নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষঃ
বন্দরে উদ্বোধনের আগেই গুঁড়িয়ে দেয়া হলো ১৬ লাখ টাকার শৌচাগার!
সিদ্ধিরগঞ্জে বাসেদ পাইকের বিরুদ্ধে ডিসি-এসপি বরাবর অভিযোগ
ফতুল্লায় স্বামীর বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘন্টায় গ্রেফতার ৮৩
ফতুল্লায় পাওনা টাকা চাওয়ায় গৃহবধুকে হত্যা,টাকা-স্বর্নালংকার লুট
বন্দরে পিস্তল ঠেকিয়ে টাকা ছিনতাই ও হাত-পায়ে কুপিয়ে জখমের ঘটনায় মামলা
ফতুল্লায় ভূমিদস্যুদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক রাসেলকে খুনের হুমকি
সিদ্ধিরগঞ্জে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান এলাকাবাসীর
ফতুল্লায় কিশোরীকে গণধর্ষণ, ডিএমসিতে প্রেরন
লক্ষ্মীনারায়ণ মন্দিরের প্রবেশগেটে নতুন তালা, দুই পক্ষকে চাবি হস্তান্তর
দেশে গোয়েন্দা সংস্থা কি এখনো রাজনৈতিক কাজে ব্যবহৃত হচ্ছে?
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২৬
বিজয়া দশমী/অশ্রুসিক্ত নয়নে নারায়ণগঞ্জে দেবী দুর্গার বিদায়
অতিরিক্ত ডিআইজির ট্রিপ্লেক্স বাড়িতে চলত যত অপকর্ম, লাগত রেজিস্ট্রেশন ফি
অগ্রবাণী প্রতিদিনের প্রকাশক-সম্পাদক স্বপন কুমার পোদ্দার আর নেই
কাশিপুর ভোলাইলে মূর্তিমান আতংক নামধারী যুবদলের ক্যাডার পাগলা সোহেল!
সিদ্ধিরগঞ্জে কথিত বিএনপি নেতার শেল্টারে রমজান বাহিনীর কোটি টাকার মাদক ব্যবসা !!  
সিদ্ধিরগঞ্জের শিমরাইল হতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
লক্ষী নারায়ণ দূর্গা মন্দির নিয়ে বিএসপি নেতা টনি মল্লিকের হুশিয়ারী!
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
Next
Prev

শেরপুরের  শ্রীবরদীতে ১০ম গ্রেডের দাবীতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

এজেএম আহছানুজ্জামান ফিরোজ,  শেরপুর প্রতিনিধি   দশম গ্রেড বাস্তবায়নের দাবীতে সারা দেশের কর্মসূচির অংশ হিসাবে শেরপুরের শ্রীবরদীতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত কর্মবিরতি পালণ করা হয়েছে। রোববার (৩০ নভেম্বর) সকালে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পরিষদ শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  এ কর্মবিরতি পালণ করে। এতে সভাপতিত্ব করেন  মেডিকেল টেকনোলজিস্ট রেডিওলোজী এন্ড ইমেজিং […]

ওসমানীয় দোসরঃ বিরোধীতা ও আপোষকারী টিপু!!

ষ্টাফ রিপোর্টার: রাজনীতিতে শেষ বলতে কোন শব্দ নেই এমনটাই শোনা যায় অহরহ। তবে যে নীতি ও আদর্শ নিয়ে রাজনীতি করতে হয় তার বিন্দুমাত্র নীতি ও আদর্শ ছাড়াই চলছে দেশের রাজনীতি অঙ্গন। আজ বিরোধী আবার কাল সঙ্গী। এ নীতিতেই চলছে দেশব্যাপী রাজনীতি। তবে এ রাজনীতিতে দেশের আপামর জনগনের কল্যান না হলেও এ নীতিতে বিশ^াসীরা গড়ে তুলছে […]

আড়াইহাজারে মার্কেট দখল করে নিল বিএনপির অফিস বানালেন আজাদের চাচা আব্দু !

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলার সরকারী সফর আলী কলেজ সংলগ্ন টিপু সুলতান সুপার মার্কেট দখল করে নিয়েছেন বিএনপি নেতা আব্দুর রহমান আব্দু। থানায় গেলেও থানার অফিসার ইনচার্জ কোন মামলা বা অভিযোগ নেননি। সেই মার্কেটটি বানানো হয়েছে বিএনপির অফিস। মার্কেটের মালিক টিপু সুলতান জানিয়েছেন আমি দোকান ভাড়া দিয়েছি। অফিস ভাড়া দেইনি। একটি সুত্র হতে […]

নগরীতে প্রকাশ্যে ওসমানীয় সহচর কাউসারকে গ্রেফতারের দাবী!

ষ্টাফ রিপোর্টার: অন্তবর্তী সরকার ইতিমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষন ঘোষনা করেছেন। আগামী মাসের ২য় সপ্তাহে তফসিল ঘোষনা এবং ফেব্রুয়ারীর প্রথমার্ধে অনুষ্ঠিত হবে নির্বাচন। আর এ নির্বাচনকে বানচাল ও হাসিনা পরিবারের অপকর্মের বিরুদ্ধে রায়কে কেন্দ্র কওে সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জেও অপ-তৎপরতায় লিপ্ত রয়েছে আওয়ামী দোসররা। নারায়ণগঞ্জের বিভিন্নস্থানে ইতিমধ্যে নিষিদ্ধঘোষিত এ সংগঠনের কয়েকটি ঝটিকা মিছিল হয়েছে এবং […]

রশিদুর রহমান রশু’র ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি

সংবাদ বিজ্ঞপ্তি নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক, নরায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সাধারণ সম্পাদক রশিদুর রহমান রশু’র ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) শহরের মাসদাইর এলাকায় এ কুরআন খতম, দোয়া ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এসময় সেখানে উপস্থিত নেতাকর্মীরা তাদের বক্তব্যে রশুর […]

দেশে প্রতি ১ হাজারে ৩৩২ জন অসুস্থ

বিবিএসের জরিপ হেলথ অ্যান্ড মরবিডিটি স্ট্যাটাস সার্ভে ২০২৫ অনুযায়ী, দেশের প্রতি এক হাজার জনসংখ্যায় অসুস্থতার প্রাদুর্ভাব ছিল ৩৩২ দশমিক ১৯ জন (জরিপ পূর্ববর্তী ৯০ দিনে)। এ ক্ষেত্রে শহর ও পল্লী অঞ্চলের মধ্যে কিছু পার্থক্য পরিলক্ষিত হয়। পল্লী অঞ্চলে এ হার প্রতি এক হাজারে ৩৩৩ দশমিক ৩০ জন এবং শহরাঞ্চলে ৩৩১ দশমিক ৪ জন। নারীর মধ্যে […]

রাষ্ট্র সংস্কার কি সরকারের কাছে শুধুই ফাঁকা বুলি, প্রশ্ন টিআইবির

দুর্নীতি দমন কমিশন (দুদক) অধ্যাদেশ, ২০২৫-এর চূড়ান্ত অনুমোদন থেকে গুরুত্বপূর্ণ কৌশলগত সুপারিশ বাদ দেয়ায় গভীর হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি প্রশ্ন তুলেছে, সরকারের কাছে রাষ্ট্র সংস্কার কি সত্যিই কোনো অর্থ বহন করে, নাকি কেবল ফাঁকা বুলি। শুক্রবার (২৮ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবি এই প্রতিক্রিয়া জানায়। বিজ্ঞপ্তিতে বলা […]

বক্তাবলী শহীদ দিবস উপলক্ষে জেলা প্রশাসনের শ্রদ্ধা জ্ঞাপন

ষ্টাফ রিপোর্টার বক্তাবলী পরগনায় ১৩৯ জন শহীদ দের স্মরনে ২৯ নভেম্বর বক্তাবলী দিবস হিসেবে পালন করা হয়। দিবস টি উপলক্ষে বক্তাবলী ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন মর্যাদার সহিত পালন করে থাকে। শনিবার (২৯ নভেম্বর) সকালে লক্ষীনগর শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন নারায়ণগঞ্জ এর অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক)  মোহাম্মদ আলমগির হোসেন  জেলা […]

ফতুল্লায় ব্যবসায়ীর কাছে চাদাঁদাবী, সালামের বিরুদ্ধে থানায় অভিযোগ

ষ্টাফ রিপোর্টার: ফতুল্লার মুসলিমনগরে চাদাঁর দাবীতে সালাম বেপারীর বিরুদ্বে আরিফ নামে এক ব্যক্তি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগি মুসলিমনগর এলাকার আলী আহম্মদ এর ছেলে মোঃ আরিফ (৩৮), উল্লেখ করেন যে, আমি Al Cyberlink BD, এই কোম্পানিতে আমি আট বছর যাবৎ কোম্পানিতে ব্যবসা পরিচালনা করিয়া আসতেছি। কিন্তু বিবাদী বিগত দুই মাস যাবৎ আমার সহিত মোটা […]

নবাগত এসপি মিজানুর রহমানের যোগদান

নারায়ণগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। শনিবার (২৯ নভেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। ২৫তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন তিনি। তাঁর বাড়ি কুমিল্লায়। কর্মজীবনে তিনি উখিয়া সার্কেলে সহকারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে পেশাগত জীবন শুরু করেন। পরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, […]

সোনারগাঁয়ে যুবদলের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যুবদলের উদ্যোগে বিশাল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ–৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনা এবং জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিবের তত্ত্বাবধানে সাদিপুর ইউনিয়নের নানাখী কাওমী মাদ্রাসার মাঠে কয়েক হাজার মাদ্রাসাছাত্র […]

মুক্তিযুদ্ধের পর যে ইতিহাস তৈরি করা হয়েছিল সেটা ব্যক্তি ও পরিবারের নামে- নঈম জাহাঙ্গীর

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর বলেছেন, “মিথ্যা তথ্যের উপর বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব না। এদেশে মুক্তিযুদ্ধ হয়েছিল জনগণের সহযোগিতার মাধ্যমে। কিন্তু জনগণ মুক্তিযুদ্ধের গৌরবের অংশীদারিত্ব পায়নি। মুক্তিযুদ্ধের পর যে ইতিহাস তৈরি করা হয়েছিল সেটা ব্যক্তির নামে ও পরিবারের নামে। সেই ইতিহাস কোনদিন বাংলাদেশে টিকবে না।” শনিবার (২৯ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ […]

নির্বাচন করার ঘোষণা মোহাম্মদ আলীর

নির্বাচন করার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জের রাজনীতিতে ‘কিং মেকার’ হিসেবে পরিচিত সাবেক সংসদ সদস্য ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমাণ্ডের আহ্বায়ক মোহাম্মদ আলী। সবকিছু ঠিক থাকলে তিনি নারায়ণগঞ্জ–৪ আসনে প্রার্থী হবেন বলে জানান এ বীর মুক্তিযোদ্ধা। শনিবার (২৯ নভেম্বর) বিকেলে বক্তাবলী গণহত্যা দিবসে শহীদদের স্মরণে আয়োজিত সভায় তিনি এ ঘোষণা দেন। বক্তাবলী ইউনিয়নের কানাইনগর ছোবহানিয়া স্কুল অ্যান্ড […]

নারায়ণগঞ্জে অন্ত:কোন্দলে বিএনপি সম্ভাবনা ছড়াচ্ছে জামায়াত

নারায়ণগঞ্জের পাঁচটি আসনের মধ্যে চারটি আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর অন্তঃকোন্দল সামনে এসেছে। ঘোষিত চারটি আসনের মধ্যে তিনটিতেই প্রার্থী বদলের জন্য একজোট হয়েছেন মনোনয়ন বঞ্চিতরা। সভা, সমাবেশ, মানববন্ধন, বিক্ষোভ, এমনকি মশাল মিছিলও করছেন তাঁরা। এদিকে আগে থেকেই নির্বাচনের প্রস্তুতি নিতে থাকা জামায়াতে ইসলামী এগিয়ে আছে প্রচারে। মাঠে আছে নতুন দল এনসিপিও। নারায়ণগঞ্জ–৪ (ফতুল্লা ও […]

সিদ্ধিরগঞ্জে তাকবির খুনের চাঞ্চল্যকর তথ্য উদঘাটন, গ্রেফতার ২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের পরিত্যক্ত ভবনে তাকবির আহমেদ (২২) হত্যাকাণ্ডের ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। অনলাইন জুয়া খেলা ও মাদক সেবনকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানায় সংস্থাটি। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ-বিপিএম। […]

নারায়ণগঞ্জে-৫’এ মোমবাতি প্রজ্বালন করে প্রার্থী পরিবর্তনের রিভিউ আবেদন

নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির সম্ভাব্য মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের প্রার্থিতা পরিবর্তনের জন্য মোমবাতি জ্বালিয়ে রিভিউ-এর আবেদন করেছে নারায়ণগঞ্জ মহানগরের বিএনপির নেতারা। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে বন্দর নবীগঞ্জ এলাকায় তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এক জনসভায় প্রার্থিতা পরিবর্তনের এই রিভিউ আবেদন করা হয়। জনসভায় বিএনপির নারায়ণগঞ্জ মহানগর যুগ্ম আহ্বায়ক আবুল কাওসার আশা বলেন, আমরা চাইলে […]

আমি কোন মাদক ব্যবসায়ী,সন্ত্রাসী কিংবা চাদাঁবাজ নই: মনির হোসাইন কাসেমী

ফতুল্লা প্রতিনিধি: বিগত ২০১৮ সালের নির্বাচনে আমি ৮৬ হাজার ভোট পেয়েছিলাম মাত্র ২ ঘন্টার ভোটের সময়ে। এবার যদি ৮ ঘন্টা সময় পাই তাহলে কি পরিমানে ভোট পাবো সেটা আপনারাই বলেন। কারন এখানে ভোটারের সংখ্যা প্রায় ৭ লাখ। যদি আপনারা আমাকে ৪ লাখ ভোট প্রদান করেন তাহলে আল্লাহ ছাড়া কারও কোন ক্ষমতা নেই যে আমাকে হারাবে। […]

সিদ্ধিরগঞ্জে মসজিদ ভাঙার প্রতিবাদে মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ওয়াকফকৃত জমিতে নির্মিত মসজিদ ভেঙে ফেলার ঘটনায় সাবেক যুবদল নেতা শহিদুল ইসলামের শাস্তির দাবিতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। শুক্রবার (২৮ নভেম্বর) বাদ জুমা ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ড সংলগ্ন সালু হাজী রোড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, মসজিদ ভাঙার মূলহোতা শহিদুল ইসলাম ও তার সহযোগীদের প্রকাশ্যে […]

নারায়ণগঞ্জে আবুল সরকারের শাস্তির দাবিতে বিক্ষোভ

মহান আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার বাউল শিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর ইসলামী ছাত্র মজলিস। শুক্রবার (২৮ নভেম্বর) জুমার নামাজের পর নারায়ণগঞ্জ শহরের মদীনা মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকেন– “ইসলামের শত্রুরা হুঁশিয়ার […]

নগরীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামালের উদ্যোগে কোরআন খতম, দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জের মিশনপাড়া এলাকায় এটিএম কামালের নিজ বাসভবনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক দপ্তর […]

রাজধানীতেই শতকোটি টাকার সম্পদ হাসিনা পরিবারের

শুধু গুম-খুন নয়, লুটপাটের রানিও ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীতেই তার ও তার পরিবারের শতকোটি টাকার সম্পদের সন্ধান পাওয়া গেছে। এছাড়া নামে-বেনামে রাজধানীর বিভিন্ন এলাকায় তার পরিবারের নামে বিপুল পরিমাণ সম্পদ রয়েছে। গত বছরের ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা। এরপর হাসিনা পরিবারের দুর্নীতি ও অবৈধ সম্পদ অনুসন্ধান […]

error: Content is protected !!