বকশীগঞ্জে পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

রাশেদুল ইসলাম রনি: জামালপুরের বকশীগঞ্জে পৌরসভার চলতি ২০২৪-২৫ অর্থবছরের ষষ্ঠ তম উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার (৩০ জুন) বিকালে বকশীগঞ্জ পৌর মেয়রের অফিস কক্ষে পৌর মেয়র ফকরুজ্জামান মতিন এ বাজেট ঘোষণা করেন।সাধারণ সংস্থাপন, শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলা, জনস্বাস্থ্য, পরিবেশ ও বর্জ্য ব্যবস্থাপনা, দুর্যোগ ব্যবস্থাপনা ও জরুরি ত্রাণসহ জনগণের সেবার মান বাড়ানোর লক্ষ্যে মোট ৮২ […]
ফতুল্লায় পরিবেশ দূষণ ও সামাজিক অবক্ষয় রোধকল্পে মতবিনিময় সভা

জাগো নারায়ণগঞ্জ: দেহ বাঁচে নিঃশ্বাসে ঐক্য হোক বিশ্বাসে, এই ম্লোগানকে সামনে রেখে পরিবেশ দূষণ ও সামাজিক অবক্ষয় রোধকল্পে মতবিনিময় সভা করেছেন নারায়ণগঞ্জে ফতুল্লার পিলকুনি পুলপাড় এলাকায়। ২৯ শেষ জুন বিকেলে বিশিষ্ট শিল্পপতি ও বাংলাদেশ জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন খোকা মোল্লার সভাপতিত্বে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা আক্তার ইস্পাত লিমিটেডের বিকট শব্দ […]
কাশিপুরে সুরুজ হত্যার প্রধান আসামী হীরা গ্রেফতার! শেল্টার দাতা মুর্মুর্ষ নেতার বিরুদ্ধে তদন্ত দাবী

জাগো নারায়ণগঞ্জ নারায়নগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কাশিপুর ইউনিয়নে এমন কোন অপরাধ নাই যা শাসক দলের নাম ব্যবহার করে হচ্ছে না। আধিপত্য বিস্তারে একের পর এক হত্যা, ভূমিদস্যুতা, চাঁদাবাজি, দখল, রাজনৈতিক প্রভাব বিস্তার করে নেতাকে তুষ্ঠ রেখে এবং অনুমতি নিয়েই চলছে নৈরাজ্য। ক্রাইমজোন যেন কাশিপুর। প্রতিনিয়তঃ কোন না কোন অপরাধ ঘটেই চলেছে। শাসক দলের একজন শীর্ষ […]
আ’লীগ নেতা সুরুজকে কুপিয়ে হত্যার ঘটনায় আটক ৪

জাগো নারায়ণগঞ্জ: ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী লীগ নেতা সুরুজ মিয়াকে (৬৫) কুপিয়ে হত্যার ঘটনায় ৪ আসামিকে আটক করেছে র্যাব। রোববার (৩০ জুন) দুপুর ১২টায় আদমজী র্যাব-১১ এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-১১ এর অধিনায়ক (সিও) তানভীর মাহমুদ পাশা। এর আগে শনিবার (২৯ জুন) নারায়ণগঞ্জ সদরের চর সৈয়দপুর এলাকা থেকে এক আসামি এবং […]
যে ১৫টি ‘জলবায়ু ঝুঁকি’তে আছে বাংলাদেশ

জাগো নারায়ণগঞ্জ: আজ থেকে এক যুগ আগেও মনে করা হতো, বাংলাদেশের উষ্ণতম মাস এপ্রিল। আজ থেকে এক যুগ আগেও মনে করা হতো, বাংলাদেশের উষ্ণতম মাস এপ্রিল। অর্থাৎ, তীব্র গরমের উষ্ণতম দিনের সংখ্যা এপ্রিল মাসেই বেশি থাকে। কিন্তু আবহাওয়াবিদরা বলছেন, বাংলাদেশে বছরের উষ্ণতম দিনের সংখ্যা এখন শুধু এপ্রিল মাস তথা গ্রীষ্মকালে সীমাবদ্ধ নেই; বর্ষাকালেও বৃদ্ধি পেয়েছে। […]
কাশিপুরে নানান অপকর্মে হোতা মুর্মুর্ষ এক নেতা! তার শেল্টারে অপরাধী চক্র

জাগো নারায়ণগঞ্জ নারায়নগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কাশিপুর ইউনিয়ন যেন একটা ক্রাইমজোন । প্রতিনিয়তঃ কোন না কোন অপরাধ ঘটেই চলেছে এই ইউনিয়নে । শাসক দলের শীর্ষ নেতা, নেতা পুত্র, নেতার চেলা চামুন্ডাদের নাম ব্যবহার করে প্রকাশ্যেই চলছে সকল ধরণের অপরাধ। এমন অপরাধের ধারাবাহিকতায় প্রকাশ্যে আওয়ামী লীগ নেতা সুরুজ মিয়াকে (৭০) কুপিয়ে হত্যার ঘটনা ঘটে । যার […]
সোনারগাঁয়ে বিচার শালিসে সন্ত্রাসী হামলা দলিল লেখক গুলিবিদ্ধ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বিচার শালিসে প্রকাশ্য দিবালোকে দলিল লেখক মফিজুর রহমান রতনকে(৩৩) হত্যার উদ্দেশ্যে গুলি চালিয়ে ও কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষ। শনিবার(২৯ মার্চ-২০২৪) বিকেল সাড়ে তিনটার দিকে সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মাঝেরচর এলাকায় গ্রাম্য শালিসে এ ঘটনা ঘটে। আহত দলিল লেখক মফিজুর রহমান রতন মহজমপুর উত্তর কাজীপাড়া এলাকার মৃত তোফাজ্জল হোসেন […]
আড়াইহাজারে কলেজের বিদায় অনুষ্ঠানে অশ্লীলতার অভিযোগ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে হাজী বেলায়েত হোসেন ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের সাথে বহিরাগতদের অশ্লীল নাচের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিও নিয়ে চলছে সমালোচনা। শনিবার (২৯ জুন) কলেজের বিদায় অনুষ্ঠানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এর আগে বৃহস্পতিবার ওই অনুষ্ঠানটি কলেজ মাঠে হয় বলে জানা গেছে। অনেকেই ভিডিওটিতে মন্তব্য করছেন […]
ঘুরে দাড়ানোর স্বপ্ন দেখছে ঘর পাওয়া দূর্গম যমুনা চরাঞ্চলের মানুষগুলো

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের ইসলামপুরে যমুনা নদীর ভাঙনে নিঃস্ব পরিবারগুলোর মাথা গোঁজার ঠাঁই এখন সরকারের আশ্রয়ন প্রকল্প। প্রতিবছর নদী ভাঙনের শিকার যমুনাতীরবর্তী মানুষগুলোর কাছে সরকারের দেয়া আশ্রয়ন প্রকল্প গুলো আশীর্বাদ হয়ে এসেছে। সম্প্রতি উপজেলায় যমুনার দুর্গম সাপধরী ই্উনিয়নের চেঙ্গানীয়া আশ্রয়ন প্রকল্পে ঠাঁই হয়েছে নদীভাঙা ও অসহায় ৪০টি পরিবারের। আশ্রয়ন প্রকল্পে বিনামূল্যের ঘর […]
সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় কমল রায়কে সম্মাননা ক্রেষ্ট প্রদান

জাগো নারায়ণগঞ্জ: এম আর সাংস্কৃতিক একাডেমির অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান উপলক্ষে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় কমল রায়কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। শুক্রবার (২৮ জুন) সন্ধ্যা ৭ টায় আলী আহাম্মদ চুনকা পৌর মিলনায়তনে দৈনিক যোদ্ধা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মামুনুর রশিদ সুমনের সভাপতিত্বে পদক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে […]
সোনারগাঁয়ে অর্ধগলিত অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অজ্ঞাত নারীর(৩০) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ। শনিবার দূপুরে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মল্লিকপাড়া এলাকার মহাসড়কের পাশ থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এসএম কামরুজ্জামান বলেন,স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।তিনি বলেন […]
তিস্তা প্রকল্পে ভারতের আগ্রহ, চুক্তির ভবিষ্যৎ কী?

বিবিসি বাংলা বাংলাদেশের সঙ্গে তিস্তা চুক্তি এড়িয়ে গিয়ে এবার নদী ব্যবস্থাপনার একটি প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব দিয়েছে ভারত। বাংলাদেশ মনে করছে এতে করে তিস্তার পানি সমস্যার একটি স্থায়ী সমাধান হবে। কিন্তু স্থানীয় জনগণ, পানি ও কূটনৈতিক বিশেষজ্ঞদের বিবেচনায় তিস্তা সমস্যা সমাধানে ভারতের নতুন এই প্রস্তাব ইতিবাচক হিসেবে দেখার সুযোগ নেই। ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক বৈঠকে তিস্তার পানি ব্যবস্থাপনা […]
‘বাংলাদেশ এখন থেকে আমেরিকার উপদেশ নেবে না, দেবে’ – আব্দুল মোমেন

বিশ্ব রাজনীতিতে বাংলাদেশের এখন উপদেশ দেওয়ার সময় বলে মন্তব্য করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। তিনি বলেছেন- বিশ্বের ভবিষ্যৎ কী ধরনের হওয়া উচিত, আমেরিকার বৈদেশিক নীতি কী ধরনের হওয়া উচিত- সেগুলোতে আমরা এখন উপদেশ দেব। আমাদের এখন উপদেশ নেওয়ার সময় না, উপদেশ দেওয়ার সময়। মোমেন আরও বলেন, এখন থেকে বাংলাদেশ আমেরিকার উপদেশ নেবে না, […]
সরকারে অস্বস্তি দুর্নীতি নিয়ে আ’লীগেই পরস্পরবিরোধী বক্তব্য

সাম্প্রতিক সময়ে দুর্নীতি-লুটপাটের মাধ্যমে আলোচিত প্রশাসনিক ও পুলিশ কর্মকর্তাদের বিপুল বিত্তবৈভবের মালিক বনে যাওয়ার ইস্যুতে বিব্রত সরকার ও আওয়ামী লীগ। ভেতরে ভেতরে এক ধরনের অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাদের মধ্যে। বিশ্লেষকরা বলছেন, এ অবস্থায় দুর্নীতি ও দুর্নীতিবাজদের প্রশ্নে সরকার ও ক্ষমতাসীন দলের নীতিনির্ধারক নেতাদের পরস্পরবিরোধী বক্তব্য জনমনে আরও বিভ্রান্তি ছড়াচ্ছে। বেশির ভাগ নেতা সরকারের ‘দুর্নীতির […]
ফতুল্লার ওসির সাথে আরাফাত নগর জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

জাগো নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ নুরে আযম মিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎকার করেছেন দক্ষিণ ধর্মগঞ্জ আরাফাত নগর বাইতুল আমান জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দ। সম্প্রতি আরাফাত নগর বাইতুল আমান জামে মসজিদ কমিটি সভাপতি হাজী মোহাম্মদ আবুল হাশেমের নেতৃত্বে কমিটির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন। সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন,মসজিদ কমিটির সহ-সভাপতি মোঃ চুন্নু মাতবর, সাধারণ সম্পাদক মোঃ […]
ফতুল্লায় আওয়ামীলীগ নেতাকে কুপিয়ে হত্যা, জখম দুই ছেলে

ফতুল্লায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে সুরুজ মিয়া ওরফে সুরুজ মেম্বার (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত ব্যক্তির দুই ছেলেও জখম হয়েছেন। বৃহস্পতিবার (২৭ জুন) দুপুর দেড়টায় উত্তর কাশিপুর আলীপাড়া এলাকার মসজিদের সামনে এ ঘটনা ঘটে। নিহত সুরুজ মিয়া কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক এবং আলীপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি বলে জানিয়েছেন […]
সোনারগাঁয়ে মামার বাড়িতে বেড়াতে গিয়ে শিশু ধর্ষণের শিকার

সোনারগাঁয়ে মামার বাড়িতে বেড়াতে গিয়ে ১০ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার (২৭ জুন) সকালে ভূক্তভোগী শিশুর খালা বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা করেন। মামলাসূত্রে জানা যায়, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়া পাড়া গ্রামে ওই শিশু মামার বাড়িতে বেড়াতে যায়। পরে মঙ্গলবার রাত ১০টায় […]
আজিম হত্যার কারণ ‘স্পষ্ট’ নয় পুলিশের কাছে: হারুন

সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে কী কারণে হত্যা করা হয়েছে তা এখনো স্পষ্ট নয় পুলিশের কাছে। ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ বলেছেন, তাকে কী উদ্দেশ্যে হত্যা করা হয়েছে, এটা এখনো পরিষ্কার নয়। টাকা লেনদেনসহ যেসব বিষয় শোনা যাচ্ছে- সব বিষয় গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি […]
বক্তাবলীতে ভাবির মামলায় দেবর আলমগীর হোসেন গ্রেফতার

জাগো নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের রাধানগরে ভাবিকে মারধর করার অপরাধে নারী নির্যাতন মামলায় দেবর আলমগীর হোসেন কে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। বুধবার (২৬ জুন) দুপুরে ফতুল্লা মডেল থানার এসআই শাহাদাত হোসেন নতুন কোর্ট এলাকার লিংক রোড হতে আলমগীর হোসেনকে আটক করে জেলহাজতে প্রেরন করে। জানা যায়,আলমগীর হোসেন গত মঙ্গলবার তার বড় […]
আলীরটেকে ঈদগাহ ভেঙ্গে মসজিদ নির্মানের পায়তারা প্রভাবশালী মহলের

জাগো নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের আলীরটেক গ্রামের প্রধান ঈদগাহ ভেংঙে মসজিদ নির্মাণে পাঁয়তারা করছে একটি প্রভাবশালী মহল। এ সংবাদ প্রকাশ হলে সাধারণ মানুষের মধ্যে বিরাজ করছে তীব্র অসন্তোষ। জানা যায়, আলীরটেকে ঈদগাহ মাঠ সংলগ্ন একটি দোতলা মসজিদ রয়েছে।মসজিদের কুল ঘেষে ঈদগাহ মাঠের দেয়াল রয়েছে। তা সত্বেও ঈদগাহ ভেংঙে আরেকটি মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়ায় […]
সোনারগাঁয়ে প্রথম কার্যদিবস পালন করলেন উপজেলা চেয়ারম্যান কালাম

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী হয়ে শপথ গ্রহণের পর নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে আলহাজ্ব মাহফুজুর রহামান কালাম আনুষ্ঠানিকভাবে প্রথম কার্যদিবস পালন করেছেন। বুধবার উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা হতে উপজেলা প্রশাসন চত্বর পর্যন্ত সোনারগাঁয়ের বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় ২২ থেকে ২৫ হাজার নেতাকর্মী ও সমর্থকরা ব্যাপক উৎসাহ ও উদ্দিপনা নিয়ে তাদের প্রিয় নেতা […]
