দেড় মাস চিকিৎসাধীন রিপনের মৃত্যুর পর টনক নড়লো ওসির !

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেঘনা বেষ্টিত কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়ারচর এলাকায় ১০ লাখ টাকা চাঁদার দাবীতে হামলা ও লুটপাটের ঘটনায় গুরুতর আহত ভিকটিম রিপন (৫০) দীর্ঘ ১ মাস ২২ দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে মারা গেছেন। এর আগে গত ২৪ জুলাই রাতে স্থানীয় আউয়াল গং তার কাছে ১০ লাখ […]
কুতুবপুরে প্রধান শিক্ষকের বহিষ্কার চেয়ে শিক্ষার্থীদের ঝাড়ু মিছিল

স্টাফ রিপোর্টার ( ) নারায়ণগঞ্জ সদর উপজেলার আওতাধীন কুতুবপুর ইউনিয়নের দেলপাড়া এলাকার অবস্থিত স্বনামধন্য দেলপাড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী জুয়েল রানা’র বহিষ্কার চেয়ে বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ঝাড়ু মিছিল করেছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে বিকাল পযন্ত দেলপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ছাত্র-ছাত্রীরা মিলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী জুয়েল রানার বহিষ্কারের দাবিতে এ […]
অটোচালকদের হাতে জিম্মি নারায়ণগঞ্জ শহর নাকি সর্ষের ভিতরেই ভূত!

স্টাফ রিপোর্টার: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ শহরকে অস্থিতিশীল করে তুলতে কারা ভূমিকা পালন করছে আওয়ামী লীগ নাকি সর্ষের ভিতরেই ভূত ! আন্দোলনের নামে হামলা ও যানজটের মুখে পড়ে নাকাল নারায়ণগঞ্জবাসী। নারায়ণগঞ্জ শহরকে গ্রীন এন্ড ক্লিন করতে অগ্রহণী ভূমিকা পালন করছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তারই এক অনবদ্য অবদান হিসেবে শহরের […]
রাস্তা বন্ধ করে কি দাবী আদায় করা যাবে- ডিসি জাহিদুল

ষ্টাফ রিপোর্টার: “আমাদের সকলের দায়িত্বশীল আচারণ করতে হবে। আজকে আপনে মোটর সাইকেল পুড়লেন, রাস্তা বন্ধ করে রাখবেন। কয়দিন করবেন? এভাবে কি দাবী আদায় হয়ে যাবে? ঘন্টার পর ঘন্টা রাস্তা অবরোধ করে দাবী করবেন আমরা কি মেনে নিবো? কেউ কিন্তু আইনের উর্ধ্বে না। আপনেরা এর আগে সিটি কর্পোরেশন ঝামেলা করেছেন আমরা কিছু বলি নাই। আমাদের ধৈর্য […]
যানজট নিরসনে শুধু প্রশাসণের নয় এটা নারায়ণগঞ্জবাসীর সিদ্বান্ত -মামুন

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, ছাত্ররা কিন্তু সম্মানিত। আগামী দিনের ভবিষ্যৎ। তারা কিন্তু আপনাদের সন্তান। তারা কিন্তু আপনাদের জন্য কাজ করছে তাদের উপর চড়াও হওয়া যাবে না। তারা অন্যায় করলে আমরা তাদের বিরুদ্ধে কাজ করবো। ১৭ সেপ্টেম্বর বুধবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নারায়ণগঞ্জ যানজট নিরসনে কাজ করা […]
দেশের স্যাটেলাইট সেবা বিঘ্ন ঘটতে পারে টানা আট দিন

সৌর ব্যতিচারের কারণে বাংলাদেশে স্যাটেলাইট–নির্ভর সম্প্রচার কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটতে পারে। আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত টানা আটদিন এ প্রভাব পড়বে বলে জানিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। বুধবার (১৭ সেপ্টেম্বর) সংস্থাটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জিও–স্টেশনারি স্যাটেলাইটের জন্য সৌর ব্যতিচার একটি স্বাভাবিক মহাকাশীয় ঘটনা, যা প্রতিবছর দুইবার ঘটে। এ সময় […]
শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন না। বুধাবার (১৭ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, যাদের এনআইডি লক আছে তারা কেউই প্রবাসে বসে ভোট দিতে পারবেন না। গত এপ্রিলে ইসির এনআইডি শাখার মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর নির্দেশনায় শেখ হাসিনা […]
কিভাবে বুঝবেন ডেঙ্গু নাকি চিকুনগুনিয়া হয়েছে?

‘তিন সপ্তাহের বেশি ভুগতেছি আমি, জ্বরের প্রথম দিকে ডাক্তার ডেঙ্গু টেস্ট করিয়েছিলেন। নেগেটিভ আসার কয় দিন পরে আবারও টেস্ট করতে দেন। এবার চিকুনগুনিয়া ধরা পড়ে’ কথাগুলো বলছিলেন ঢাকার ভাটারা এলাকার বাসিন্দা মাকসুদা আনছারী। তিনি বলেন, ‘এখনো পায়ের গিরায় গিরায় এতে ভয়াবহ ব্যথা কেউ কল্পনা করতে পারবে না, এখনো হাঁটতে পারি না, পা নাড়াতে খুবই কষ্ট […]
ইসলামপুরে ইউএনও’র ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি,থানায় জিডি

আক্রামুজ্জামান আশিক,ইসলমাপুর(জামালপুর)প্রতিনিধি ॥ জামালপুরের ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমানের ছবি ব্যবহার করে ফেসবুকে একাধিক ভুয়া আইডি খোলার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইসলামপুর থানায় এই জিডি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সহকারী কাম কম্পিউটার অপারেটর (পেশকার) ফরহাদ আহমেদ। জিডিতে উল্লেখ করা হয়, ‘ফেসবুকে ফেক আইডির মাধ্যমে […]
বিএনপিকে চাপে রাখতে জামায়াতের যুগপৎ আন্দোলন

নির্বাচনের আগেই সাংবিধানিক সংস্কার কার্যকর করার মাধ্যমে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে জামায়াতে ইসলামী, চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনসহ চারটি দল যুগপৎ আন্দোলনে নেমেছে। তাদের এই আন্দোলন আগামী নির্বাচনে জোটে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। আপাতত দল চারটির লক্ষ্য, ভোটের আগে জুলাই সনদ বাস্তবায়নে সরকার ও বিএনপিকে চাপে রাখা। দলগুলোর সূত্র সমকালকে এসব তথ্য জানিয়েছে। গতকাল […]
নগরীর সৈয়দপুরে অবৈধ কয়েল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ জেলার সৈয়দপুর এলাকায় অবৈধ কয়েল কারখানার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেগুফতা মেহনাজ। অভিযানে দুটি অবৈধ কয়েল কারখানা উচ্ছেদ করা হয়। ফকিরবাড়ি সৈয়দপুর এলাকায় আল ওয়ালি কেমিক্যাল অ্যান্ড […]
জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালত একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম – ডিসি

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর ) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব […]
ফতুল্লায় অভিমানী শরিফের আত্মহত্যা

ষ্টাফ রিপোর্টার: পারিবারিক কলহের জের ধরে স্ত্রী’র সাথে অভিমান করে গলায় ফাসঁ দিয়ে আতœহত্যা করেছে শরিফ হোসেন(২৫) নামের এক যুবক। নিহত শরিফ হোসেন কুড়িগ্রাম জেলার উলিপুর থানার মাদারটারি গ্রামের আবুল হোসেনের পুত্র। নিহত শরিফ স্ত্রী মোমিনা বেগম (২২) ও দুই পুত্র আবদুল্লাহ আল-মামুন (৩) এবং দেড় বছর বয়সী মাহমুদুল হাসান কে নিয়ে ফতুল্লা থানার মুসলিমনগর […]
ফতুল্লার জামতলায় নিটিং কারখানায় দুঃসাহসিক চুরি

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ মহানগরীর জামতলা এলাকার ইন্সপায়ার নিটিং কারখানায় দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) রাতের কোন এক সময় এ চুরির ঘটনা ঘটে। নিটিং কারাখানার ম্যানেজার আশরাফ আলী জানান, সোমবার সকালে বাড়ীর গৃহকর্মী গুদামের পাশ দিয়ে যাওয়ার সময় দেখতে পায়, পশ্চিম দিকের জানালা ভাঙ্গা। পরে গৃহকর্মী নিটিং কারখানার ম্যানেজারকে খবর দেয়। তিনি আরো জানান, […]
সোনারগাঁয়ে গ্যাস লিকেজ: মা-বাবার পর না ফেরার দেশে মুন্নি

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর এলাকার একটি বসতবাড়িতে গ্যাস লাইনের লিকেজ থেকে আগুনে দগ্ধদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। মা-বাবার পর এবার না ফেরার দেশে পাড়ি জমিয়েছে ১৪ বছর বয়সী মুন্নি। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও […]
ফতুল্লায় পল্লী চিকিৎসক সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার: বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি ফতুল্লা থানা কমিটির পরিচিতি ও পল্লী চিকিৎসক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ১৫ সেপ্টেম্বর সোমবার বাদ যোহর ফতুল্লা মোস্তাফিজ সেন্টারের দ্বিতীয় তলায় ফতুল্লা জেনারেল হাসপাতালে ও ডক্টরস ডায়াগনোস্টিক ল্যাব সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে পল্লী চিকিৎসক সমিতি সমিতি ফতুল্লা থানা শাখার সভাপতি মোঃ জাকির হোসেন জুয়েলের সভাপতিত্বে ও জেলা সাংগঠনিক সম্পাদক […]
পালিয়ে শামীম, আত্মগোপনে সেলিম, তাহলে সাম্রাজ্য কার দখলে ?

নারায়ণগঞ্জের রাজনীতিতে টেন্ডারবাজি, চাঁদাবাজি, ভূমিসদস্যুতা, চর দখল নদী দখল, বালু ব্যবসা, মাদক ব্যবসা, জেলা প্রশাসনের রাজস্ব খাত ও ভূমি অধিগ্রহণ শাখা, গণপূর্ত, এলজিইডি, সড়ক ও জনপথ, রাজনীতি, নিয়োগ-বদলি, দরপত্র, অবৈধ গ্যাস চোরাই ব্যবসা, হাসপাতালের ওষুধসহ খাদ্য টেন্ডারবাজি, চোরাই তেলের ব্যবসা, ডিল লাইন, ইন্টারনেট, পোষাক সেক্টরের লুটপাট আর উন্নয়ন প্রকল্প- সবকিছুতেই দীর্ঘদিন আধিপত্য বিস্তার করে রেখেছিলেন […]
আ. লীগ ফিরে এলে তোমাদের হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না : ইলিয়াস

কেউ কেউ আওয়ামী লীগের লোকজনের সঙ্গে মিশে তাদের সম্পত্তি-ব্যবসার ভাগ বিদেশে পাঠাচ্ছেন বলে অভিযোগ করেছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন। তিনি এসব ব্যক্তিদের সতর্ক করে বলেন, ‘আওয়ামী লীগ কোনো দিন ফিরে এলে তোমাদের হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না।’ সোমবার (১৫ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন তিনি। উপদেষ্টা মাহমুজ আলমের ওপর হামলার […]
সদর উপজেলার ওএমএস ডিলার নিয়োগে উন্মুক্ত লটারী কার্যক্রম অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি : নারায়ণগঞ্জ সদর উপজেলায় ৪জন ওএমএস ডিলার নিয়োগের লক্ষ্যে উন্মুক্ত লটারী কার্যক্রম অনুষ্ঠিত হয়। সোমবার ১৫ সেপ্টেম্বর ২০২৫ বেলা ১২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগ নারায়ণগঞ্জ সদর এর আয়োজনে এ উন্মুক্ত লটারী’র আয়োজন করা হয়। উন্মুক্ত লটারীতে সদর উপজেলার বিসিক ১নং গেইট, শিবু মার্কেট, হাটখোলা মোড় ও […]
ফতুল্লায় ময়লার গাড়ি থেকে চাদাঁ দাবী,থানায় অভিযোগ

ষ্টাফ রিপোর্টার: ফতুল্লার তল্লার সুপারীবাগ এলাকায় ময়লার গাড়ি হতে দাবীকৃত চাদাঁর টাকা না দেয়ায় চালকদের মারধর এবং হত্যা করে লাশ গুম করার অভিযোগ পাওয়া গেছে মৃত.রশিদ মহাজনের ছেলে মো.খোকনগংদের বিরুদ্ধে। এ বিষয়ে ভুক্তভোগী আবুল হাশেম শেখের ছেলে মো.জুয়েল শেখ ফতুল্লা মডেল থানায় খোকনগংদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগে মো.জুয়েল শেখ উল্লেখ করেন […]
কুতুবপুরে শিক্ষকের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির ঘটনা সমাধান করতে পারেনি ইউএনও

স্টাফ রিপোর্টার ( ) নারায়ণগঞ্জ সদর উপজেলার আওতাধীন কুতুবপুর ইউনিয়নের দেলপাড়া এলাকার অবস্থিত স্বনামধন্য দেলপাড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী জুয়েল রানা’র বহিষ্কার চেয়ে বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন চলমান রয়েছে। তবে এই বিষয়ে বিদ্যালয়ের সভাপতি নারায়ণগঞ্জ সদর উপজেলার ইউএনও এর কাছে স্মারক লিপি জমা দেওয়ার পরেও এখনো কোনো সমাধান করতে পারেনি ইউএনও। এই […]
