নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
সংস্কার করেই নির্বাচন, ধৈর্য ধরতে হবে

সংস্কার করেই নির্বাচন, ধৈর্য ধরতে হবে

প্রকাশিতঃ

আওয়ামী লীগ বিগত সাড়ে ১৫ বছরে সবকিছু ধ্বংস করে গেছে। এ জন্য দলটিকে সন্ত্রাস দমন আইনে বিচারের আওতায় আনতে হবে। ছাত্র-জনতার অভ্যুত্থান পরিবর্তনের পক্ষে। টেকসই গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্যই ছাত্র-জনতা জীবন দিয়েছেন। এ জন্য শুধু নির্বাচন দিলেই হবে না। রাষ্ট্র কাঠামোর সংস্কার করতে হবে। সংস্কার শেষে নির্বাচন হবে, ধৈর্য ধরতে হবে।

গতকাল বৃহস্পতিবার বাংলা একাডেমিতে ‘গণতন্ত্রের অভিযাত্রা, আসন্ন চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক আলোচনা সভায় এমন অভিমত দেন বিশিষ্টজন। ব্রেন ও আদর্শ প্রকাশনী এ সভার আয়োজন করে।

অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, ‘রাজনৈতিক দলগুলোর ওপর দিনের পর দিন ভরসা রেখেছি। কিন্তু তারা গণতন্ত্রের জন্য কিছুই করেনি। নিকৃষ্ট গণতন্ত্রের জন্য ছাত্র-জনতা প্রাণ দেননি। সে জন্য শুধু নির্বাচন দিলে হবে না, সংস্কার করতে হবে।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগের ডিএনএর মধ্যেই ফ্যাসিজম– তা জুলাই অভ্যুত্থানে প্রমাণ হয়েছে। গত সাড়ে ১৫ বছরে তারা রাষ্ট্র কাঠামো চূর্ণবিচূর্ণ করেছে।’

প্রশ্ন রেখে আইন উপদেষ্টা বলেন, ‘খুনিদের রেখে যাওয়া পুলিশ দিয়ে কি কাজ করা সম্ভব? আমি যেভাবে চাইব, তারা তো সেভাবে কাজ করবে না। আমাদের নিয়ে সমালোচনা করুন। তবে একটু ভালোবাসা নিয়ে বলবেন। আমরা তো আওয়ামী লীগ না।’ বিপ্লবী সরকারের পরিবর্তে সাংবিধানিক সরকার গঠন নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, ‘৫ আগস্ট সেনাপ্রধানের আহ্বানে বিএনপি-জামায়াত গেছে, গণতন্ত্র মঞ্চও গেছে। জাতীয় পার্টির তিন ভাগ গেছে। আমি এক কোনায় বসেছিলাম। কোনো দলই বিপ্লবী সরকার গঠনের কথা বলেনি।’

সংবিধান সংস্কার কমিটির প্রধান অধ্যাপক ড. আলী রীয়াজ বলেন, ‘গত সাড়ে ১৫ বছর বাংলাদেশে ফ্যাসিবাদ টিকে ছিল ভারতের প্রত্যক্ষ মদদে। ফ্যাসিবাদকে মোকাবিলা করতে হবে ঐক্যবদ্ধভাবে।’ তিনি বলেন, ‘বিগত দিনের অপকর্মের জন্য আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই। অন্যান্য রাজনৈতিক দলের সংস্কৃতিও খুব একটা বদলায়নি। রাজনৈতিক দলের সংস্কার ছাড়া রাষ্ট্র সংস্কার করা সম্ভব নয়।’ আলী রীয়াজ বলেন, ‘দ্বিমত থাকবে। তবে গণতন্ত্র প্রতিষ্ঠায় বহুমত তৈরি করতে সবাইকে এগিয়ে আসতে হবে। গণমাধ্যমকেও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। জুলাই গণঅভ্যুত্থান সত্যিকার অর্থে এসব সংস্কারের সম্ভাবনা তৈরি করেছে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ’৭২-এর সংবিধান এখন অপ্রাসঙ্গিক। গত সাড়ে ১৫ বছরে তিনটি নির্বাচন এ সংবিধানের দোহাই দিয়েই হয়েছে। এখন কেন আন্দোলনকারীদের ওই সংবিধানের ধারাবাহিকতা বহন করতে হবে? তিনি বলেন, গত তিনটি নির্বাচন অবৈধ ঘোষণা ও গণতন্ত্র হত্যার দায়ে আওয়ামী লীগের বিচার করতে হবে। সন্ত্রাস দমন আইনেই দলটিকে নিষিদ্ধ করা সম্ভব।

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেন, দ্রব্যমূল্যের লাগাম টানতে সরকার ব্যর্থ। গ্রামে যে সবজির কেজি ৩০-৪০, ঢাকার কারওয়ান বাজারে এসে পাঁচ হাত ঘুরে হয়ে যাচ্ছে দ্বিগুণ। সিন্ডিকেট ভাঙা যায়নি। শুধু হাত বদল হয়েছে। তিনি বলেন, এখনও মামলার ব্যবসা চলছে। ২০০ জনের নামে মামলা হয়। নিরপরাধ ব্যক্তিকে ফোন করে নাম কাটতে টাকা চাওয়া হচ্ছে। এখন সমন্বয়ক পরিচয়ে যারা অপকর্ম করছে, তারা আগের ৩৬ দিন চুপ ছিল।

সভায় ডা. জাহেদ উর রহমান, সাংবাদিক মনির হায়দার, সাহেদ আলম, আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা, সাইয়্যেদ আবদুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

সমকাল

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!