ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়িতে ডাকাতি

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি মাইক্রোবাসে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রধারী ৮/১০ জনের আন্তঃজেলা ডাকাতদল গতকাল বুধবার দিবাগত রাতে মহাসড়কের পিরোজপুর এলাকায় ঢাকাগামী মাইক্রোবাসটিতে হামলা চালিয়ে ড্রাইভার ও যাত্রীদের কাছ থেকে মোবাইল ও টাকা লুটে নিয়ে যায়। ডাকাতের কবলে পড়া মাইক্রোবাসের চালক দৌলত খাঁন জানান, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন বাড়িয়া গ্রামে তার বাড়ি। বিএনপির ভাইস […]
নারায়ণগঞ্জে উৎসবমুখর পরিবেশে বড়দিন উদযাপন

নারায়ণগঞ্জে প্রার্থনা, কেক কাটা ও ধর্মীয় আনুষ্ঠানিকতাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) নগরের বঙ্গবন্ধু সড়কে অবস্থিত সাধু পৌলের গির্জা এবং কালীরবাজার এলাকার ব্যাপ্টিস্ট চার্চ ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। উৎসবকে ঘিরে দুটি গির্জায়ই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরাপত্তা দায়িত্ব পালন করতে দেখা যায়। উৎসবে অংশ […]
ফতুল্লায় দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়লো মোটর বাইক!

নারায়ণগঞ্জের ফতুল্লায় শত্রুতার জেরে একটি নতুন মোটরসাইকেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। সদর উপজেলার কুতুবপুর প্রাইমারি স্কুলের সামনে পার্কিং করে রাখা সুজুকি জিক্সার এসএফ–২৫ মডেলের একটি মোটরসাইকেলে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। ভুক্তভোগী মো. জয় (২৯) জানান, শখ পূরণের জন্য প্রায় দেড় বছরের বেশি সময় ধরে জমানো টাকা এবং মায়ের গয়না বিক্রি করে তিনি ৩ […]
সিদ্ধিরগঞ্জে নকল নন-জুডিশিয়াল ও রেভিনিউ স্ট্যাম্প তৈরীর কারখানার সন্ধান, আটক ২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নকল নন–জুডিশিয়াল ও রেভিনিউ স্ট্যাম্প তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে কোটি টাকার বেশি মূল্যের স্ট্যাম্প জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় কারখানাটিতে কর্মরত দুই যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশের এ অভিযান শুরু হয়, যা চলমান রয়েছে। আটকরা হলেন ফরিদপুর জেলার আলম খানের ছেলে মিন্টু খান (৩৮) […]
অসুস্থ মা’কে দেখতে হাসপাতালে তারেক রহমান

অসুস্থ মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বিকেল ৫টা ৫০ মিনিটে তিনি হাসপাতাল চত্বরে প্রবেশ করেন। এর আগে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান ও মেয়ে জায়মা রহমান। তারেক রহমানের সঙ্গে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, […]
আড়াইহাজারের শীর্ষ ডাকাত মুসা গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ আড়াইহাজার থানা পুলিশের একটি বিশেষ অভিযানে এলাকার পরিচিত শীর্ষ ডাকাত মুসা (৪৮) গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোরে লস্করদী এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন আড়াইহাজার থানার ওসি (তদন্ত) রিপন কুমার। গ্রেফতার মুসা লস্করদী এলাকার মৃত আম্বর মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ডাকাতি ও সশস্ত্র অপকর্মে […]
সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। বৃহস্পতিবার বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে রাজধানীর পূর্বাচলে গণসংবর্ধনার মঞ্চে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, যে কোনো মূল্যে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। আমরা শান্তি চাই। সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। কারো উস্কানিতে পা […]
র্যাবের পৃথক অভিযানে গাঁজা ও ফেনসিডিল’সহ গ্রেফতার ৫

প্রেস বিজ্ঞপ্তি: র্যাব ১১ ও ৩’র যৌথ অভিযানে বিপুল পরিমানে গাজাঁসহ ও ফেন্সিডিলসহ ৫ জনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর সকাল সাড়ে ৮টায় গাজীপুরের চান্দনা চৌরাস্তা ও নারায়ণগঞ্জের বিবি রোডে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে। র্যাবের কোম্পানী কমান্ডার মো. নাঈম উল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় যে, র্যাব-৩ এর অভিযানে ঢাকার গাজীপুরের […]
গণসংবর্ধনা মঞ্চে তারেক রহমান

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরিয়ে লাল সবুজ বাসে করে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় গণসংবর্ধনা মঞ্চে এসে পৌছেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।এ সময় নেতাকর্মীদের মুহূর্মুহু স্লোগানে প্রকম্পিত হয়ে উঠে সংবর্ধনাস্থল। নেতা-কর্মীদের ভালোবাসায় সিক্ত হন তিনি। মঞ্চে উপবিষ্ট বিএনপির জ্যেষ্ঠ নেতারা প্রিয় নেতাকে সংবর্ধন জানান।সেই সঙ্গে বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী নেতারাও মঞ্চ থেকে দাঁড়িয়ে […]
নারায়ণগঞ্জ-৫: খেলাফত মজলিসের প্রার্থী আল আমিন রাকিবের মনোনয়ন সংগ্রহ

নারায়ণগঞ্জ-৫ সংসদীয় আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে মহানগর সাধারণ সম্পাদক মো. আল আমিন রাকিব-এর পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আজ (তারিখ উল্লেখযোগ্য) মনোনয়নপত্র সংগ্রহ উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর ও সদর থানা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মনোনয়ন সংগ্রহ শেষে বক্তব্য রাখতে গিয়ে যুব মজলিস নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা ফাতীহ মুহাম্মাদ সোলাইমান বলেন, নির্বাচন […]
বন্দরে ৫ম শ্রেনীর ছাত্রীকে ধর্ষন চেষ্টায় ব্যর্থ হয়েই হত্যা

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের চেষ্টা চালায় আসামিরা। শিশুটি চিৎকার করলে তাকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে ও বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে পৃথক অভিযানে এ ঘটনায় জড়িত তিন আসামিকে গ্রেপ্তার করার পর এই তথ্য জানান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ। র্যাব ও […]
বন্দরে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ দুই অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন বন্দর থানার ১৯ নম্বর ওয়ার্ডের মদনগঞ্জ শান্তিনগর এলাকার জাকির হোসেন মিয়ার ছেলে লিজান (২০) এবং একই এলাকার তাওলাদ হোসেন মিয়ার ছেলে টিটু (৪০)। এ ঘটনায় বন্দর থানার সেকেন্ড অফিসার উপ–পরিদর্শক (এসআই) মো. মনির হোসাইন বাদী হয়ে […]
বক্তাবলীতে ধলেশ্বরী নদীতে পড়ে নিখোঁজ ট্রাক ও মিশুক উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় ফেরি থেকে ধলেশ্বরী নদীতে পড়ে নিখোঁজের তিনদিন পর পাঁচ যানবাহনের মধ্যে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশা (মিশুক) উদ্ধার করা হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে বিআইডব্লিউটিএ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের যৌথ তৎপরতায় যান দু’টি উদ্ধার করা হয় বলে জানান বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দরের সহকারী পরিচালক কামরুল হাসান। তিনি বলেন, “আমরা শুরু থেকেই উদ্ধার তৎপরতা চালানো […]
নারায়ণগঞ্জ-৪: স্বতন্ত্র প্রার্থী হলেন গিয়াসউদ্দিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ–৪ (ফতুল্লা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. গিয়াসউদ্দিন। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আলমগীর হোসেনের কাছ থেকে তার অনুসারী নেতা–কর্মীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। গিয়াসউদ্দিন এ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তার পক্ষে মনোনয়নপত্র […]
এখানে ধানের শীষ ও খেজুর গাছ একাকার-মুফতি.কাসেমী

নারায়ণগঞ্জ–৪ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোট প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী বলেছেন, “আমি বিএনপির প্রার্থী, জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী। বিএনপি আমাকে মনোনয়ন দিয়েছে। এখানে ধানের শীষ ও খেজুর গাছ একাকার। খেজুর গাছের মধ্যেই ধানের শীষ খুঁজে নিতে হবে।” বুধবার বিকেলে ফতুল্লা চৌধুরী বাড়ী এলাকায় ফতুল্লায় থানা বিএনপি ও অঙ্গ–সংগঠনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় বিএনপির নেতৃত্বাধীন নারায়নগঞ্জ […]
নারায়ণগঞ্জ-৫ , মাসুদ বোল্ড আউট মনোনয়ন পেলেন আবুল কালাম

শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদ, সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালাম নাকি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। কে পাচ্ছেন নারায়ণগঞ্জ–৫ (সদর ও বন্দর) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন? এ বিষয়টি নিয়ে যখন জনসাধারণের মনে ঘুরপাক খাচ্ছে নানা প্রশ্ন, ঠিক তখনই আসনটিতে বিএনপির মনোনয়নে এসেছে নাটকীয় পরিবর্তন । নারায়ণগঞ্জ–৫ আসনে (বন্দর–সদর) বিএনপি দলীয় প্রাথমিক মনোনয়ন পান শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদ। একপর্যায়ে তিনি […]
আড়াইহাজারে গ্রামবাসীকে কুপিয়ে পালিয়ে গেল ডাকাত দল, আহত ১৫

নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুই বাড়িতে ডাকাতি করার সময় মসজিদের মাইকে ঘোষণা দিলে তাদের ঘেরাও করে ফেলে এলাকাবাসী। এ সময় জড়ো হওয়া লোকজনকে এলোপাতাড়িভাবে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে ১৫ জনকে গুরুতর আহত করে পালিয়ে যায় ডাকাত দল। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত ২টায় উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের পাঁজারদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন জায়গায় […]
নারায়ণগঞ্জের ৫ আসনে ৪৪ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে নারায়ণগঞ্জের পাঁচটি আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়ত, এনসিপি, গণসংহতি আন্দোলন ও স্বতন্ত্র প্রার্থীসহ ৪৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেল পর্যন্ত এসব প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত নির্বাচন অফিসার মো. রাকিবুজ্জামান (রেণু) বিষয়টি নিশ্চিত করেছেন। নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া […]
ইসদাইরে মাদক সম্রাজ্ঞী সীমার আগমনে বেড়েছে মাদক ও অপরাধ!!

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ইসদাইর এলাকার চিহ্নিত মাদক সম্রাজ্ঞী সীমা তার পুর্বের স্থান দখলের জন্য প্রায় ৫০ লাখ টাকার বাজেট নিয়ে সেই স্থান দখল করে নিয়েছে তার সহযোগি অপর মাদক সম্রাট সেলিম পেদা ও তাদের অনুসারীরা। যারফলে মাদক বিক্রি বন্ধ তো দুরের কথা শুধু হাত বদল হয়েছে। স্থানীয়দের মতে,ইসদাইর রেললাইন ও বাজারের আশপাশ […]
পত্রিকা অফিসে হামলা ও খুলনায় সাংবাদিক হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন

খুলনার সাংবাদিক মিলনকে হত্যা ও দেশের দুই শীর্ষ দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে সন্ত্রাসী হামলা, সংবাদপত্র ও মত প্রকাশের স্বাধীনতার উপর চরম আঘাত হিসেবে উল্লেখ করেছেন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে কর্মরত গণমাধ্যমকর্মীরা। তারা বলেন, স্বাধীনতার পর দেশের কোনো গণমাধ্যমের অফিসে এই ধরনের ন্যাক্কারজনক হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি। এই হামলা কেবল দুটি […]
নারায়ণগঞ্জ-৪ আসনে মনির কাসেমী

সব জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে নারায়ণগঞ্জ–৪ আসনে বিএনপির সমর্থন পেয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা সভাপতি মুফতি মনির হোসাইন কাসেমী। মঙ্গলবার বিএনপির গুলশান কার্যালয়ে বিএনপির মহাসচিব ও জমিয়তে উলামায়ে ইসলামের যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, জমিয়তের সঙ্গে নির্বাচনি সমঝোতার ভিত্তিতে ৪টি […]
