ইন্ডিয়া টুডে’র প্রতিবেদনে নেপালের আন্দোলনকে বাংলাদেশের সঙ্গে তুলনা,

দক্ষিণ এশিয়ার রাজনীতিতে গত তিন বছরে ঘটেছে বড় ধরনের পরিবর্তন। শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট, পাকিস্তানে ইমরান খানের পতন থেকে শুরু করে বাংলাদেশে সরকার পরিবর্তন—সব ক্ষেত্রেই এক পরিচিত দৃশ্য দেখা গেছে গণবিক্ষোভে সরকারের পতন। এবার সেই তালিকায় যুক্ত হলো নেপাল। সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা জারির পর শুরু হওয়া আন্দোলনে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২২ জন। প্রথমে সামাজিক […]
ডাকসুতে জয়ী শিবিরের প্রার্থীদের সঙ্গে ছাত্রদলের ভোটের ব্যবধান কতটা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসুর নির্বাচনে এবার অভাবনীয় জয় পেয়েছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। জুলাই গণ-অভ্যুত্থানের পর ডাকসুর প্রথম এই নির্বাচনে ওই প্যানেলের প্রার্থীরা ভিপি, জিএস, এজিএস এবং ১২টি সম্পাদক পদের নয়টিতেই জয়ী হয়েছেন। শুধু তিনটি সম্পাদক পদে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। ছাত্রশিবিরের নির্বাচিতদের সঙ্গে নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে ছাত্রদলের […]
ফতুল্লার লামাপাড়ায় কাশেম মোল্লার বাড়িতে আতাউর বাহিনীর হামলা,ভাংচুর,লুটপাট

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার শিবু মার্কেট পূর্ব লামাপাড়া এলাকায় পূর্ব শত্রুুতার জের ধরে ব্যবসায়ী কাশেম মোল্লার বসত বাড়িতে অনধিকার প্রবেশ করে হামলা,ভাংচুর,মারধর ও লুটপাট করেছে চিহিৃত সন্ত্রাসী ও চাঁদাবাজ এবং আওয়ামী লীগের ডেবিল আতাউর বাহিনী। এ ব্যাপারে মৃত হাজী আঃ ছামাদের পুত্র ব্যবসায়ী আবুল কাশেম মোল্লা বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে […]
আড়াইহাজারে গণপিটুনিতে ‘ডাকাত’ নিহত

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের আড়াইহাজারের ব্রাহ্মন্দী ইউনিয়নে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। অটোরিকশায় ডাকাতির প্রস্তুতিকালে জনতা তাকে গণপিটুনি দেয়। সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে প্রভাকরদী এলাকার বায়তুল আতিক জামে মসজিদের পাশে প্রভাকরদী কবরস্থান সংলগ্ন আঞ্চলিক সড়কে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, অটোরিকশায় ডাকাতির চেষ্টার সময় জনতা ওই ডাকাতকে ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের […]
ইভান হত্যা: ৬ জনের নামে মামলা আটক ২

ষ্টাফ রিপোর্টার: ফতুল্লার ইসদাইরে নাহিয়ান আজম ইভানকে কুপিয়ে হত্যার ঘটনায় ৬ জনকে এজাহারনামীয় এবং ৩/৪জন অজ্ঞাতনামা আসামী করে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন ইভানের পিতা এমএ আজম বাবু। সোমবার রাতে তিনি এ মামলা দায়ের করেন যারং নং ১৮ ( ৮/৯/২৫ইং )। এ ঘটনায় পুলিশ ও র্যাব ইতিমধ্যে মামলার এজাহার নামীয় ২ নং ৫ […]
ইভান হত্যার অন্যতম আসামী পাগলা সাইফুল র্যাবের জালে আটক

ষ্টাফ রিপোর্টার: ফতুল্লার ইসদাইরে পূর্ব বিরোধের জেরে কিশোর গ্যাং লিডার ইভান হত্যাকান্ডের অন্যতম আসামী পাগলা সাইফুলকে গ্রেফতার করেছে র্যাব-১১। সোমবার রাতে অক্টো অফিসের সামনে এক রিক্সা গেরেজে থেকে পাগলা সাইফুলকে গ্রেফতার করা হয়। রবিবার ৭ সেপ্টেম্বও রাতে ইসদাইর এলাকায় ওসমানী স্টেডিয়ামের কাছাকাছি স্থানে ইভানকে ছুরিকাঘাত করা হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে […]
যুবলীগ নেতাকে পুনর্বাসন করছে বিএনপি নেতা শাহিন

স্টাফ রিপোর্টার : প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিজয় র্যালির মিছিলে যুবলীগ নেতার প্রথম সাড়িতে ব্যানার ধরার সংবাদ প্রকাশিত হওয়ার পর থেকেই সমালোচনা সৃষ্টি হয়েছে। বেশ কয়েকজন নেতা প্রশ্ন তুলেছিলেন সেই যুবলীগ নেতা মোমেনকে ব্যানার ধরার মত সুযোগ কে বা কারা করে দিলো। তা নিয়ে তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। এবার […]
শব্দদূষণ বিরোধী অভিযানে ৭ যানবাহনকে জরিমানা

নারায়ণগঞ্জ সদর উপজেলায় শব্দদূষণ বিরোধী অভিযানে ৭টি যানবাহন থেকে ৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় গাড়িগুলোর ৭টি হর্নও জব্দ করা হয়। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার খন্দকার শমিত রাজা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সেগুফতা মেহনাজের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে […]
র্যাবের অভিযানে শুটার মাসুদ ও নৌ-ডাকাত আক্তার গ্রেপ্তার

নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে পৃথক দুটি অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও নৌ-ডাকাতকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)। এ সময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, গুলি, মাদক, ডাকাতির কাজে ব্যবহৃত বিশেষ নৌকা ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। সোমাবার (৮ সেপ্টেম্বর) দুপুরে আদমজীস্থ র্যাব-১১’র সদর দপ্তরের অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এক সংবাদ সম্মেলনে […]
আড়াইহাজারে নিখোঁজের একদিন পর ডোবায় মিলল যুবকের লাশ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিখোঁজের এক দিন পর ডোবা থেকে রবিউল ইসলাম (২৬) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৯ সেপ্টেম্বর) বিকাল চারটার দিকে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখী এলাকার একটি ডোবা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা তাকে হত্যা করে ডোবা লাশ ফেলে দেয়া হয়েছে। নিহত রবিউল ইসলাম পাঁচরুখীর বাঘাইভিটা এলাকার মৃত […]
সিদ্ধিরগঞ্জে আদমজী বিহারী ক্যাম্পে বাবলার কোটি টাকার মাদক সিন্ডিকেট

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলার নাসিক ৬নং ওয়ার্ডের আদমজীর বিহারী ক্যাম্পে সিদ্ধিরগঞ্জে আবারও আলোচনায় এসেছে কুখ্যাত মাদক সম্রাট মেজরের ছেলে বাবলা ও তার চক্র। নাসিক ৬নং ওয়ার্ডের আদমজী নতুন বাজার এলাকার চিহ্নিত মাদকের ডিলার, মাদক ও হত্যা মামলাসহ প্রায় ডজন মামলার আসামি পক্ষি মজিবুরের ছেলে নাহিদ এর সহযোগী আইনশৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে এই […]
আমতলীতে সাবেক স্বামীকে শায়েস্তা করতে কিশোর গ্যাং ভাড়া, অত:পর……!

মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি। বরগুনার আমতলীতে সাবেক স্বামীকে শায়েস্তা করতে কিশোর গ্যাং চক্রের তিন সদস্যকে ভাড়া করেন তালাকপ্রাপ্ত স্ত্রী লাইজু আক্তার। অবশেষে তিন কিশোর গ্যাং সদস্যসহ তালাকপ্রাপ্ত স্ত্রীকে গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন কিশোর গ্যাং চক্রের সদস্য মোঃ সাকিল (১৯) মোঃ রাকিবুল (১৯) মোঃ ওলি হাওলাদার (১৯) ও […]
‘হাসিনাকে নরেন্দ্র মোদি মেরে ফেললেও আশ্চর্য হব না’

মৃত্যুর আগে দেওয়া জবানবন্দিতে বদরুদ্দিন উমর সদ্যপ্রয়াত লেখক, রাজনীতিক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এ বছরের ১৪ ফেব্রুয়ারি তিনি তদন্ত কর্মকর্তার কাছে ৬ পৃষ্ঠার জবানবন্দি দেন এবং ভিডিও জবানবন্দিও রেকর্ড করা হয়। তথ্যসুত্রঃ যুগান্তর রোববার (৭ সেপ্টেম্বর) উমর মারা যাওয়ার […]
মানবিক আনসার ভিডিপি সদস্য – রাশি সমদ্দার

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ আনসার ভিডিপিতে আদাবরের ৩০ নং ওয়ার্ডের সাহসী নেত্রী রাশি সমদ্দার। পুরুষদের সাথে সমান তালে তাল মিলিয়ে জীবনের ঝুকি নিয়ে করোনা কালীন থেকে অসহায়দের পাশে থেকেছেন এই নেত্রী। এই দলনেত্রী মোহাম্মদপুর আদাবরের ৩০ নং ওয়ার্ডে যোগদান করে। করোনা মহামারীর মধ্যে ২০২০ সালের মে মাসে যোগদানের পর থেকে তিনি তার দায়িত্ব সততা ও সাহসিকতার […]
কাঁচপুরে গ্যাস বিস্ফোরণে দম্পতির মৃত্যু

সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মানব চৌধুরীর পর এবার তার স্ত্রী বাচা চৌধুরীও মারা গেছেন। গতকাল রবিবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর কয়েক ঘণ্টা আগেই একই হাসপাতালে মারা যান তার স্বামী মানব […]
এবার পূজা উপলক্ষে মদ-গাঁজার আসর বসানো যাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মদ-গাঁজার আসর বসানো যাবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভার আলোচনা সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, ‘২৪ ঘণ্টা পূজামণ্ডপ পর্যবেক্ষণে থাকবে। আমাদের পক্ষ থেকে পর্যাপ্ত আনসার নিয়োগ দেওয়া হবে। পূজা উপলক্ষে আশেপাশে যে মেলা বসে […]
ইসদাইরে প্রতিপক্ষের হাতে কিশোরগ্যাং লিডার ইভন নিহত

ষ্টাফ রিপোর্টার: ফতুল্লার ইসদাইর এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে মোটর সাইকেল থেকে নামিয়ে কিশোরগ্যাং লিডার ইভনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। রোবাবার রাত ৯ টার দিকে অক্টোঅফিস এলাকায় চেঙ্গিস খানের বাড়ীর সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। হত্যাকান্ডের শিকার ইভন হত্যাসহ একাধিক মামলার আসামি ও কিশোর গ্যাং প্রধান হিসেবে পরিচিত। সে ইসদাইর এলাকার এম.এ আজম বাবুর ছেলে। […]
নারী কেলেঙ্কারির ঘটনায় দেউবি’র প্রধান শিক্ষকের বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার ( ) নারায়ণগঞ্জ সদর উপজেলার আওতাধীন কুতুবপুর ইউনিয়নের দেলপাড়া এলাকার অবস্থিত স্বনামধন্য দেলপাড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী জুয়েল রানা’র বহিষ্কার চাই বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে দেলপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ছাত্র-ছাত্রীরা মিলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী জুয়েল রানার বহিষ্কারের দাবিতে মানববন্ধন করা হয়। জানা যায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক […]
বন্দরে এখনও প্রভাবশালী ওসমান দোসর চাঁনমিয়া !

# ভূয়া সাইনবোর্ড লাগিয়ে বিআইডব্লিউটিএ’র জমিতে দোকান নির্মাণ # অনুমোদন দেওয়া হয়নি, খুব শীঘ্রই সেখানে উচ্ছেদ হবে : উপ পরিচালক # নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছিলাম, আমরা জানি এখনও বন্ধ আছে : ইউএনও স্টাফ রিপোর্টার: কথায় বলে ‘ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে’। রাজনৈতিক দলের চতুর নেতাদের অবস্থাও সেই ঢেঁকির মতো। যে দলই ক্ষমতায় আসুক না […]
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মাঝি সমবায় সমিতির উদ্যোগে মিলাদ ও দোয়া

বন্দর প্রতিনিধি: পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বন্দর ১নং খেয়াঘাট মাঝি সমবায় সমিতির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বন্দর বন্দর ১নং খেয়াঘাট সংলগ্ন মাঝি সমবায় সমিতির কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন বন্দর ১নং খেয়াঘাট গাউসুল আজম জামে মসজিদের ইমাম মাওলানা আবু সুফিয়ান আল […]
বন্দরে স্বেচ্ছাসেবকলীগ নেতা তাহাজ্জদ গ্রেপ্তার

বন্দর প্রতিনিধি: বন্দরে অপারেশন ডেবিল হান্ট অভিযানে বন্দর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি তাহাজ্জদ ইসলাম (৪৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত তাহাজ্জদ ইসলাম বন্দর থানার পুরান বন্দর চৌধুরীবাড়ি এলাকার মৃত আনোয়ার হোসেন মিয়ার ছেলে। গ্রেপ্তারকৃতকে বন্দর থানার দায়েরকৃত ১৮(২)২৫ নং মামলায় রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত শনিবার (৬ সেপ্টেম্বর ) রাতে বন্দর […]
