ফতুল্লার দাপা এলাকার মাদক সম্রাজ্ঞী শরমী ও তার স্বামী সম্রাটকে গ্রেফতারের দাবী!

ষ্টাফ রিপোর্টার: বুধবার স্থানীয় বিভিন্ন পত্রিকায় “ফতুল্লায় মাদক সম্রাজ্ঞী শরমীকে গ্রেফতারের দাবী!” শীর্ষক সংবাদটি প্রকাশের দাপা ইদ্রাকপুর ও আশপাশের এলাকার সাধারন মানুষ সংবাদের প্রতিবেদককে ধন্যবাদ জানিয়ে বলেন, মাদক সম্রাজ্ঞী শরমী মুলত একটি অপরাধী পরিবারের সন্তান। যে পরিবারের প্রতিটি সদস্যই সমাজের ঘৃনিত সকল অপরাধের সাথে যুক্ত রয়েছেন। শরমীর বাবা ডাকাত শহিদ এবং একভাই ডাকাত আজামীর ও […]
ফতুল্লার মামুন হত্যা: দ্রুত বিচার দাবিতে মানববন্ধন

ষ্টাফ রিপোর্টার: ফতুল্লায় আওয়ামী দোসর আক্তার-সুমন বাহিনীর হাতে নিহত ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন হোসাইন হত্যার বিচারের দাবী এবং আসামীপক্ষের মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় দলীয় নেতাকর্মীরা। মঙ্গলবার (২৫ জুন) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ফতুল্লা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ […]
বন্দরে বকেয়া বেতনের দাবীতে শ্রমিকদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের বন্দরে কামতাল মালিভিটা টোটাল ফ্যাশন গার্মেন্টসের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে ঢাকা –চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে মহাসড়কের দুই পাশে প্রায় ৮ কিলোমিটার জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট। যারফলে চরম ভোগান্তিতে পড়েন পরিবহন যাত্রীরা। বুধবার (২৫জুন) সকাল থেকে শুরু হওয়া এই অবরোধ কর্মসূচি চলে প্রায় দুই ঘণ্টাব্যাপী। এ সময় শ্রমিকরা বকেয়া […]
নারায়ণগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

ষ্টাফ রিপোর্টার: “প্লাস্টিক দূষণ আর নয়” প্রতিপাদ্যকে সামনে রেখে ২৫ জুন (মঙ্গলবার) বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়। সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে দিবসটির উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এরপর অনুষ্ঠিত হয় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা, যেখানে অংশগ্রহণ করেন বিভিন্ন শিল্প-কারখানার প্রতিনিধি, […]
বন্দরে জোড়া খুনের ঘটনায় সাবেক কাউন্সিলরসহ গ্রেফতার ৪

ষ্টাফ রিপোর্টার: এনসিসির ২২নং ওয়ার্ডে অটোরিক্সা ষ্ট্যান্ড দখলকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে জোড়া খুনের ঘটনায় নাসিক সাবেক কাউন্সিলরসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী। এর আগে বুধবার (২৫ জুন) দুপুরে গাজীপুর সদরের গাজীপুরা ও বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাাররা হলেন, মহানগর বিএনপির বহিষ্কৃত […]
আড়াইহাজারে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে ৫ শতাধিকেরও বেশি অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বুধবার (২৫ জুন) সকাল ৮টা থেকে দিনব্যাপী এই বিশেষ মেডিকেল ক্যাম্পটি অনুষ্ঠিত হয় উপজেলার মাহমুদপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে। বাংলাদেশ সেনাবাহিনীর ৯ম পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় এবং ৯ আর্টিলারি ব্রিগেডের তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়। […]
পাউবি’র শিক্ষকরুপী নরপশু মিজান গ্রেফতার ৩ কিশোরী উদ্ধার!

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলা উচ্চ বিদ্যালয়ে আর্ট ও কম্পিউটার ট্রেনিং এর নামে কোমলমতি শিক্ষার্থীদেরকে ধর্ষনের অভিযোগে ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত বাড়ি থেকে শিক্ষকরুপী নরপশু মো.মিজানুর রহমান মিজানকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। এ সময় নরপশুর হেফাজতে থাকা ৩ শিক্ষার্থীকেও উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার রাতে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক মো.রফিকুল ইসলাম রফিকের নেতৃত্বে সঙ্গীয় […]
সাবেক সিইসি হাবিবুল আউয়াল গ্রেফতার

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (২৫ জুন) বেলা ২টার দিকে রাজধানীর মগবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিবি। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম-কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম। তিনি জানান, কিছুক্ষণ আগে সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়ালকে গ্রেফতার করা হয়েছে। তাকে ডিবি কার্যালয়ে […]
আড়াইহাজার থানার গেইটে বাদীকে সন্ত্রাসী হারুন গং বাহিনীর মারধর

ষ্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার গেইটের সামনে বাদীকে মারধর করেছে মারামারি মামলার আসামি মঞ্জুর স্বজনরা। ঘটনটি ঘটেছে মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যা ৬ টায় আড়াইহাজার থানার গেইটে। বাদী মোঃ আতাবুর রহমান জানান,আমি আগে মারামারির ঘটনাকে কেন্দ্র করে একটি মামলা দায়ের করেছিলাম।সেই মামলায় এস আই রুহুল আমিন ঢাকা হতে খাগকান্দা নয়াপাড়া এলাকার শীর্ষ সন্ত্রাসী আসামী মঞ্জুকে […]
প্রতীকসহ নিবন্ধন ফিরে পেল জামায়াত, প্রজ্ঞাপন জারি

জামায়াতে ইসলামীর পুরনো প্রতীক ‘দাঁড়িপাল্লা’ পুনরায় বরাদ্দ দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া তাদের নিবন্ধনও পুনর্বহাল করা হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নামীয় দলের নিবন্ধন বাতিলের বিষয়ে নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত ২০১৮ সালের ২৮ অক্টোবরের প্রজ্ঞাপনটি […]
হাইকোর্টের আদেশে বক্তাবলী রাজাপুর খেয়াঘাটের ইজারা বাতিল ও পুনঃদরপত্র স্থগিত

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের রাজাপুর খেয়াঘাটের ইজারা বাতিল ও পুনঃদরপত্র আহ্বানের নোটিশ স্থগিত করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (২৪ জুন) বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি ফয়েজ আহমেদের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ রিট পিটিশন নং ১০০৪৬/২০২৫ এর শুনানি শেষে এ আদেশ দেন। রিট আবেদনটি দায়ের করেন খেয়াঘাটের বর্তমান […]
অবসরের ৫ বছরেও পেনশন না পেয়ে মৃত্যু পথযাত্রী সিনিয়র নার্স ফ্রান্সিলিয়া গোমেজ

নেপথ্যে নায়ক আনোয়ার হোসেন ষ্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের অবসর প্রাপ্ত সিনিয়র ষ্টাফ নাস ফ্রান্সিলিয়া গোমেজ অবসর নেয়ার প্রায় ৫ বছর অতিবাহিত হলেও এখনো পর্যন্ত পেনশন সুবিধা না পাওয়ায় মানসিক টেনশনে এখন মৃত্যু পদযাত্রী। জানা যায়,ডিস্ট্রিক একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার মোঃ আনোয়ার হোসেন কে দাবীকৃত ঘুষের টাকা প্রদান না করায় ফাইল আটক করে রেখেছেন। […]
ফতুল্লায় মাদক সম্রাজ্ঞী শরমীকে গ্রেফতারের দাবী!

ষ্টাফ রিপোর্টার: ফতুল্লায় থানা পুলিশের নিরবতার ফলে মাদক যেন এক অপ্রতিরোধ্য গতিতে ছুটেই চলছে। হাত বাড়ালেই মাদকের ভয়াবহতা যেন অস্থির করে তুলেছে অভিভাবকদের। ফতুল্লার প্রতিটি পাড়া-মহল্লাতে মাদক এখন উন্মুক্ত এক ব্যবসায় পরিনত হয়েছে। শুধু পুরুষ নয় অনেকটাই অগ্রসর হয়ে পড়েছে নারীরাও। ফতুল্লা থানাধীন মাদকের সবচেয়ে গুরুত্বপুর্ন পয়েন্ট হচ্ছে রেলষ্টেশনসহ আশপাশের এলাকাগুলো। এ সকল এলাকাগুলো পুরুষের […]
সিদ্ধিরগঞ্জে সন্তান-স্বর্ন ও টাকা নিয়ে গৃহবধু লাপাত্তা!

ষ্টাফ রিপোর্টার: দীর্ঘ ১০ বছরের বিবাহিত জীবনের ইতি টেনে ৭ বছরের ছেলে এবং ২ভরি স্বর্নালংকার ও নগদ ১ লক্ষ টাকা নিয়ে অজানার উদ্যোশে পাড়ি দিয়েছেন স্ত্রী রুবি আক্তার। এ ঘটনায় স্বামী খোকন সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে পটুয়াখালীর রাঙ্গাবালী বর্তমানে জালকুড়ি পশ্চিমপাড়ার মো.আলীর ভাড়াটিয়া মো.আবু মৃধার ছেলে মো.খোকন উল্লেখ করেন যে, ২০১৫ […]
ভাড়া নিয়ে তর্ক: ভাড়াটিয়া কর্তৃক বাড়ির মালিককে হত্যার অভিযোগে আটক ৩

ষ্টাফ রিপোর্টার: সিদ্ধিরগঞ্জে এক ভাড়াটিয়ার বিরুদ্ধে বাড়ির মালিককে হত্যার অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টরা বলছেন, পাওনা ভাড়া নিয়ে তর্কের জেরে অসুস্থ হয়ে মারা যান ওই বাড়িওয়ালা। সোমবার (২৩ জুন) রাত সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের পাইনাদি নতুন মহল্লা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাড়িওয়ালার নাম আবুল বাশার (৭০)। এ ঘটনায় অভিযুক্ত ভাড়াটিয়া পরিবারের […]
সোনারগাঁয়ে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

ষ্টাফ রিপোর্টার: সোনারগাঁয়ে মালেক জুট মিলের শ্রমিকদের পাওনা বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। আজ মঙ্গলবার (২৪ জুন) মহাসড়কের কাচঁপুর এলাকার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন তারা। এতে মহাসড়কের মদনপুর থেকে শিমরাইল এলাকা পর্যন্ত ৫ কিলোমিটার এলাকা যানজটের সৃষ্টি হয়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে শ্রমিকদের আস্বস্ত করলে মহাসড়ক থেকে সরে […]
নারায়ণগঞ্জে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও পরিচিতি সভা

জাগো নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জুন) বিকেলে নারায়ণগঞ্জ জেলার উপজেলা সদরের (ফতুল্লা) সস্তাপুর গাবতলা মোড়ের অস্থায়ী কার্যালয়ে ঈদ পুনর্মিলনী ও পরিচিতি সভায় সভাপতিত্ব করেন, সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি সাংবাদিক মোহাম্মদ নুর আলম আকন্দ। ঈদ পুনর্মিলনী ও পরিচিতি সভায় […]
ডোনাল্ড ট্রাম্পের ইরান হামলা যুক্তরাষ্ট্রের আইনে কতটা বৈধ?

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহান্তে ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনায় হামলার নির্দেশ দেওয়ার পর, ডেমোক্র্যাটদের পাশাপাশি তার নিজের দলের অনেক আইনপ্রণেতাও এই সিদ্ধান্তের আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস ম্যাসি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ লিখেছেন, এই হামলা “সংবিধান অনুযায়ী বৈধ নয়“। আরেক রিপাবলিকান কংগ্রেসম্যান ওয়ারেন ডেভিডসন লিখেছেন, “এটা সাংবিধানিকভাবে বৈধ—এমন কোনো যুক্তিই কল্পনা করাই […]
যুদ্ধবিরতির প্রস্তাব পাইনি, প্রয়োজনও নেই: ইরানের শীর্ষ কর্মকর্তা

ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরান জানিয়েছে, তারা এখনও যুদ্ধবিরতির কোনো প্রস্তাব পায়নি এবং তাদের কাছে এমন কোনো প্রস্তাবের প্রয়োজনও নেই। তেহরানের এক শীর্ষ সরকারি কর্মকর্তা সিএনএনকে এ কথা জানিয়েছেন। ওই কর্মকর্তা বলেছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বক্তব্য আমাদের কাছে প্রতারণার অংশ। এর মাধ্যমে তারা ইরানে হামলার যুক্তি […]
ইআবা গোগনগর ইউনিয়ন সভাপতি সবুর মুন্সির নেতৃত্বে ঢাকার জনসভায় যোগদান করবে

ষ্টাফ রিপোর্টার ইসলামি আন্দোলন বাংলাদেশ গোগনগর ইউনিয়ন শাখার সভাপতি আব্দুস সবুর মুন্সির নেতৃত্বে নেতাকর্মী নিয়ে ঢাকার সমাবেশে যোগদান করবে। আগামী ২৮ শে জুন ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে গোগনগর ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশ সভাপতি আব্দুস সবুর মুন্সি বলেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আগামী ২৮ শে জুন গোগনগর ইউনিয়ন কমিটি কয়েক শতাধিক নেতাকর্মী নিয়ে ঢাকার জনসভায় […]
ইসলামী আন্দোলন ও গণসংহতি আন্দোলন-এর যৌথ সভা অনুষ্ঠিত

আজ বিকাল ৪টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর কার্যালয়ে ইসলামী আন্দোলন ও গণসংহতি আন্দোলন-এর যৌথ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরে সভাপতি মুফতি মাসুম বিল্লাহ’র নেতৃত্বে সভায় উপস্থিত ছিলেন মুহাম্মদ সুলতান মাহমুদ, শেখ মুহাম্মদ হাসান আলী, মাওলানা শামসুল আলম, মুহা. ইসমাইল হোসেন, মুহা. শফিকুল ইসলাম, মুহা. মোস্তফা তালুকদার, সাইম হুসাইন, শাহ্ মুহাম্মদ ছগির হোসেন। […]
