বন্দরে ডেভিল হান্ট অভিযানে ছাত্রলীগ কর্মী রনী গ্রেপ্তার

বন্দর প্রতিনিধি: বন্দরে অপরেশন ডেভিল হান্ট অভিযানে রনী (২৪) নামে ছাত্রলীগের এক সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত ছাত্রলীগ কর্মী রনী বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের শ্রীরামপুর এলাকার মৃত হাফিজুল হকের ছেলে। ধৃতকে সোমবার (১ ডিসেম্বর) দুপুরে বন্দর থানার দায়েরকৃত ১১(১১)২৫ নং মামলায় ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত রোববার […]
বন্দরে সাংবাদিকের মোটর সাইকেল চুরি মামলায় আরিফ গ্রেপ্তার

বন্দর প্রতিনিধি: বন্দরে সাংবাদিকের মোটর সাইকেল চুরি মামলায় আরিফ (১৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত আরিফ বন্দর থানার আমিন আবাসিক এলাকার ইসরাফিল মিয়ার ছেলে। ধৃতকে সোমবার (১ ডিসেম্বর) দুপুরে বন্দর থানার ২(১০)২৫ নং মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। গত রোববার (৩০ নভেম্বর) রাতে বন্দর থানার আমিন আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে […]
খালেদা জিয়ার সুস্থতা কামনায় কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি উদ্যাগে দোয়া

বন্দর প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বন্দরের কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি উদ্যাগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) বাদ আছর বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ চুনাভূরা জামে মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক ও বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব […]
খালেদা জিয়ার সুস্থতা কামনায় মহানগর বিএনপির মিলাদ ও দোয়া

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করেছে মহানগর বিএনপি। সোমবার (১ ডিসেম্বর) বাদ আছর দেওভোগ বড় মসজিদে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপির সদস্য আমিনুর ইসলাম মিঠুর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ মিলাদ ও দোয়ায় উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ এ্যাড. […]
সোনারগাঁয়ে ভয় দেখিয়ে মাদ্রাসা ছাত্রকে বলাৎকার, শিক্ষক পলাতক,

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে ৮ বছর বয়সী হাফেজ বিভাগের এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এই ঘটনা জানাজানি হওয়ার আগেই অভিযুক্ত ইয়াকুব মিয়া(৫০) পালিয়ে যায় । এ ঘটনা সোনাগাঁ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এর আগে শুক্রবার (২৮ নভেম্বর) রাতে উপজেলার বৈদ্যোর বাজার ইউনিয়নের বসুনদরদী এলাকার বসুনদরদী খানকায়ে হাবেবিয়া মসজিদ এর মিনার […]
জ্যাকব মিল্টনের পোষ্টঃ শামীম ওসমানের সাম্রাজ্যে এখন জাকির খানের নিয়ন্ত্রনে!

ষ্টাফ রিপোর্টার: জাকির খান একটি আলোচিত নাম যিনি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি। বিভিন্ন কার্যকলাপের কারনে তিনি সকল সময়েই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। যার বেশীরভাগ কর্মকান্ডগুলোর সাথে প্রয়াত সাবেক সাংসদ নাসিম ওসমানের একমাত্র তনয় আজমেরী ওসমানের সাথে হুবুহু মিল রয়েছে। আবার এ নাসিম ওসমানও ছিলেন জাকির খানের রাজনৈতিক শিক্ষাগুরু। ছেলে ও শিষ্যকে একই কায়দায় সকল […]
খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া চাইলেন আনোয়ার হোসেন সানি

ষ্টাফ রিপোর্টার: সংকটাপন্ন অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দলমত, শ্রেণি, ধর্ম নির্বিশেষে সবাই দোয়া করছেন আপোষহীন এ নেত্রীর জন্য। সামাজিক মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার জন্য দোয়া চেয়েছেন সিদ্ধিরগঞ্জ ১০ নং ওয়ার্ড বিএনপি’র ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন সানি। আনোয়ার হোসেন সানি […]
সিদ্ধিরগঞ্জে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : বিএনপির চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ৫টি মাদ্রাসার আলেম-ওলামায় কেরাম ও শিক্ষার্থীদের নিয়ে দোয়া মাহফিল করেছেন। সোমবার (১ ডিসেম্বর) বাদ আছর সিদ্ধিরগঞ্জের মধ্য সানারপাড় এলাকার মাঠে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সিদ্ধিরগঞ্জ থানা […]
ফতুল্লায় পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা যুবক আটক

নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবারও এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। সোমবার দুপুরে আটক ব্যক্তিটি নিজেকে আব্দুল আজিজ হিসেবে পরিচয় দিলেও যাচাই–বাছাই শেষে জানা যায় তিনি বাংলাদেশের নাগরিক নন। রোহিঙ্গা ডাটাবেজ মিলিয়ে তার প্রকৃত নাম আজিজ খান ও পিতা সালামত খান বলে শনাক্ত হয়। পরে তাকে ফতুল্লা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। প্রাথমিক […]
শহীদ পরিবারের অভিযোগঃ ভারতের স্বার্থে পিলখানা হত্যাকাণ্ড

ভারতের স্বার্থ রক্ষা এবং তৎকালীন আওয়ামী লীগ সরকারের ক্ষমতা দীর্ঘায়িত করার লক্ষ্যে পিলখানা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল— এমন অভিযোগ তুলেছেন বিডিআর হত্যাকাণ্ডে শহীদ সদস্যদের পরিবারের প্রতিনিধিরা। তাদের বক্তব্য, এই হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীর অভ্যন্তরে যেসব কর্মকর্তা ‘ভারতবিরোধী’ অবস্থান নিয়েছিলেন বলে ধারণা করা হয়, তাদের উদ্দেশে ভয় বা সতর্কবার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর […]
শামীম ওসমানের ছোটভাই দাবীদার এনায়েত এখন মডেল মাসুদের বলয়ে!

ষ্টাফ রিপোর্টার: এনসিসি ২৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এনায়েত হোসেন বিগত স্বৈরাচারী হাসিনা সরকারের অন্যতম দোসর নারায়ণগঞ্জ ৫ আসনের সাবেক সাংসদ সেলিম ওসমানের অন্যতম হাতিয়ার এবং সাংসদ শামীম ওসমানের ছোটভাই হিসেবেই সর্বজন পরিচিত ছিলেন। কখনও বিএনপির রাজনীতি করেছেন তাও বলতে পারেনা স্থানীয়রা। আওয়ামী দোসরদের সাথে আতাতের রাজনীতির অন্যতম দাবীদার এ এনায়েত হোসেনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা […]
ফতুল্লার নরসিংপুরে রাস্তার পাশে মিলল সুমনের ক্ষতবিক্ষত লাশ

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের ফতুল্লার মধ্যনরসিংপুরে সুমন খলিফা(৩৫) নামের এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে ফতুল্লা মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যায় পুলিশ। নিহত সুমন খলিফা বরিশাল জেলার আগৈলজড়া থানার আন্দার মানিক গ্রামের মন্টু খলিফার পুত্র। সে তার দ্বিতীয় স্ত্রী […]
আওয়ামী লীগের মিত্রদের জোট গড়ার চেষ্টা

আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টি (জেপি) এবং ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের জাতীয় পার্টিসহ (জাপা) ১৬টি দল ‘জাতীয়তাবাদী গণতান্ত্রিক জোট’ গঠনে একমত হয়েছে। মঞ্জু ও আনিস বিগত শেখ হাসিনার সরকারের মন্ত্রী ছিলেন। বাকি দলগুলোর অধিকাংশ আওয়ামী লীগের সমর্থক ছিল। গতকাল রোববার রাজধানীর গুলশানে হাওলাদার টাওয়ারে দলগুলোর মতবিনিময় সভা হয়েছে। জোটের মুখপাত্রের দায়িত্ব পেয়েছেন জাপার (আনিস) মহাসচিব এবিএম […]
শেখ হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড

প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৫ বছরে, তার বোন শেখ রেহানার ৭ বছর ও শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের ২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আদালত কারাদণ্ডের পাশাপাশি টিউলিপ সিদ্দিককে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন, শেখ রেহানাকে এক লাখ টাকা জরিমানা করেন বিচারক। […]
শহীদ রবিউলের শাহাদাৎ বার্ষিকী পালিত

সংবাদ বিজ্ঞপ্তি ১৯৯০ সালের ১লা ডিসেম্বর স্বৈরাচার এরশাদের বিরোধী আন্দোলনে নগরীর ডায়মন্ড চত্বরে পুলিশের গুলিতে কিশোর রবিউল আউয়াল (১৬) শহীদ হন। তার ৩৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা রানা মজিব, শহীদ রবিউলের পিতা আনোয়ার হোসেন, রফিকুল ইসলাম, […]
খালেদা জিয়ার সুস্থতা কামনায় পূজা উদযাপন পরিষদের বিশেষ প্রার্থনা

বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় শহরের চাষাড়া শ্রী শ্রী গোপাল জিউর মন্দির প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে অসুস্থ বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের […]
খালেদা জিয়ার সুস্থতা কামনায় যুবদল নেতা রনি’র উদ্যোগে তবারক বিতরন

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় ছদকায়ে জারিয়া আদায় করে দোয়া ও তবারক বিতরন করা হয়। রবিবার বাদ আসর উত্তর নরসিংপুর এশায়াতুস্ সুন্নাহ্ ক্বওমী মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে কয়েকশত নেতাকর্মী নিয়ে বেগম খালেদা জিয়ার নামে দুইট পশু জবাই করে ছদকায়ে […]
সোনারগাঁয়ে ভিক্ষুক নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বিএনপি কর্মী পলাতক

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় আজিমউদ্দিন নামে এক বিএনপি কর্মীর বিরুদ্ধে মধ্যবয়সী এক শ্রবণ ও বুদ্ধিপ্রতিবন্ধী ভিক্ষুক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী শনিবার (২৯ নভেম্বর) রাতে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার ভোর সাড়ে ছয়টার দিকে উপজেলার বাইশটেকি গ্রামে নিজের ঘরে ছিলেন ওই নারী। এ সময় একই গ্রামের মৃত […]
চাষাড়ায় বাউল সমাবেশে ব্যানার ছেঁড়ায় যুবক আটক

নারায়ণগঞ্জ শহরের চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে বাউল শিল্পী ও ওলি–আউলিয়ার ভক্তদের আয়োজিত সমাবেশের ব্যানার ছেঁড়ে দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। রবিবার (৩০ নভেম্বর) বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে। সদর মডেল থানার ওসি মোহাম্মদ নাছির আহমদ জানান, আটক যুবকের নাম সানি ইসলাম (২২)। তিনি সাইদুল ইসলামের ছেলে এবং নারায়ণগঞ্জ সদরের উত্তর চাষাড়ার বাকীরুদ্দিন […]
বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আ. লীগ, মূল সমন্বয়কারী তাপস : কমিশন

বিডিআর হত্যাকাণ্ডে বহিঃশক্তির সরাসরি সম্পৃক্ততা ও তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সরাসরি জড়িত থাকার শক্তিশালী প্রমাণ মিলেছে। বিডিআর হত্যাকাণ্ড পরিকল্পিত এবং এর পেছনে প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেছিলেন তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস। বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞের বিষয় তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। রোববার […]
আড়াইহাজার থানা থেকে লুট হওয়া শটগান উদ্ধার

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা থেকে লুট হওয়া একটি শটগান উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সরকারি সফর আলী কলেজের পাশে ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় শটগানটি উদ্ধার করা হয়। সূত্রমতে, এর আগে যত অস্ত্র উদ্ধার হয়েছে, তা সাধারণ মানুষ এসে পুলিশের কাছে বুঝিয়ে দিয়েছিল। এই প্রথম কোনো অস্ত্র উদ্ধার করল পুলিশ। আড়াইহাজার […]
