নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
আম্মাজানের পর এবার সমন্বয়ক পরিচয়ে ভয় দেখাচ্ছে ধর্ষক রিফাত!

আম্মাজানের পর এবার সমন্বয়ক পরিচয়ে ভয় দেখাচ্ছে ধর্ষক রিফাত!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
স্বৈরাচার হাসিনা সরকারের আমলে প্রয়াত সাংসদ নাসিম ওসমানের সহধর্মীনি পারভীন ওসমান যিনি সর্বমহলে আম্মাজান হিসেবে ব্যাপক পরিচিতি ছিলো। সেই সময়ে তার আশ্রয়-প্রশ্রয়ে ভয় দেখিয়ে ধর্ষণ খুন ছিনতাইয়ের সাথে জড়িত ছিলো সিদ্ধিরগঞ্জের পাঠানতুলি বাসস্টান্ডের আলাউদ্দিন আসমার ছেলে শফিকুল ইসলাম রিফাত। সেই রিফাত এখন সমন্বয়কের পরিচয় দিয়ে বেপরোয়াভাবে দাবিয়ে বেড়াচ্ছে নারায়ণগঞ্জ সহ সিদ্ধিরগঞ্জের প্রতিটি অলি গলি।
একাধিক সুত্রে জানা যায়, গোদনাইল পাঠানতুলি এলাকার শফিকুল ইসলাম রিফাত এক সময় অত্র এলাকায় নারায়ণগঞ্জের আতংক আজমেরি ওসমান ও তার মাতা আম্মাজানের ভয় দেখিয়ে ডিস ব্যবসার নিয়ন্ত্রণ নিয়েছিলেন। আর সেই প্রভাবে অত্র এলাকায় কিশোর গ্যাং নিয়ন্ত্রনে নিয়ে নানা অপরাধের সাথে জড়িত হয়ে পড়েছিল। এরই ধারাবাহিকতায় সে বিভিন্ন স্কুল পড়ুয়া নাবালিকা মেয়েদেরকে ভয় দেখিয়ে ধর্ষণ সহ বিভিন্ন অপকর্ম করাতে বাধ্য করত। তখন কেউ ভয়ে মুখ খুলতনা ১৩/১২/২০২২ইং তারিখে ধর্ষণ ও হত্যা প্রচেষ্টার দায়ে উক্ত রিফাত ও তার পরিবারের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি ধর্ষণের মামলা করেন ভুক্তভোগী খাদিজা নামের এক ছাত্রী। যার নং ২৫(৫)২২। যার চুড়ান্ত চার্জশিট হলে সে দোষী সাব্যস্ত হয়। এই মামলা রুজু হওয়ার পর দীর্ঘদিন উক্ত ধর্ষক পালিয়ে যায় পরিবার সহ। এক পর্যায়ে র‌্যাব ১১ তাদের কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করে কারাগারে প্রেরন করে।
দীর্ঘদিন জেল খেটে বাহির হয়ে এসে উক্ত ভুক্তভোগীকে মামলা তুলে নিতে হত্যার হুমকি প্রদান করলে পরবর্তীতে উক্ত ভুক্তভোগী এ ব্যপারে সিদ্ধিরগঞ্জ থানায় জিডি নং ৩১২ তারিখ ৩/৯/২৩ রুজু করেন। এবং বিগত ১২/১০/২৩ তারিখে এফ,আই,আর নং ৮২/২৩ রুজু করা হলে তাতে তারা দোষী সাব্যস্ত হলে আদালত নন জিয়ার নং ৬০৭/২৩ গ্রহন করে বিচার শুরু করেন। এবং মুচলেকা দিয়ে আদালত থেকে বের হয়ে এসে আবার উক্ত ভুক্তভোগী পরিবারকে এবং উক্ত ভুক্তভোগী পরিবারকে যারা সহযোগিতা করে তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মিথ্যে হয়রানি মূলক মামলা দেয়ার জন্য চেষ্টা করছে বলে জানায় উক্ত পরিবার। এমনকি বিগত ছাত্র আন্দোলনে নিহত পরিবারকে ভুল বুঝিয়ে মিথ্যে হয়রানি মূলক মামলায় ফাসিয়ে দিতে থানায় থানায় দৌড়ঝাপ করছে এই ধর্ষক পরিবার ।
এলাকায় খোজ নিয়ে জানা যায় ,ধর্ষক রিফাত হাজীগঞ্জের কিল্লায় নির্জন স্থানে গত ০৩/০৮/২০২৪ ইং তারিখে খুন হওয়া শিপন (১৯) হত্যার সাথেও জড়িত বলে শিপনের পরিবার অভিযোগ করেছেন। বিভিন্ন সুত্র থেকে জানা যায়, হাজিগঞ্জ কিল্লার আশ পাশ এলাকায় তার একটি ছিনতাইকারী গ্রুপ আছে যা সে নিয়ন্ত্রণ করে বলে এলাকাবাসী জানায়। এছাড়াও বৈষম্যবিারোধী ছাত্র-জনতার আন্দোলনে সাবেক সাংসদ শামীম ওসমান তার ছেলে অয়ন ওসমান এবং আজমেরী ওসমানের সাথে ঐক্যবদ্ধভাবেই নির্বিচারে ঘুলিবর্ষন করে এ রিফাত।
অত্র এলাকায় মাদক, চুরি,ছিনতাই,খুন,ধর্ষণ সহ সকল অপরাধের সাথে বিভিন্ন সময় জড়িত থাকে অত্র এলাকার আতংক এই রিফাত গ্রুপ। সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এই পথ দিয়ে রাতে বাড়ি ফিরতে গেলে এই ছিনতাইকারীদের হাতে নাজেহাল হতে হয় বিভিন্ন সময়।
যারা বিগত স্বৈরচার সাকারের আমলেও প্রভাব খাটিয়েছে আজমেরি ওসমান আম্মাজানের ভয় দেখিয়ে। আর এখন সে অত্র এলাকায় ছাত্র/সমন্বয়কদের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন শ্রেনীর রাস্তার টোকাই নিয়ে সারা রাত ঘুরে বেড়ায় ও নানান অপকর্ম করে বেড়াচ্ছে। যার ফলে এলাকাবাসী খুব আতংকে দিন পার করছে ।
ভুক্তভোগী এলাকাবাসীর দাবী, রিফাতকে দ্রুত গ্রেফতার করতে পারলে অত্র হাজীগঞ্জ কিল্লার পুল, পাঠানতুলি এলাকায় শান্তি ফিরে আসবে।
ধর্ষক রিফাতকে দ্রুত গ্রেফতারে পুলিশ সুপার ও র‌্যাব ১১ এবং সেনাবাহিনীর দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!