নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে কী ঘটতে পারে বাংলাদেশে?

অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে কী ঘটতে পারে বাংলাদেশে?

প্রকাশিতঃ

চলতি বছরের জুলাই মাসের এক উত্তাল সময়ে বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে, যখন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থেকে উৎখাত হন। আন্দোলনটি মূলত মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য চাকরিতে কোটা পুনঃপ্রবর্তনের প্রতিবাদ থেকে শুরু হয়। তবে এটি দ্রুত বিক্ষুব্ধ জনতার ব্যাপক আন্দোলনে রূপ নেয়। যেখানে বৈষম্য, রাজনৈতিক নিপীড়ন এবং দীর্ঘ দিনের অব্যবস্থাপনার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশিত হয়।

আন্দোলনের সূত্রপাত হওয়ার পর শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় একটি পারিবারিক হোয়াটসঅ্যাপ গ্রুপে কোটা নিয়ে আলোচনা করেন এবং কোটা কমিয়ে ৫% করার প্রস্তাব দেন। যদিও তা পরিস্থিতি সামল দেওয়ার জন্য যথেষ্ট ছিল না। কারণ আন্দোলন তখন পুরোপুরি গোটা দেশের ব্যাপক রাজনৈতিক সমস্যার প্রতিফলন হয়ে দাঁড়ায়।

আন্দোলনের মূল কেন্দ্র ছিল সরকারের বিরুদ্ধে ব্যাপক জনঅসন্তোষ। কয়েক সপ্তাহের মধ্যে সেই আন্দোলন সহিংসভাবে দমন করার ফলে আরও ফুঁসে উঠলে দেশজুড়ে প্রায় এক হাজার ছাত্র-জনতা নিহত হয়।

যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন শেখ হাসিনাকে সামরিক বাহিনীর হেলিকপ্টারে করে দেশ থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। তিনি ভারতে নির্বাসিত অবস্থায় চলে যান, যেখানে তিনি এখনো অবস্থান করছেন।

শেখ হাসিনার বিদায় এবং রাজনৈতিক শূন্যতা:

শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ একটি রাজনৈতিক শূন্যতার মুখোমুখি হয়। তার ১৫ বছরের শাসন শেষে দেখা যায়, দেশের প্রায় প্রতিটি সরকারি প্রতিষ্ঠান আওয়ামী লীগের মাধ্যমে রাজনৈতিকীকরণ হয়েছে। সেনাবাহিনী, বিচার ব্যবস্থা, সিভিল সার্ভিস এবং নিরাপত্তা বাহিনীর প্রতি মানুষের বিশ্বাস কমে গিয়েছিল।

এ অবস্থায় সেনাবাহিনী এবং নতুন প্রজন্মের ছাত্রনেতাদের সমন্বয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়, যার নেতৃত্ব নেন নোবেল পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।

ড. ইউনূস নতুন সরকারের মূল দায়িত্ব গ্রহণ করেন এবং তার প্রথম পদক্ষেপ ছিল একটি ছয় দফা সংস্কার পরিকল্পনা। এই পরিকল্পনার মধ্যে নির্বাচনী ব্যবস্থা, পুলিশ প্রশাসন, বিচার ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন, প্রশাসনিক কাঠামো এবং জাতীয় সংবিধানের সংস্কার অন্তর্ভুক্ত ছিল।

ড. ইউনূসের মতে, এ সংস্কারগুলো দেশকে দুর্নীতি, লুটপাট এবং গণহত্যার বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করবে।

তবে নতুন সরকারের সামনে অসংখ্য চ্যালেঞ্জ রয়েছে। দেশের অর্থনৈতিক অবস্থা ক্রমাগত অবনতির দিকে যাচ্ছে এবং সাম্প্রতিক বন্যা ও রাজনৈতিক অস্থিরতার কারণে অর্থনীতির প্রবৃদ্ধি অনেকটাই কমে গেছে।

শেখ হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনা:

শেখ হাসিনার ক্ষমতা হারানোর পর দেশের রাজনৈতিক মঞ্চে এক নতুন ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। যদিও তিনি এখন ভারতে নির্বাসিত। অনেকেই মনে করছেন, তার একটি সম্ভাব্য প্রত্যাবর্তনের সুযোগ রয়েছে।

বিশ্লেষকরা মনে করেন, যদি ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার সংস্কার প্রক্রিয়ায় ব্যর্থ হয় এবং জনগণের মধ্যে আবার হতাশা তৈরি হয়, তাহলেই জনগণ শেখ হাসিনার শাসনামলকে আরও ইতিবাচকভাবে দেখতে শুরু করতে পারে। শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ ছিল এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ।

যদিও সে সময় বৈষম্য ও রাজনৈতিক নিপীড়ন ব্যাপক আকারে ছিল। তা সত্ত্বেও দেশের অর্থনীতিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সাফল্য অর্জিত হয়।

রাজনৈতিক ভবিষ্যৎ:

অনেক বিশ্লেষক মনে করেন, শেখ হাসিনা বা তার আওয়ামী লীগ পুনরায় রাজনীতিতে একটি বড় ভূমিকা নিতে পারে। বিশেষ করে যদি বর্তমান সরকার সংস্কার প্রক্রিয়ায় ধীরগতিতে এগোয় এবং দেশের জনগণ দ্রুত পরিবর্তন না দেখে।

কেননা, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে পরিবারভিত্তিক রাজনীতির উদাহরণ রয়েছে এবং শেখ হাসিনার পরিবারও এর ব্যতিক্রম নয়। তার ছেলে সজীব ওয়াজেদ জয়ও এক পর্যায়ে রাজনীতিতে আসতে পারেন। যদিও তিনি এখনও এ বিষয়ে সিদ্ধান্ত নেননি।

কিন্তু শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করবে বর্তমান সরকারের কার্যক্রমের ওপর। যদি মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার উল্লেখযোগ্যভাবে সফল হয় এবং দেশের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা উন্নয়ন করে, তবে শেখ হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনা কমে যেতে পারে। আর যদি বর্তমান সরকারের কর্মকাণ্ড জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়, তাহলে শেখ হাসিনা ও তার দল পুনরায় রাজনৈতিক প্রভাব ফিরে পেতে পারে।

যাইহোক না কেন, বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা ও তার দলের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। তবে দেশের রাজনৈতিক মঞ্চে তাদের ভূমিকা কখনই অবহেলা করা যায় না। সবমিলিয়ে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। সূত্র: টাইম ম্যাগাজিন

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!