রূপগঞ্জে গ্যাস বিস্ফোরণে নারী-শিশুসহ একই পরিবার ৬ জন দগ্ধ

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ ডহরগাও এলাকার একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী শিশুসহ একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছেন। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। রাত ১২টার দিকে দগ্ধ অবস্থায় তাদেরকে জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়। দগ্ধরা হলেন- মোহাম্মদ বাবুল (৪৭), মোছাম্মৎ শেলী (৩৬), মো. সুয়েল (২২), মোসাম্মৎ মুন্নি […]
হাসপাতালই ছিল তাদের রাজপথ

সমকাল অনলাইনে প্রকাশিত সংবাদটি জাগো নারায়ণগঞ্জ২৪.কমের পাঠকদের সুবিধার্থে হুবুহু প্রকাশ করা হলো: কারও শরীরে বুলেটের ক্ষত, কারও উড়ে গেছে খুলি। গুলিবিদ্ধ চোখ নিয়ে কাতরাচ্ছেন অনেকে। প্রতিনিয়ত এমন বীভৎস পরিস্থিতি সামলাতে হয়েছে চিকিৎসকদের। শিক্ষার্থীদের পাশে থাকায় পেয়েছেন প্রাণনাশের হুমকি; হয়েছেন বদলি। ভয়াল অভিজ্ঞতা তুলে ধরেছেন তিন চিকিৎসক। তাদের সঙ্গে কথা বলেছেন তবিবুর রহমান সেবা দেওয়ায় শাস্তি […]
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার (২৬ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সাক্ষাৎ করেন। বৈঠকে জেনারেল ওয়াকার উজ জামান […]
নির্বাচনের সময়সীমা নিয়ে ‘অনিশ্চয়তা’, কী বলছে বিভিন্ন মহল

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা বেশ প্রকট হয়ে উঠেছে। গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর সাধারণ মানুষের মুখে একটিই প্রশ্ন—পরবর্তী সংসদ নির্বাচন কবে হবে? বিএনপি দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল। দলটি নির্বাচনি রোডম্যাপ ঘোষণা করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছে। তবে সরকারের পক্ষ থেকে এখনো কোনো স্পষ্ট রোডম্যাপ দেওয়া […]
আমাকে আওয়ামী লীগ বানানোর অপচেষ্টা করছে কুচক্রী মহল-বিএনপি নেতা কাবাদ হোসেন

ষ্টাফ রির্পোটার নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপি সিনিয়র সহ সভাপতি মোঃ কাবাদ হোসেন কে আওয়ামী লীগ নেতা বানানোর অপচেষ্টা চালাচ্ছে একটি কুচক্রী মহল। এ ব্যাপারে বিএনপি নেতা কাবাদ হোসেন বলেন,আমি বুঝের পর থেকে শহীদ জিয়া,বেগম খালেদা জিয়া ও তারুন্যের অহংকার তারেক রহমানের নীতি এবং আর্দশ বাস্তবায়নে রাজপথে ছিলাম, ভবিষ্যতে ও থাকবো। একটি […]
সংখ্যানুপাতিক নির্বাচন নিয়ে বিএনপি জামায়াত ও অন্যান্য দলের যত হিসাব

দেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে হবে তা স্পষ্ট নয়। অন্তর্বর্তীকালীন সরকার থেকে সে বিষয়ে কোন দিনক্ষণ ঠিক করে দেয়া হয়নি। এর মধ্যেই রাজনীতিতে একটা আলোচনা উঠেছে নির্বাচন পদ্ধতি পরিবর্তনের। জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, সিপিবি, গণসংহতি আন্দোলন, এবি পার্টি, গণঅধিকার পরিষদের মতো বিভিন্ন দল একে সমর্থন করছে। অন্যদিকে শুরু থেকেই এর বিরোধিতায় আছে বিএনপি। আনুপাতিক […]
সংস্কার করেই নির্বাচন, ধৈর্য ধরতে হবে

আওয়ামী লীগ বিগত সাড়ে ১৫ বছরে সবকিছু ধ্বংস করে গেছে। এ জন্য দলটিকে সন্ত্রাস দমন আইনে বিচারের আওতায় আনতে হবে। ছাত্র-জনতার অভ্যুত্থান পরিবর্তনের পক্ষে। টেকসই গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্যই ছাত্র-জনতা জীবন দিয়েছেন। এ জন্য শুধু নির্বাচন দিলেই হবে না। রাষ্ট্র কাঠামোর সংস্কার করতে হবে। সংস্কার শেষে নির্বাচন হবে, ধৈর্য ধরতে হবে। গতকাল বৃহস্পতিবার […]
শেরপুরে সাম্প্রদায়িক বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ

এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শেরপুর প্রতিনিধি শেরপুরের শ্রীবরদীতে সাম্প্রদায়িক বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির অভিযোগে সংবাদ সম্মেলন এবং প্রতিবাদ সমাবেশ করেছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সদস্যরা। বৃহস্প্রতিবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার সীমান্তবর্তী বাবেলাকোনা গ্রামে উপজেলা ট্রাইবাল এসোসিয়েশনের আয়োজনে ট্রাইবাল অফিস কক্ষে সংবাদ সম্মেলন করেন। পরে অফিস চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুস্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন এসোসিয়েশনের চেয়ারম্যান সুশীল নকরেক, […]
শেরপুরের শ্রীবরদীতে ন্যায্য মূল্যে কৃষকের বাজার উদ্বোধন

এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শেরপুর প্রতিনিধি শেরপুরের শ্রীবরদীতে ন্যায্য মূল্যে কৃষকের বাজার কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে উজেলা কৃষি অফিসের সহযোগিতায় শ্রীবরদী পশ্চিম বাজারে ঐ কার্যক্রম উদ্বোধন করা হয়। কৃষক যেন সরাসরি ভোক্তাদের কাছে ন্যায্য মূল্যে উৎপাদিত পন্য বিক্রি করতে পারে সেই লক্ষ্যে বাজার কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী […]
সোনারগাঁ থানার ধর্ষণ মামলায় মাওলানা মামুনুল হক খালাস

সোনারগাঁ প্রতিনিধিঃ-নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় দায়ের করা একটি ধর্ষণ মামলা থেকে খালাস পেয়েছেন হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব ও খেলাফত মজলিসের মহাসচিব মাওঃ মামুনুল হক। নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল’র সিনিয়র জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম মামুনুল হকের উপস্থিতিতে তাকে বেকসুর খালাস প্রদান করে বৃহস্পতিবার এই রায় ঘোষণা করেন। আদালত […]
ছাত্র আন্দোলনে হামলাকারী হকার নেতা আসাদ গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি: চলমান বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলাকারী হকার নেতা আসাদুল ইসলাম @ আসাদ (নারায়ণগঞ্জ মহানগরের হকার সংগ্রাম পরিষদের আহ্বায়ক ও নারায়ণগঞ্জ মহানগর হকার লীগের সাংগঠনিক সম্পাদক) গ্রেফতার করেছে র্যাব-১১। বুধবার ( ২৩ অক্টোবর ) রাতে রুপগঞ্জের গাউছিয়া এলাকা হতে আসাদকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসাদুল ইসলাম @ আসাদ সোনারগাঁয়ের বুরুমদী এলাকার মৃত সামসুদ্দিন […]
নিয়তির কী নির্মম পরিহাস, ছাত্রলীগ নিষিদ্ধের পর সোহেল তাজ

আওয়ামী লীগের ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। একই সঙ্গে এই ছাত্রসংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করেছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ বলেন, নিয়তির কী নির্মম পরিহাস যে ছাত্র সংগঠন ভাষা আন্দোলন, ছয় দফা, স্বাধীনতা সংগ্রাম এবং আমাদের মহান মুক্তিযুদ্ধসহ বাংলার মানুষের সকল লড়াই সংগ্রামে […]
সতর্ক উপকূল // প্রবল হতে পারে ঘূর্ণিঝড় ‘দানা’

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছিল গেল মঙ্গলবারই। গতকাল বুধবার নিম্নচাপ থেকে দানা বেঁধেছে ঘূর্ণিঝড় ‘দানা’। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ উপকূলীয় বিভিন্ন এলাকার আকাশ মেঘলা রয়েছে। অনেক স্থানেই দুপুরের পর থেকে বৃষ্টি ঝরেছে। প্রবল শক্তি নিয়ে ঘূর্ণিঝড়টি আজ বৃহস্পতিবার রাতে উপকূলে আঘাত হানতে পারে। দুর্যোগের শঙ্কায় ইতোমধ্যে উপকূলীয় এলাকায় দেখা দিয়েছে আতঙ্ক। বিশেষ করে দুর্বল বেড়িবাঁধ […]
যেসব কারণে নিষিদ্ধ হলো ছাত্রলীগ

সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। তথ্যটি প্রকাশ করে গতকাল বুধবার রাতে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাৎক্ষণিক আনন্দ মিছিল করেন শিক্ষার্থীরা। প্রজ্ঞাপনে বলা হয়, গত ১৫ বছরের স্বৈরাচারী শাসনামলে হত্যা, নির্যাতন, বিশ্ববিদ্যালয়ের গণরুমকেন্দ্রিক নিপীড়ন, ছাত্রাবাসে সিট বাণিজ্য, টেন্ডারবাজি, […]
সিদ্ধিরগঞ্জে শেখ হাসিনা-রেহানা-শামীম ওসমানের নামে হত্যাচেষ্টা মামলা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে হাফেজ হোসাইন আহমেদ (২০) নামে এক যুবককে হত্যাচেষ্টার ঘটনায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে ১১৭ জনের বিরুদ্ধে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের হয়েছে। এই মামলায় আরো ৮০-৯০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে সিদ্ধিরগঞ্জ থানায় হাফেজ মো. হোসাইন আহমেদ (২০) বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলার বিষয়টি বৃহস্পতিবার (২৪ […]
বকশীগঞ্জে নাশকতা মামলায় ইউপি সদস্য গ্রেফতার

রাশেদুল ইসলাম রনি : জামালপুরের বকশীগঞ্জে নাশকতা মামলায় পৌর যুবলীগের সদস্য ও মেরুরচর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জুকে গ্রেফতার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ। বুধবার (২৩) অক্টোবর রাতে উপজেলার সাব রেজিস্টার অফিসের সামনে থেকে গ্রেফতার করে আদালতের তাকে পাঠানো হয়। গ্রেফতারকৃত হলেন – পৌর যুবলীগের সদস্য ও মেরুরচর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু । […]
প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ সোহরাব হোসেন ও হালিম মাতবরের

প্রেস বিজ্ঞপ্তি গত মঙ্গলবার ২২/১০ /২০২৪ ইং তারিখ বহুল প্রচারিত অনলাইন নিউজ পোর্টাল জাগো নারায়নগঞ্জ ২৪ ডটকমে হালিম, সোহরাব তোমরা কার! আওয়ামী লীগ নাকি বিএনপি’র শিরোনামে প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদে ১৭ বছর আওয়ামী লীগে থেকে সুবিধা আদায় ও বিএনপি’র নেতা কর্মীদের নির্যাতন করেছি বলে উল্লেখ করা হয়েছে। যা আদৌ সত্য নয়। আমি […]
৬নং ওয়ার্ডে বিএনপি নেতা শাহ আলম মানিকসহ নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র !

ষ্টাফ রির্পোটার: টানা সাড়ে ১৫ বছর কর্তৃত্ববাদী হাসিনা সরকারের দমনপীড়নে সোজা হয়ে দাঁড়াতে পারেনি বিএনপি। ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরও দলটির নেতাকর্মীর ফাঁড়া কাটছে না। শেখ হাসিনা ক্ষমতা হারানোয় বিএনপি নেতাকর্মীর মনে স্বস্তি ফিরলেও নাসিক ৬নং ওয়ার্ড বিএনপি নেতাকর্মীদের পিছু ছাড়ছে না মামলা আতঙ্ক। স্থানীয়রা বলছেন, বিএনপির নেতাদের মধ্যে কোন্দল ও চেইন […]
নগরীতে চাদাঁর দাবীতে মারধর ও লুটপাট, শাহজালালগংয়ের বিরুদ্ধে আদালতে মামলা

ষ্টাফ রির্পোটার: পুর্ব শত্রতার জেরে এবং বাড়ি নির্মানে ৫ লাখ টাকা চাদাঁদাবীর অভিযোগে নগরীর নলুয়া এলাকার মৃত.জুলাস সরদারের ছেলে মো.শাহজালালসহ তার সঙ্গীয়দের বিরুদ্ধে মহামান্য বিজ্ঞ চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ১নং আমলী আদালত নারায়ণগঞ্জ এ মামলা দায়ের করেছেন ভুক্তভোগী একই এলাকার রনি চৌধুরীর স্ত্রী মোসা.রিমা আক্তার। যার ধারা ১৪৩/৪২৭/৩২৩/৩৮০/৩৫৪/৩০৭/৩৮৫/৫০৬ দ:বি: তাং ১৯/১০/২০২৪ইং। মামলার অন্যান্য আসামীরা হলেন,মৃত.সুলতানের ছেলে […]
শেরপুরের শ্রীবরদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে।। নিহত ২

এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শেরপুর প্রতিনিধি শেরপুরের শ্রীবরদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে উপজেলার শ্রীবরদী-দহেরপাড় সড়কের শ্মশান ঘাট সংলগ্ন রাস্তায় ঐ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার চরশিমুলচড়া গ্রামের শুকুর আলীর ছেলে সবুজ মিয়া (২৫) ও ইজারাপাড়া গ্রামের আবুল বাশারের ছেলে জাকিরুল ইসলাম জয় (২৮)। এঘটনায় এলাকায় শোকের […]
আওয়ামী লীগের কাবাদ এখন বিএনপির ঘরে!

ষ্টাফ রির্পোটার: ফতুল্লা মডেল থানাধীন বক্তাবলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা কাবাদ হোসেন এখন বিএনপির ঘরে। কাবাদ হোসেন গত ১৫ বছর আওয়ামী লীগের ঘরে থাকলেও ৫ ই আগস্ট আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার আন্দোলনে বাধ্য হয়ে পদত্যাগ করে ভারতে পালিয়ে যায়। তারপর হতে ভুল পাল্টে কাবাদ হোসেন এখন বিএনপির […]
