“নেত্রীর সাথে দেশত্যাগ করে প্রমান করলেন দেশের প্রতি তাদের কোনো দ্বায়িত্ব নেই”

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের ওসমান পরিবারকে উদ্দেশ্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, নারায়ণগঞ্জবাসীকে গত সাড়ে ১৫ বছর তারা অন্ধকারে নিমজ্জিত করে রেখেছিল। তারা (ওসমান পরিবার) বলেছিল, কোনো কিছুর দরকার হবে না, শুধু নারায়ণগঞ্জই যথেষ্ট। নেত্রী নির্দেশ দিলে এটা-ওটা করে ফেলব। আজ বলতে চাই, […]
ইসদাইরে মসজিদের পরিবেশ রক্ষায় উজ্জলের মহতী উদ্যোগ!

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়ন আওতায়ধীন ৬ নং ওয়ার্ড পূর্ব ইসদাইর শাহী জামে মসজিদের পাশে খালি জায়গাটিতে দীর্ঘদিন যাবত ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। আবর্জনার স্তুপ ও দুর্গন্ধের কারণে এলাকাটি চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে। প্রতিনিয়ত ময়লা-আবর্জনা ফেলার কারনে দূষণ হচ্ছে পরিবেশ। নিজস্ব ডাম্পিং ব্যবস্থা থাকার পরেও আশপাশের বাসাবাড়ি বর্জ্য ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে এই খানে। এতে […]
শেখ হাসিনার ফোনালাপ ফাঁস, ট্রাম্পের ক্যাম্পেইনে থাকার নির্দেশ

শেখ হাসিনার গত শাসনামলে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন, বিরোধীমতের ওপর নির্যাতন, ত্রুটিপূর্ণ নির্বাচন নিয়ে বাইডেন প্রশাসনের অসন্তোষ ছিল। এবার আসন্ন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। সেখানে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের পক্ষে নির্বাচনি প্রচার চালাতে নির্দেশ দিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক এই প্রধানমন্ত্রী। গতকাল বৃহস্পতিবার শেখ হাসিনার ফোনালাপ ছড়িয়ে পড়ে সামাজিকমাধ্যমে। ওই ফোনালাপে তানভীর নামে যুক্তরাষ্ট্র প্রবাসী এক আওয়ামী লীগ নেতার […]
শামীম-বাবুর দখলে থাকা ফ্ল্যাট উদ্ধারে সহযোগিতা চান ইভা রহমান

নারায়ণগঞ্জের সবাই ফকির নিটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফকির আক্তারুজ্জামানকে ব্যবসায়ী হিসাবে চেনেন। ব্যবসার আড়ালে তিনি ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম বাবুর ব্যবসায়িক অংশীদার ও অর্থ জোগানদাতা। এলাকার অপরাধ সাম্রাজ্যের মূল হোতা ছিলেন বাবু ও ফকির। স্থানীয় বিএনপির কর্মী কামরুজ্জামান সোহাগের এক লিখিত অভিযোগে জানা, ফকির গ্রুপের ফকির আক্তারুজ্জামানের মাধ্যমে গত ১৫ বছরে আওয়ামী […]
বিবিসির বিশ্লেষণ//ড. ইউনূসের মেগাফোন কূটনীতিতে’ বিস্মিত ভারত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর এক মাসেরও বেশি সময় ধরে প্রতিবেশি ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক তিক্ত অবস্থায় রয়েছে। একদিকে যখন হাসিনার ভারতে থাকার বিষয়টি বাংলাদেশের ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে, অন্যদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক এক সাক্ষাৎকার ভারতকে অবাক করেছে। বিবিসির আনবারাসান এথিরাজন জানার চেষ্টা করেছেন এই দুই দেশের সম্পর্ক এখন […]
বহিষ্কার নিয়ে নানা প্রশ্ন বিএনপিতে, কোন্দলেও ‘ভাগ্য পুড়ছে’ অনেকের

দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দল থেকে বহিষ্কার করা নিয়ে নানা প্রশ্ন উঠেছে বিএনপিতে। অভিযোগ উঠেছে, দলীয় কোন্দল আর প্রভাবশালীদের রোষানলে পড়ে পদ–পদবি হারাচ্ছেন অনেকে। কী কারণে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা কিংবা প্রমাণও দেওয়া হচ্ছে না তাদের। প্রতিপক্ষকে ঘায়েল করতে দলীয় ক্ষমতার অপব্যবহার করে বেশির ভাগ নেতাকর্মীকে অভিযোগের সত্যতা যাচাই–বাছাই ছাড়া […]
আগামীকাল শুক্রবার ফতুল্লায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর গনসমাবেশ

স্টাফ রিপোর্টার: আগামীকাল শুক্রবার বিকেল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা শাখা কমিটির উদ্যোগে গনসমাবেশকে সফল করার লক্ষ্যে ফতুল্লা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বৃহস্পতিবার ( ১২ সেপ্টেম্বর ) বাদ যোহর ফতুল্লা প্রেস ক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। গংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা শাখা […]
সাবেক মেয়র আইভীসহ তিনজনের দুর্নীতির অনুসন্ধানের সিদ্ধান্ত দুদকের

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীসহ তিনজনের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয় থেকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুদকের উপ-পরিচালক মো. আক্তারুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। অন্য দুইজন হলেন নোয়াখালী-৬ আসনের সাবেক এমপি আয়শা ফেরদৌস ও যশোর-৪ আসনের সাবেক এমপি […]
ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া গ্রেপ্তার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। তিনি জানান, গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর মহাখালী ফ্লাইওভার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস বলেন, রাজধানীর খিলগাঁও থানায় দায়ের […]
বন্দরে মাজার থেকে গাঁজাসহ নারী আটক

নারায়ণগঞ্জ বন্দরে শনি পাগলার মাজার থেকে বৃহস্পতিবার গাঁজাসহ এক নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন ছাত্র-জনতা। আটককৃতের নাম নাসিমা বেগম (৩৪)। এ সময় এক কেজি ২শ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির ১৬ হাজার টাকা উদ্ধার করা হয়। বন্দর থানার এসআই ওবায়দুর রহমান জানান, নাসিক ২৭নং ওয়ার্ড বন্দরের ফুলহর এলাকায় শনি পাগলার মাজারের আশপাশে মাদক বিক্রির […]
বক্তাবলীর গঙ্গানগরে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনা সভা,মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ছাত্র- জনতার রুহের মাগফেরাত কামনা, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা এবং সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ […]
কুতুবপুর শহিদনগরে বাড়িঘর ভাংচুর ও টাকা-স্বর্নালংকার ছিনিয়ে নেয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার: ফতুল্লার কুতুবপুর শহিদনগর এলাকায় বাড়িঘর ভাংচুর এবং নগদ টাকা ও স্বর্নালংকার নিয়ে যাওয়া এবং মারধর করে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে সেলিমগংদের বিরুদ্ধে। এ বিষয়ে ভুক্তভোগী মৃত.নান্নু মোল্লার ছেলে গাজী মোল্লা জেলা পুলিশ সুপার ও ফতুল্লাঞ্চলে দ্বায়িত্বে থাকা সেনাবাহিনী লে:ক: বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। নি¤েœ তার দায়েরকৃত অভিযোগটি হুবুহু দেয়া […]
আড়াইহাজার থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার

প্রেস বিজ্ঞপ্তি: দেশে সরকারী চাকুরীতে কোটা সংস্কারের দাবীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকারের পতন হয়। ছাত্র-জনতার এই কোটা বিরোধী আন্দোলন এক সময়ে গণঅভ্যুত্থানে রূপ নেয়। গত ৫ আগস্ট দুপুরে ছাত্র-জনতা যখন বিজয় উল্লাস করতেছিল তখন কিছু সুযোগ সন্ধানী দুষ্কৃিতকারীরা দেশের বিভিন্ন থানা হামলা, ভাংচুর, অগ্নিসংযোগসহ লুটপাট করে। সন্ধ্যায় দুর্বৃত্তরা আড়াইহাজার থানায় আক্রমণ, ভাংচুর ও আগুন […]
প্রকাশিত সংবাদের নুরুজ্জামান জিকুর তীব্র নিন্দা

প্রেস বিজ্ঞপ্তি নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলীতে নুরুজ্জামান জিকুর মার্কেটে তালা মারলো বিএনপি নেতা রাসেল প্রধান একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। মার্কেটের মালিক নুরুজ্জামান জিকু প্রতিবাদ লিপিতে বলেন, রাসেল প্রধান সম্মানীত ব্যক্তি,ফতুল্লা থানা মৎস্যজীবি দলের সাবেক সভাপতি এবং বিএনপি নেতা রাসেল প্রধানের সাথে আমার সুসম্পর্ক রয়েছে।নিউজের ব্যাপারে আমি কিছুই জানিনা।কে বা কারা করালো […]
বকশীগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তাকে প্রাননাশের হুমকি

রাশেদুল ইসলাম রনি : জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা ও এক কর্মচারীকে প্রাননাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এই ঘটনায় ০৪ সেপ্টেম্বর বকশীগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে।ভুক্তভোগীরা হলেন- বকশীগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল আমিন ও কোষাধ্যক্ষ মোঃ দেলোয়ার হাবিব। অভিযুক্ত হলেন- বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের কামালের বার্ত্তী গ্রামের মোঃ […]
ফতুল্লায় মাদক সন্ত্রাস ও চাঁদাবাজীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিলে হামলা ও গুলি বর্ষন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়ন ৫ নং ওয়ার্ড এলাকাবাসীর উদ্দেগ্যে মাদক সন্ত্রাস ও চাঁদাবাজীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিলে হামলা চালিয়ে গুলি করেছে শাহ নিজামের অস্ত্রধারী সন্ত্রাসী আলাউদ্দিন হাজীর পুত্র আক্তার,সুমন ,রতন ও তার মেয়ে জামাতা পঞ্চবটীর আলোচিত যুবলীগ ক্যাডার ওলা মাসুদ। এতে ফতুল্লা থানা স্বেচ্ছা সেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন,ফতুল্লা ইউনিয়ন ৫নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক […]
দুই প্রতিষ্ঠানে চাকরি করেন একই শিক্ষক, তোলেন বেতন-ভাতাও

নিজস্ব প্রতিনিধি: সরকারি বিধিমালা উপেক্ষা করে একই ব্যক্তি দুই শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করার অভিযোগ পাওয়া গেছে। টানা ৩ মাস ধরে এভাবে চলার পর নজরে আসায় নড়েচড়ে বসেছে নবীগঞ্জ গালর্স স্কুৃল এন্ড কলেজের কর্তৃপক্ষ। নিয়ম লঙ্ঘন করা এই শিক্ষকের নাম সোলায়মান। তিনি নবীগঞ্জ স্কুল এন্ড কলেজে শিক্ষকতা করছেন সহকারী অংক শিক্ষক হিসেবে। অন্যটিতে নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলেও শিক্ষকতা […]
সোনারগাঁয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এন আবু তালেব এর সভাপতিত্বে ও […]
সোনারগাঁয়ে সড়ক ও জনপদের জায়গা ও ড্রেন ভরাট করে দখলের অভিযোগ

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশের সড়ক ও জনপদের জায়গা ও ড্রেন দখলের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। সরেজমিনে গিয়ে দেখা যায়,উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তায় চরমেনিখালী মৌজায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশের সওজের জায়গায় জোরপূর্বক অবৈধভাবে বালু ভরাট করে স্থাপনা তৈরী করছে হাবিবপুর এলাকার মৃত মহারাজ মিয়ার ছেলে জিলানী ও আ:কাদের গংরা। স্থানীয় বাসিন্দারা জানান,মোগরাপাড়া […]
ইসলামপরে প্রধান শিক্ষকের বহিস্কারের দাবীতে মানববন্ধন

লিয়াকত হোসাইন লায়ন,ইসলামপুর(জামালপুর) প্রতিনিধি ।। জামালপুরের ইসলামপুরে হাজী ফুল মাহমুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফুর রহমানকে বহিস্কারের দাবীতে মানববন্ধন করেছে চর গোয়ালিনী ইউনিয়নের এলাকাবাসী ও শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে হাজী ফুল মাহমুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফুর রহমানকে বহিস্কারের দাবী জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম […]
তৌফিক-ই-এলাহী ৪ দিনের রিমান্ডে

রাজধানীর বাড্ডা থানার সুমন সিকদার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-এলাহীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার (১১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। এদিন তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক রেজাউল আলম তার […]
