নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষঃ
বন্দরে উদ্বোধনের আগেই গুঁড়িয়ে দেয়া হলো ১৬ লাখ টাকার শৌচাগার!
সিদ্ধিরগঞ্জে বাসেদ পাইকের বিরুদ্ধে ডিসি-এসপি বরাবর অভিযোগ
ফতুল্লায় স্বামীর বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘন্টায় গ্রেফতার ৮৩
ফতুল্লায় পাওনা টাকা চাওয়ায় গৃহবধুকে হত্যা,টাকা-স্বর্নালংকার লুট
বন্দরে পিস্তল ঠেকিয়ে টাকা ছিনতাই ও হাত-পায়ে কুপিয়ে জখমের ঘটনায় মামলা
ফতুল্লায় ভূমিদস্যুদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক রাসেলকে খুনের হুমকি
সিদ্ধিরগঞ্জে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান এলাকাবাসীর
ফতুল্লায় কিশোরীকে গণধর্ষণ, ডিএমসিতে প্রেরন
লক্ষ্মীনারায়ণ মন্দিরের প্রবেশগেটে নতুন তালা, দুই পক্ষকে চাবি হস্তান্তর
দেশে গোয়েন্দা সংস্থা কি এখনো রাজনৈতিক কাজে ব্যবহৃত হচ্ছে?
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২৬
বিজয়া দশমী/অশ্রুসিক্ত নয়নে নারায়ণগঞ্জে দেবী দুর্গার বিদায়
অতিরিক্ত ডিআইজির ট্রিপ্লেক্স বাড়িতে চলত যত অপকর্ম, লাগত রেজিস্ট্রেশন ফি
অগ্রবাণী প্রতিদিনের প্রকাশক-সম্পাদক স্বপন কুমার পোদ্দার আর নেই
কাশিপুর ভোলাইলে মূর্তিমান আতংক নামধারী যুবদলের ক্যাডার পাগলা সোহেল!
সিদ্ধিরগঞ্জে কথিত বিএনপি নেতার শেল্টারে রমজান বাহিনীর কোটি টাকার মাদক ব্যবসা !!  
সিদ্ধিরগঞ্জের শিমরাইল হতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
লক্ষী নারায়ণ দূর্গা মন্দির নিয়ে বিএসপি নেতা টনি মল্লিকের হুশিয়ারী!
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
Next
Prev

মদনপুরে শ্রমিক নিহতের জেরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ষ্টাফ রিপোর্টার: গার্মেন্টস শ্রমিকের মৃত্যুর ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রেখেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। ফলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কয়েক কিলোমিটারজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। আজ সোমবার বন্দর উপজেলার মদনপুরের লারিজ ফ্যাশন কারখানার সামনে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম রিনা (৩০)। তিনি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার দুলালের মেয়ে। শ্রমিকরা জানান, গতকাল রাতে গার্মেন্টসে কাজ করতে আসার […]

জমিয়তে ফতুল্লা থানা সভাপতি মাওঃ মোফাজ্জল ইবনে’র নেতৃত্বে আজমতে সাহাবা মহাসম্মেলনে যোগদান

নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত “আজমতে সাহাবা মহাসম্মেলনে ফতুল্লা থানা জমিয়তে উলামায়ে ইসলাম এর সভাপতি মাওলানা মোফাজ্জল ইবনে মাহফুজের  নির্দেশনায় হাফেজ হানজালার  নেতৃত্বে  কাসেমী পরিষদের সংগঠকরা কাশীপুর থেকে কয়েক শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণ করে জমিয়তের বিশাল মিছিলে ।  পরে মিছিলটি নারায়ণগঞ্জ কলেজ রোডে জড়ো হয়ে বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে “আজমতে সাহাবা মহাসম্মেলন ২০২৫ যোগদান করে। […]

১০ পঞ্চায়েতের মাধ্যমে সেন্টু চেয়ারম্যানের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে আলোচনা

ষ্টাফ রিপোর্টার: শরীফবাগ পঞ্চায়েত ও সমাজ উন্নয়ন কমিটির উদ্যোগে ১০ পঞ্চায়েত কমিটির সমন্বয়ে মাদক ও সন্ত্রাস নির্মূল এবং চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল আলম সেন্টুর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । ৩১ অক্টোবর দিবাগত রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলা কুতুবপুরের শরিফবাগ এলাকায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি […]

দেশে একটি গোষ্ঠী রাজনীতির জন্য ইসলামকে ব্যবহার করছে : সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘আমরা মওদুদী ইসলামের অনুসারী নই, আমরা মদিনার ইসলামের অনুসারী। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবারা যে ইসলাম চর্চা করেছেন আমরা সেই ইসলামের অনুসারী। রাজনীতির স্বার্থে ইসলামকে বিকৃতভাবে ব্যবহার করা কখনো কাম্য নয়।’ শনিবার (১ নভেম্বর) নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে কাসেমী পরিষদের উদ্যোগে আয়োজিত ‘আজমতে সাহাবা’ শীর্ষক […]

দেশ গড়ার জন্য আমাদের সামনে মাদক একটি বড় চ্যালেঞ্জ – জেলা প্রশাসক

ষ্টাফ রিপোর্টার: “সাম্য ও সমতায়,দেশ গড়বে সমবায়” এ প্রতিপাদ্যকে সামনে নিয়েই সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জেও পালিত হয়েছে ৫৪ তম জাতীয় সমবায় দিবস। এ উপলক্ষে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্দ্যোগে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। শনিবার ১লা নভেম্বর সকাল সাড়ে ১০টায় জেলা সার্কিট হাউজে জেলা প্রশাসক মো.জাহিদুল ইসলাম মিঞার নেতৃত্বে সার্কিট হাউসে জাতীয় সংগীত […]

সমবায় দিবসের অনুষ্ঠানে ফতুল্লা বাজার নিত্যপ্রয়োজনীয় পন্য বিক্রেতা বহুমুখী সমবায় সমিতির যোগদান

ষ্টাফ রিপোর্টার: “সাম্য ও সমতায়,দেশ গড়বে সমবায়” এ প্রতিপাদ্যকে সামনে নিয়েই সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জেও পালিত হয়েছে ৫৪ তম জাতীয় সমবায় দিবস। এ উপলক্ষে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্দ্যোগে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। শনিবার ১লা নভেম্বর সকাল সাড়ে ১০টায় জেলা সার্কিট হাউজে জেলা প্রশাসক মো.জাহিদুল ইসলাম মিয়ার নেতৃত্বে একটি র‌্যালী বের করা […]

ত্বকী হত্যা মামলার চার্জশিট জমা শিগগিরই: র‍্যাব

নারায়ণগঞ্জে মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার তদন্ত শেষ হয়েছে। শিগগিরই চার্জশিট জমা দেওয়া হবে বলে জানিয়েছেন র‍্যাব–১১ এর অধিনায়ক হলেন লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন। শনিবার (১ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এর আগে গত ১ অক্টোবর র‌্যাব–১১ মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার সনদ বড়ুড়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো […]

ফতুল্লায় অয়ন ওসমানের ব্যানারে মশাল মিছিল আটক ৫

নারায়ণগঞ্জে ফতুল্লায় গভীর রাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মশাল মিছিলের সময় গণপিটুনি দিয়ে পাঁচজনকে পুলিশের কাছে সোপর্দ করেছে জনতা। শুক্রবার (৩১ অক্টোবর) রাত দেড়টার দিকে ফতুল্লার রঘুনাথপুর এলাকার ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাসপোর্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে। আটকরা হলেন ফাহিম আহম্মেদ (২৩), মো: নিরব হোসেন (১৮), মো: ফয়সাল (২০), মো: অনিক আহমেদ অনিন (২১) […]

অদৃশ্য শক্তি ও ফ্যাসিষ্টরা নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত– খোরশেদ

আজ ১ লা নভেম্বর,শনিবার সকালে দেশের প্রধান হোসিয়ারী শিল্পের মার্কেট নগরীর নয়ামাটি এলাকায় ব্যাবসায়ী ও সাধারন মানুষের মাঝে গণসংযোগ করে বিএনপি মনোনীত প্রার্থীকে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহবান ও ৩১ দফার লিফলেট বিতরণ করেন নারায়নগঞ্জ মহানগর যুবদলের সদ্য সাবেক সভাপতি ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, চারবারের সাবেক কাউন্সিলর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে […]

সোনারগাঁয়ে অজ্ঞাত ২ যুবকের মরদেহ উদ্ধার 

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে একই দিনে পৃথক স্থান থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।   শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টিপর্দী ও নোয়াগাঁও এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।   পুলিশ জানায়, সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টিপর্দী এলাকার চৈতি গার্মেন্টসের সামনে রাস্তার পাশে এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে […]

আমি সন্ত্রাসী চাঁদাবাজ, ভূমিদস্যু, মাদককে প্রশ্রয় দেই না – শাহ আলম

আনোয়ার হোসেন সজীব: জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ- আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোহাম্মদ শাহ আলম বলেছেন, আমি সন্ত্রাসী চাঁদাবাজ, ভূমিদস্যু, মাদক বিক্রেতাদের প্রশ্রয় দেই না। ৫ আগস্টের পর অনেকে আমাকে বলেছেন, এলাকায় আসেন, আমরা আপনাকে সহযোগিতা করবো। আমি বলেছি আসবো, তবে আপনাদের সহযোগিতা দরকার হবে না, তারা কারা ছিলো আপনারা […]

রূপগঞ্জে মাদকবিরোধী সমাবেশ ও বিক্ষোভ

“এসো নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত সমাজ গড়ি”- এই প্রতিপাদ্য নিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী সমাবেশ ও বিক্ষোভ মিছিল। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলার হাটাব চাঁদের টেক এলাকায় স্থানীয় সামাজিক সংগঠন বৃহত্তর হাটাব সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি বিকেল সাড়ে ৪টার দিকে হান্ডিমার্কেট থেকে শুরু হয়ে বাড়ৈপাড়া, চাঁদের টেক, আতলাশপুর […]

ফতুল্লার লালপুরে ড্রেন ও সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন রিয়াদ চৌধুরী

নারায়ণগঞ্জের ফতুল্লার লালপুরে ড্রেন নির্মাণকাজ ও নতুন সংস্কার হওয়া সড়কের উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক ও তরুণ উদ্যোক্তা রিয়াদ মোহাম্মদ চৌধুরী। শুক্রবার (৩১ অক্টোবর) সকালে ফতুল্লার লালপুর পৌষাপুকুর এলাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসীর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এ উন্নয়নকাজের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, “লালপুর পৌষাপুকুর পাড় এলাকা […]

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সিদ্ধিরগঞ্জে যুবদলের বর্ণাঢ্য র‌্যালি

নারায়ণগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যুবদলের বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের উদ্যোগে এই র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিতে সিদ্ধিরগঞ্জের নাসিকের আওতাধীন ১০ টি ওয়ার্ডের যুবদলের প্রায় পাঁচ শতাধিক নেতাকমীরা অংশ নেয়। র‌্যালিটি সিদ্ধিরগঞ্জ পুল এলাকা থেকে শুরু হয়ে শিমরাইল মোড়ে সংক্ষিপ্ত বক্তব্যের […]

ফতুল্লার মুসলিমনগরে ডিস ব্যবসায়ীকে নুর মোহাম্মদ সহোদরের হুমকী!

ষ্টাফ রিপোর্টার: ফতুল্লার মুসলিমনগর এলাকায় ডিস লাইনের ব্যবসা পরিচালনা নিয়ে ভয়ভীতি ও হুমকী প্রদানের অভিযোগ পাওয়া গেছে নুর মোহাম্মদগংদের বিরুদ্ধে। এ বিষয়ে ভুক্তভোগী মুসলিমনগর এলাকার মো.নাসির মিয়ার ছেলে মোক্তার হোসেন থানাধীন নবীনগর এলাকার নুর মোহাম্মদগং এর বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছন। থানায় অভিযোগ সুত্রে জানা যায় যে,বাদী মোক্তার হোসেন বিগত ২০০১ […]

এমবি কোম্পানির পক্ষে ফ্যান,নোটবুক,কোরআন রাখার বক্স,চেয়ার ও টেবিল বিতরন

ষ্টাফ রিপোর্টার: ভালোবাসা এবং শিক্ষাকে একসাথে চলতে দিন এবং আপনার ভালো কাজের মাধ্যমে ক্যাম্পাসকে আরো উন্নত করুন এই প্রতিপ্রাদ্য কে ধারন করে গই কোম্পানি স্কুল, মাদ্রাসা গুলির জন্য দাতব্য সহায়তা প্রদানের জন্য নারায়ণগঞ্জ এলাকার বিখ্যাত ব্যক্তিদের সাথে নিয়ে টেবিল,চেয়ার,ব্ল্যাকবোর্ড,সিলিং ফ্যান,নোট বুক,কলম ও কোরআনের বাক্স বিতরণ করা হয়। শুক্রবার (৩১ অক্টোবর) বাদ জুম্মা খাগকান্দা বাগে জান্নাত […]

ফতুল্লায় রাইস কুকারে রান্না নিয়ে হামলায় গুরুতর আহত ১

ষ্টাফ রিপোর্টার: ফতুল্লা লালপুর পৌষাপুকুরপাড় এলাকায় রাইস কুকারে রান্না করতে নিষেধ করায় গালাগাল এবং পরবর্তীতে মারামারির ঘটনায় মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে শান্তি বেগম গংদের বিরুদ্ধে। এ বিষয়ে লালপুর পৌষাপুকুর পাড় আলামিনবাগ টোকন গার্মেন্টস সংলগ্ন এলাকার তছলিম পাঠানের ছেলে মো.সাজু পাঠান ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে সাজু […]

বিএনপি নেতা সাখাওয়াতসহ ছয় আসামির জামিন

নারায়ণগঞ্জের আদালতে শিশু সন্তানদের সামনে বাবা ও মাকে মারধরের ঘটনায় করা মামলায় মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানসহ ছয় আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ-আল-মাসুমের আদালতে আত্মসমর্পন করে জামিন চাইলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ছাড়া অন্য আসামিরা হলেন হিরন (৩৮), […]

ইসলামপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে একজনকে কারাদন্ড

আক্রামুজ্জমান আশিক,ইসলামপুর(জামালপুর) প্রতিনিধি// জামালপুরের ইসলামপুর অবৈধ বালু উত্তোলনে দায়ে সানজামুল ইসলাম (১৯) নামক একজনকে সাতদিন বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এ সময় বালু উত্তোলনে পাইপ ধ্বংস করা হয়। বৃহস্পতিবার (৩০) অক্টোবর ইসলামপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রেজুয়ানুল ইফতেকার মোবাইল কোর্ট পরিচালিত করেন। সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে,উপজেলা পলবান্ধা ইউনিয়নের বাহাদুরপুর পূর্বপাড়ায় ইসলামপুর সহকারী কমিশনার (ভূমি) […]

কালের বিবর্তনে দিনদিন হারিয়ে যাচ্ছে গ্রাম-বাংলার মাছ ধরার ঐতিহ্য

লিয়াকত হোসাইনলায়ন,জামালপুর প্রতিনিধি ॥ কালের বিবর্তনে দিনদিন হারিয়ে যাচ্ছে গ্রাম-বাংলায় খাল-বিল, ডোবা-নালা শুকিয়ে মাছ ধরার দৃশ্য। হেমন্তের রোদেলা দুপুরে খাল-বিলের পানি কমে গেলে হাঁটু কাদা পানিতে মাছ ধরা গ্রাম-বাংলার ঐতিহ্য। বহু বছর ধরে সারা দেশের ন্যায় জামালপুরের উপজেলার বিভিন্ন এলাকায় এ ধারা চলে আসলেও চিরায়ত সে দৃশ্য এখন অনেকটাই কমে গেছে। সেই সময়ের মাছ ধরার […]

মাদক ব্যবসায়ীদের সাথে প্রশাসনের গোপন সখ্যতা রয়েছে – মানববন্ধনে বক্তারা

ষ্টাফ রিপোর্টার: আমরা মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে তাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ ডিসি অফিস এসপি অফিস ও মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর সহ বিভিন্ন দফতরে মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনার জন্য স্বারক লিপি প্রদান করি। পরে সেই স্বারক লিপি মাদক ব্যবসায়ীর নাম সহ তথ্যটি কিভাবে মাদক ব্যবসায়ীরা জেনে যায়। তা হলে জনগন কি বুঝে নেব মাদক […]

error: Content is protected !!