
অগ্রবাণী প্রতিদিনের প্রকাশক-সম্পাদক স্বপন কুমার পোদ্দার আর নেই
কাশিপুর ভোলাইলে মূর্তিমান আতংক নামধারী যুবদলের ক্যাডার পাগলা সোহেল!
সিদ্ধিরগঞ্জে কথিত বিএনপি নেতার শেল্টারে রমজান বাহিনীর কোটি টাকার মাদক ব্যবসা !!  
সিদ্ধিরগঞ্জের শিমরাইল হতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
লক্ষী নারায়ণ দূর্গা মন্দির নিয়ে বিএসপি নেতা টনি মল্লিকের হুশিয়ারী!
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
Next
Prev
প্রচ্ছদ
বক্তাবলীর গঙ্গানগরে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

বক্তাবলীর গঙ্গানগরে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিতঃ

স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনা সভা,মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ছাত্র- জনতার রুহের মাগফেরাত কামনা, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা এবং সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর ) দুপুর ২ টায় বক্তাবলী ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ শরীফ মেম্বার এর সভাপতিত্বে গঙ্গানগর মোহাম্মদীয়া মহিলা দাখিল মাদ্রাসা সংলগ্ন স্থানে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিডিয়া দল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, বক্তাবলী ইউনিয়ন বিএনপি প্রবাসী ঐক্য ফোরামের সদস্য ও গঙ্গানগর নতুন দিগন্ত সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ কামাল পারভেজ এর সার্বিক তত্ত্বাবধানে ও ৪নং ওয়ার্ড যুবদলের যুব বিষয়ক সম্পাদক মোঃ ইব্রাহীমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মৎস্যজীবি দল কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক মিলন মেহেদী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সহ সভাপতি মোঃ লোকমান হোসেন, ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাসান আলী,যুগ্ম সম্পাদক আবুল খায়ের, জেলা মৎস্যজীবি দলের সাংগঠনিক সম্পাদক আল আমিন হৃদয়, ফতুল্লা থানার সাবেক সভাপতি রাসেল প্রধান প্রমুখ।
উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ সফর আলী, সাধারণ সম্পাদক মোঃ সিরাজ মিয়া,নবী হোসেন,৪নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন, মজিবর রহমান, ৪নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আরিফ হোসেন,স্থানীয় নেতা জীবন,আল আমিন,মোঃ রাসেল,নাজমুল,৪নং ওয়ার্ড কৃষক দলের সাধারণ সম্পাদক ওসমান মিয়া,নজরুল ইসলাম মাষ্টার, মোঃ মহিউদ্দিন, আব্দুল মোতালেব মেম্বার,সৈয়দ হোসেন,সালেহ আহমেদ,আনিস মাল প্রমুখ।
বক্তারা বলেন, কিছু পদধারী ও নামধারী বিএনপির নেতা চাঁদাবাজিতে মেতে উঠেছে। কেউ বিএনপির নামে চাঁদাবাজি করতে গেলে তাকে বাইন্দা সেনাবাহিনী ও পুলিশের কাছে সৌপর্দ করবেন। বিএনপি-র একটি অংশ আওয়ামীলীগের বিটিম হিসেবে তারা গত ১৭ বছর কাজ করেছে। এখনো করছে। এরা বিএনপির কেউ না।চাঁদাবাজদের হুশিয়ার উচ্চারন করে বলেন, শামীম ওসমানের মত বড় গডফাদার আপনারা নন সেই শামীম ওসমান কিন্তু তার পরিবার পরিজন নিয়ে পালিয়ে গেছে কাজে সাবধান হয়ে যান কোনরকম চাঁদাবাজি বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। আমরা জেলা বিএনপি সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন ভাইয়ের নেতৃত্বে সামনের দিকে এগিয়ে যাবো।
পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!