মহাষ্টমী স্নান উৎসবকে ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিমিঃ এলাকাজুড়ে যানজট

নারায়ণগঞ্জের বন্দরে হিন্দু ধর্মাবলম্বীদের বৃহৎ তীর্থ মহাষ্টমী স্নান উৎসব চলছে। এ উপলক্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর থেকে মেঘনা সেতুর টোলপ্লাজা পর্যন্ত ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদের তীরে লাখ লাখ মানুষের আগমনের কারণে এ যানজট তৈরি হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। এদিকে যানজটে ভোগান্তিতে পড়েছেন কর্মস্থলে যাওয়া যাত্রীরা। জানা যায়, ঢাকা-চট্টগ্রাম […]
ইসলামপুরে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমী স্নানোৎসবে পুণ্যার্থীদের ঢল

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে ব্রহ্মপুত্র নদে পাপ মোচনের উদ্দেশ্যে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান শুরু হয়েছে। শনিবার (০৫ এপ্রিল) বীর উত্তম খালেদ মোশারফ ব্রিজ সংলগ্ন পাইলিং ঘাট এলাকায় ভোর থেকে অষ্টমী স্নান শুরু করেছে হাজারো পুণ্যার্থী। চৈত্র মাসের অষ্টমী তিথিতে হিন্দু ধর্মাবলম্বীরা পাপ মোচনের জন্য প্রতিবছর ব্রহ্মপুত্র নদে পূর্ণ্যস্থান সম্পন্ন করেন। […]
ঈদ মেলার নামে জুয়া ও অশ্লীল নৃত্য প্রদর্শনীতে নিখোঁজ দুইজনের মরদেহ উদ্ধার

জামালপুর প্রতিনিধি।। জামালপুর ইসলামপুর জুয়া ও অশ্লীল নৃত্য প্রদর্শনী অভিযোগে যৌথ বাহিনীর অভিযানে জুয়ার আসর থেকে পালিয়ে যাওয়া নিখোঁজ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ও শুক্রবার পার্শবর্তী ডোবা থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে ডুবুরী দল। জানাগেছে,উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নে হাড়গিলা এলাকায় উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নোয়ার পাড়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মনির আহমেদ […]
ভারতে এ আইন মুসলমানদের উপর জুলুমের দ্বার উন্মোচনের নামান্তর -মুফতি মাসুম বিল্লাহ

ভারতীয় সংসদ গত বুধবার ২ এপ্রিল দেশের বিদ্যমান ওয়াকফ আইন সংস্কার নিয়ে আলোচনা শুরু করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) কর্তৃক প্রস্তাবিত এই বিলটি সরকারকে ওয়াকফ সম্পত্তির উপর অবাধ নিয়ন্ত্রণ প্রদান করবে। সরকার এবং বিরোধী দলের মধ্যে কয়েক ঘন্টা ধরে উত্তপ্ত বিতর্কের পর, বুধবার গভীর রাতে লোকসভায় ওয়াকফ সংশোধনী বিলটি পাস হয়।এ […]
ইসলামপুরে পৌর যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। জামালপুরের ইসলামপুরে জাতীয়তাবাদী যুবদল পৌর শাখার নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। পৌর শহরের কাচারী এলাকায় বৃহস্পতিবার বিএনপি’র চেয়ারপার্সন উপদেষ্টা সাবেক মন্ত্রিপরিষদ সচিব এ এস এম আব্দুল হালিম আনুষ্ঠানিক এই কার্যালয়ের উদ্বোধন করেন। পৌর যুবদলের সংগ্রামী আহ্বায়ক এনামুল করিম ডেভিডের সভাপতিত্বে এ সময় জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক […]
ড. ইউনূস-নরেন্দ্র মোদির বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ চাইল বাংলাদেশ

বিমসটেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আধা ঘণ্টারও বেশি সময় ধরে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণসহ বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরা হয়। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। খবর বাসসের শফিকুল আলম বলেন, ‘বাংলাদেশ ও ভারত দুই […]
বাংলাদেশের পোশাক শিল্পে বড় ধাক্কা, সুবিধা পাবে ভারত: রয়টার্স

ট্রাম্পের শুল্কনীতি বাংলাদেশের তৈরি পোশাক শিল্প দেশের মোট রফতানি আয়ের ৮০ শতাংশের বেশি জোগান দেয় ও প্রায় ৪০ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে। এ ছাড়া দেশের জিডিপির প্রায় ১০ শতাংশ এ শিল্প থেকে আসে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কনীতি বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে। এ নতুন শুল্ক দেশের অর্থনীতিতে বড় […]
শেখ হাসিনাকে উসকানিমূলক বক্তব্য দেওয়া থেকে বিরত রাখতে ব্যবস্থা নিন: মোদিকে ড. ইউনূস

ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে উসকানিমূলক বক্তব্য দেওয়া থেকে বিরত রাখার জন্য ব্যবস্থা নিতে নরেন্দ্র মোদিকে অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার থাইল্যান্ডের ব্যাংককে ষষ্ঠ বিমসটেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এ অনুরোধ জানান ড. মুহাম্মদ ইউনূস। গত আগস্টে ড. ইউনূস দায়িত্ব গ্রহণের পর মোদির সঙ্গে এটাই তার প্রথম বৈঠক। প্রধান […]
কয়েক স্তরের নিরাপত্তা নিয়ে ২০ ঘাটে স্নানোৎসবের আয়োজন

নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের পুণ্য স্নানোৎসব। শুক্রবার (৪ এপ্রিল) দিনগত রাত ২টা থেকে পরদিন রাত ১২টা ৪৫ পর্যন্ত এ উৎসব চলবে। উৎসবে মেতে উঠবে দেশ-বিদেশ থেকে আসা লাখো পুণ্যার্থী। স্থানীয়রা জানান, মন্ত্রপাঠ করে ফুল, বেলপাতা, ধান, দূর্বা, হরিতকী, ডাব, আম্রপল্লব নিয়ে পূণ্যার্থীরা স্নানে অংশ নেবেন। লগ্ন শুরুর পরপর পূণ্যার্থীর ঢল নামবে […]
কী ছিল অধ্যাপক ইউনূসের সাথে বৈঠকে মোদীর বক্তব্য

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে বাংলাদেশের সঙ্গে বাস্তবতার নিরিখে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক এগিয়ে নেওয়ার কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার দুপুরে ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়। দুই দেশের শীর্ষ দুই নেতার এই বৈঠকে নরেন্দ্র মোদী বাংলাদেশের সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি নিজে সামাজিক […]
আড়াইহাজারে পরিত্যক্ত অস্ত্র ও গুলি উদ্ধার

নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি অস্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ এপ্রিল) বিকেলে আড়াইহাজারের কল্যাণদী ইউনিয়নের মাহমুদপুর এলাকা থেকে উদ্ধার করা হয়। জানা গেছে, আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যাণদী এলাকায় খালের পাড়ে জঙ্গলের মধ্যে পরিত্যক্ত অবস্থায় দুটি অস্ত্র ও একটি রাউন্ড গুলি পড়ে থাকতে দেখে স্থানীয়রা আড়াইহাজার থানা পুলিশকে […]
রূপগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুট, আহত ১০

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ১০ জনকে কুপিয়ে জখম করা হয়েছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকালে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নতুন বাজার এলাকায় এই ঘটনাটি ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ী ডালিম মিয়া জানান, তিনি গোলাকান্দাইল ইউনিয়নের নতুন বাজার এলাকায় দীর্ঘদিন ধরে মুদি মনোহারির ব্যবসা করে আসছেন। একই এলাকার […]
আমতলীতে বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত ২

মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি। বরগুনার আমতলী- কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের ছুড়িকাটা গাজীবাড়ী মসজিদ সংলগ্ন স্থানে দূরপাল্লার একটি পরিবহন বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটর সাইকেলে থাকা দুই আরোহী জাবেদ (২৭) ও রাফি (২৬) গুরুত্বর আহত হয়েছে। আহতদের আশংকাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা […]
ইসলামপুরে যমুনা নদীতে নৌকা ডুবে কৃষকের মৃত্যু নিঁখোজ এক

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। জামালপুরের ইসলামপুরের কুলকান্দি হার্ড পয়েন্ট এলাকায় যমুনা নদীতে নৌকা ডুবে এক কৃষকের মৃত্যু ও একজন নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার কুলকান্দি হার্ড পয়েন্ট এলাকায় এই ঘটনা ঘটে। মৃত্যু ব্যক্তি কুলকান্দি মধ্যপাড়া গ্রামের সঞ্চ শেখের পুত্র বিল্লাত আলী। একই এলাকার খট্টু শেখের পুত্র খবির শেখ নিখোঁজ রয়েছে। জানাগেছে,উপজেলার কুলকান্দি পাইলিংপাড় থেকে যমুনা […]
নৈশভোজের টেবিলে পাশাপাশি ড. ইউনূস-নরেদ্র মোদি

বিমসটেক সম্মেলনের আনুষ্ঠানিক নৈশভোজে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একই অনুষ্ঠানে যোগ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার সন্ধ্যায় থাইল্যান্ডের ব্যাংককের একটি হোটেলে নৈশভোজের টেবিলে তাদের দুজনকে এক টেবিলে পাশাপাশি বসতে দেখা গেছে। ব্যাংককের একটি অভিজাত হোটেলে এ নৈশভোজের আয়োজন করা হয়। যেখানে দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতারা একত্রিত হন। অনুষ্ঠানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা […]
আইনশৃঙ্খলা রক্ষায় শহরজুড়ে সিসিটিভি ক্যামেরা স্থাপন

শহরে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ও অপরাধ প্রবণতা কমাতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে ক্যামেরা স্থাপনের কার্যক্রম হাতে নিয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। প্রাথমিকভাবে শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া গোলচত্বর থেকে শুরু করে নূর মসজিদ, মেট্রোহল মোড়, ডাক বাংলো ও আর্মি মার্কেট পর্যন্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছে জেলা প্রশাসন। পর্যায়ক্রমে পুরো শহরকে সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসা হবে বলে জানান […]
বন্দরে সন্ত্রাসী হামলায় বসত বাড়ি ও মুদি দোকান ভাংচুর, লুটপাট

বন্দরে পূর্ব শত্রুতার জের ধরে ১টি বসত বাড়ি ও ১টি মুদি দোকানে সন্ত্রাসী হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় আহতের কোন সংবাদ পাওয়া না গেলেও দোকান ও বসত বাড়ি ভাংচুর ও লুটপাট চালিয়ে ৭২ হাজার টাকা ক্ষতিসাধন করার খবর পাওয়া গেছে। বুধবার (২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় বন্দর উপজেলার কলাগাছিয়া […]
বন্দরে লেগুনা চালককে কুপিয়ে জখম

বন্দরে পূর্ব বিরোধের জের ধরে হত্যার উদ্দেশ্য মাছুম (৪৩) নামে এক লেগুনা চালককে বেদম ভাবে কুপিয়ে জখম করেছে স্থানীয় সন্ত্রাসী রাসেল ও ফয়সাল গং। এলাকাবাসী আহতকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে খানপুর হাসপাতালে প্রেরণ করে। আহত মাছুম বন্দর কোর্টপাড়া এলাকার মৃত ইদ্রিস ছেলে। গত বুধবার (২ এপ্রিল) রাত […]
রূপগঞ্জে যুবলীগ নেতা রুহুল আমিন গ্রেপ্তার

রূপগঞ্জে ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি রুহুল আমিনকে পুলিশের অপারেশন ডেবিল হান্ট অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বাগবের এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রুহুল আমিন রূপগঞ্জের বাগবের এলাকার আফজাল হোসেনের ছেলে। রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, গত ৫ আগষ্টের আগে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ছত্রছায়ায় এলাকায় ভূমিদস্যুতা, সন্ত্রাসী কর্মকান্ডসহ […]
আড়াইহাজারের বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, হামলা ও ভাংচুর

আড়াইহাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। ঈদের দিন সোমবার পরের দিন মঙ্গলবার ও বুধবার উপজেলার মেঘনা বেষ্টিত কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়ারচর গ্রামে যুবদল নেতা জহির ও বিএনপির নেতা কবিরের লোকদেও মধ্যে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি কবির হোসেন ও […]
আগামীকাল শুক্রবার লাঙ্গলবন্দে মহা অষ্টমীর স্নানোৎসব শুরু

বন্দরের লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে আগামীকাল শুক্রবার রাত ২ টা ৮ মিনিট থেকে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের মহা অষ্টমী স্নানোৎসব। সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের পাপমোচনে স্নানোৎসব শেষ হবে আগামীকাল শনিবার রাত ১২ টা ৫১ মিনিট পর্যন্ত। স্নানোৎসব উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে পূণার্থীদের নিরাপত্তা বিষয়ে আগাম প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে লাঙ্গলবন্দ স্নানোৎসব […]
