নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
সোনারগাঁয়ে অনুমোদন বিহীন ভবনে মোবাইল টাওয়ার নির্মাণ 

সোনারগাঁয়ে অনুমোদন বিহীন ভবনে মোবাইল টাওয়ার নির্মাণ 

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যোর বাজার ইউপির আনন্দবাজারে ১১২ নং দামোদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় এর পাশে উপজেলা প্রশাসন এবং রাজউক এর অনুমোদন বিহীন ভবনে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মোবাইল টাওয়ার নির্মাণের কাজ চলছে বলে অভিযোগ উঠেছে।

 

স্থানীয়রা অভিযোগে বলেন,অনুমোদন বিহীন তৃতীয় তলা ভবনটি বিদ্যালয়ের অতি কাছে হওয়ায়  কোমলমতি শিশু শিক্ষার্থীদের টাওয়ারের রেডিয়েশন ও বর্জ্যপাতের ঝুঁকির আশঙ্কা রয়েছে।

 

এমনত অবস্থায় মোবাইল টাওয়ারটি স্কুলের পাশ থেকে স্থায়ীভাবে সরিয়ে নিয়ে অন্যত্র স্থাপন করার জন্য নারায়ণগঞ্জ জেলা ও সোনারগাঁ উপজেলা প্রশাসনের কাছে অভিভাবক, ছাত্রছাত্রী ও স্থানীয় এলাকাবাসী গণস্বাক্ষর দিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

তবে অভিযোগ দায়েরের পরেও থেমে নেই ফারুক ভূঁইয়া অদৃশ্য শক্তির মাধ্যমে তিনি ভবনের উপর টাওয়ারটি স্থাপন করার পায়তারা করছেন।

 

এবিষয়ে অত্র স্কুলের সভাপতি ইসমাইল হোসেন বলেন, কোমলমতি শিশু শিক্ষার্থীদের টাওয়ারের রেডিয়েশন ও বর্জ্যপাতের ঝুঁকির আশঙ্কায় ডিসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছি। এর আগে স্কুলের পিছনে একটা টাওয়ার ছিলো যেটা অনেক যুদ্ধ করে অপসারণ করা হয়েছে এখন আবার স্কুলের পাসে আরেকটা টাওয়ার বসানোর পাঁয়তারা করছে, এই টাওয়ারের জন্য এলাকার সকল গাছের ফল নষ্ট হচ্ছে। তাছারা এই ভবনটির কোনো সরকারি অনুমদন নাই প্লানিং পাস নাই সয়েলটেস্ট এর কাগজ পত্র নাই, এমনকি উপজেলা নির্বাহী অফিসার এর কথা অমান্য করে অদৃশ্য শক্তির ইসারায় ঝুকিপূর্ণ মোবাইল টাওয়ার বসানো হচ্ছে। আর এই টাওয়ারের জন্য যদি ক্ষতি হয় তাহলে এই ক্ষতির দায় ভার কে নিবে?

 

অপরদিকে ছাত্র-ছাত্রীর অভিভাবকরা বলেন,মোবাইল টাওয়ার অলরেডি এখানে এখানে একটি স্থাপন করা হয়েছে এতে করেই কোমলমতি শিশু শিক্ষার্থীরা টাওয়ারের রেডিয়েশন ও বর্জ্যপাতের ঝুঁকির মধ্যে রয়েছে। এরপরও যদি আরেকটি মোবাইল টাওয়ার তৈরি হয় তাহলে ছাত্র-ছাত্রীদের মস্তিষ্কে সমস্যা হতে পারে,যার কারণে বেশিরভাগ ছাত্র-ছাত্রীদের মাথা ব্যথার সমস্যা হচ্ছে।  আর এই টাওয়ারের ফলে অত্র স্কুলের ছাত্র-ছাত্রীদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। অভিভাবকরা বলেন স্কুলের আশে পাশে মোবাইল টাওয়ার না হয়ে দুরে হলে আমাদের কোন আপত্তি থাকবে না। একটি টাওয়ারের শব্দেই ছাত্র-ছাত্রীদের ক্লাস করতে অনেক সমস্যা হচ্ছে তার উপর যদি আরেকটি টাওয়ার তৈরি হয় তাহলে লেখা পড়া করা ছাত্র-ছাত্রীদের পক্ষে দুষ্কর হয়ে যাবে। এ বিষয়ে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

 

স্থানীয় এলাকাবাসী জাব্বার বলেন, মোবাইল টাওয়ারের কারণে আমাদের আশপাশের যেই গাছপালা আছে ওই গাছ পালায় কোন ফল ফ্রুট হচ্ছে না,যাও কয়েকটি গাছে ফল হচ্ছে তাও পোকায় ভরে যাচ্ছে যা খাওয়ার অযোগ্য। এছাড়াও আমরা যতটুক জানি তিনি উপজেলা প্রশাসন ও রাজউকের কোন অনুমতি নেয়নি ভবনটি তৈরি করতে। তাছাড়া ভবনটি তৈরি করার সময় তিনি পাইলিং করেননি। পাইলিং ছাড়া এই ভবনটি যে কতটা ঝুঁকিপূর্ণ সেটা আপনার এই জানেন। পাইলিং ছাড়া এই ভবনটিতে যদি মোবাইল টাওয়ার তৈরি করে যে কোন মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে বলেও জানান। মোবাইল টাওয়ারের কাজটি বন্ধ করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ভবন মালিক ফারুক ভুইয়া জানান, আমি আমার ভবনে টাওয়ার দিব এতে কারো অনুমতির প্রয়োজন হবে কেনো? আমি চেয়ারম্যান থেকে অনুমতি নিয়েছি, ইঞ্জিনিয়ার এর অফিসের এক লোকের কাছ থেকেও অনুমতি নিয়েছে,তবে তিনি অনুমতির কোন কাগজপত্র প্রদর্শন করতে পারেননি।

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান জানান, অভিযোগ পেয়েছি তদন্ত-পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!