নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
শামীম-বাবুর দখলে থাকা ফ্ল্যাট উদ্ধারে সহযোগিতা চান ইভা রহমান

শামীম-বাবুর দখলে থাকা ফ্ল্যাট উদ্ধারে সহযোগিতা চান ইভা রহমান

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জের সবাই ফকির নিটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফকির আক্তারুজ্জামানকে ব্যবসায়ী হিসাবে চেনেন। ব্যবসার আড়ালে তিনি ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম বাবুর ব্যবসায়িক অংশীদার ও অর্থ জোগানদাতা। এলাকার অপরাধ সাম্রাজ্যের মূল হোতা ছিলেন বাবু ও ফকির।

স্থানীয় বিএনপির কর্মী কামরুজ্জামান সোহাগের এক লিখিত অভিযোগে জানা, ফকির গ্রুপের ফকির আক্তারুজ্জামানের মাধ্যমে গত ১৫ বছরে আওয়ামী লীগের শাসনামলে অবৈধভাবে কামানো হাজার কোটি টাকা সাদা করে বিদেশে পাচার করেছে বাবু। ৫ আগস্টের পট পরিবর্তনের পর বাবু পালিয়ে যায়। তার অবর্তমানে এলাকার অপরাধ সাম্রাজ্য পাহারা ও ফকির আক্তারুজ্জামান তার ভাতিজা ফকির কামরুজ্জামান নাহিদকে সুরক্ষার দায়িত্ব নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-অর্থনৈতিক সম্পাদক আড়াইহাজারের মাহমুদুর রহমান সুমন। আড়াইহাজার ও নারায়ণগঞ্জে ফকির গ্রুপের ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার পাশাপাশি হামলা মামলা থেকে রক্ষার জন্য ৫ কোটি টাকা নিয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে আরও উল্লেখ করা হয়, ফকির আক্তারুজ্জামানসহ তার ভাতিজা ফকির ফ্যাশনের ম্যানেজিং ডিরেক্টর ফকির কামরুজ্জামান নাহিদ, সাবেক এমপি নজরুল ইসলাম বাবুর ব্যবসায়ী অংশীদার। তাদের সঙ্গে সাবেক এমপি বাবু অংশীদারত্বের মাধ্যমে নামে বেনামে গড়ে তুলেছে অসংখ্য প্রতিষ্ঠান। তবে সব প্রতিষ্ঠান ফকির গ্রুপের নামে থাকলেও এতে প্রায় ৭০০ কোটি টাকা বিনিয়োগ করেছে বাবু ।

রূপগঞ্জের বরপা এলাকায় সাবেক এমপি নজরুল ইসলাম বাবু ফকির আক্তারুজ্জামানের মাধ্যমে অলটেক্স কোম্পানি থেকে একটি স্পিনিং মিল ১২০ কোটি টাকায় কিনে অংশীদার হয়েছেন। অন্য কয়েকটি প্রতিষ্ঠানে তার ২৮০ কোটি টাকা বিনিয়োগ রয়েছে। ফতুল্লার কায়েমপুরের ফকির নিটওয়্যারেও সাবেক এমপি বাবুর অংশ রয়েছে। এমনকি রূপগঞ্জের দরগাও এলাকার ফকির গার্মেন্টসে ২৬০ কোটি টাকা দিয়ে অংশীদার হয়েছে সাবেক এমপি নজরুল ইসলাম বাবুর। শুধু তাই নয়, ফকির আক্তারুজ্জামান নজরুল ইসলাম বাবুকে খুশি করতে আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের পার্টি অফিস নিজ অর্থায়নে জমি কিনে করে দিয়েছেন। ফকির আক্তারুজ্জামান বিগত ১৫ বছর ধরে এমপি শামীম ওসমান ও নজরুল ইসলাম বাবুর সঙ্গে আঁতাত করে বন্ড সুতার আড়ালে চোরাই সুতার ব্যবসা করে দেশের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে তা বিদেশে পাচারও করেছে। শুধু তাই নয়, ঘোষণা দেওয়া হয়েছিল বন্ড সুতা আসবে আর সেইখানে বন্ড সুতার আড়ালে লবণ পাওয়া গিয়েছিল। আর এইভাবে ফকির গ্রুপ বিদেশে টাকা পাচার করত। এদিকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ফকির আক্তারুজ্জামানসহ তার ভাতিজা ও ছেলের অপকর্ম একে একে বেরিয়ে আসছে।

নানা অপকর্মের ফিরিস্তি : গত ২৯ আগস্ট সংগীতশিল্পী ইভা রহমানের দখল হওয়া দুই ফ্ল্যাট উদ্ধারে অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতা কামনা করেন এবং নারায়ণগঞ্জ সাবেক এমপি শামীম ওসমান ও সাবেক হুইপ নজরুল ইসলাম বাবু ও আওয়ামী লীগের শাসনামলে সাবেক এমপি নজরুল ইসলাম বাবুর অর্থ জোগানদাতা ফকির আক্তারুজ্জামানের বিরুদ্ধে জোরপূর্বক দখল ও অর্থ আত্মসাতের অভিযোগে গুলশান থানায় মামলা করেন। ইভা রহমান অভিযোগ করে বলেন, ফকির আকতারুজ্জামান ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার খুব কাছের লোক হওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রীসহ যত আইনশৃঙ্খলা বাহিনী আছে সব জায়গায় বিষয়টি জানালেও কোনো প্রতিকার পাইনি। উল্টো ফকির আকতারুজ্জামান আমাকে ও আমার পরিবারকে জীবননাশের হুমকি এবং বিভিন্ন মিথ্যা মামলার ভয়ভীতি দেখাতে থাকে। এমতাবস্থায় আমি ও আমার পরিবার জীবন বাঁচানোর জন্য তিন মাস বাড়িতে না থেকে পালিয়ে ছিলাম। আওয়ামী লীগের অর্থ মজুতকারী ও ভূমিদস্যু ফকির আকতারুজ্জামানসহ স্বৈরাচারের অর্থ লুণ্ঠনকারী দোসরদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে ফ্ল্যাট দুটি আমাকে বুঝিয়ে দেওয়া হোক।

সমঝোতার রাজনীতি : নির্ভরযোগ্য সূত্রে আরও জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন ফকির আক্তারুজ্জামানের সঙ্গে বৈঠক করে তাদের দায়িত্ব নিয়েছেন। কারণ সুমন একসময় নজরুল ইসলাম বাবুর কাছ থেকে সুবিধা নিয়েই আড়াইহাজারে বিএনপির রাজনীতি করতেন। আওয়ামী লীগের পতনের পর বাবুর নির্দেশেই সুমন এখন ফকির আক্তারুজ্জামানের দায়িত্ব নিয়েছেন। আর মাহমুদুর রহমান সুমন আওয়ামী লীগের শাসনামলে সাবেক এমপি নজরুল ইসলাম বাবুর সঙ্গে আঁতাত করে আড়াইহাজারে বিএনপির রাজনীতি করেছিলেন। বিএনপির পদ থাকলেও কিন্তু আড়াইহাজার তার জনমত গড়ে তুলতে পারেনি। ফলে বিগত ১৬ বছরে আওয়ামী লীগের শাসনামলে আড়াইহাজারে বিএনপির কেন্দ্রীয় একটি কর্মসূচিও পালন করতে পারেননি। বাবুকে ম্যানেজ করে নিজ বাড়িতে চার দেয়ালের ভেতরে নামমাত্র কর্মসূচি পালন করত। আড়াইহাজার বিএনপির দলীয় কর্মসূচি পালন করতে গিয়ে তার বিরুদ্ধে নেই কোনো মামলা। কারণ কোনো মামলা হলে সাবেক এমপি বাবুকে আঙ্কেল ডেকে সে মামলা থেকে নিজেকে রক্ষা করতেন সুমন।

অতঃপর মামলা : ছাত্র-জনতার হুঁশিয়ারির পর, নারায়ণগঞ্জের আড়াইহাজারে শফিকুল ইসলাম শফিক ও মো. বাবুল নামে দুজনকে কুপিয়ে হত্যার ঘটনায় ফকির গ্রুপের তিন কর্ণধারকে আসামি করে মামলা করা হয়েছে। ওই দুই মামলায় প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মামলায় ফকির নিটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফকির আক্তারুজ্জামান, তার ভাতিজা ফকির কামরুজ্জামান নাহিদ ও ফকির গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক ফকির মাশরিকুজ্জামানকে অর্থ জোগানদাতা হিসাবে উল্লেখ করা হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!