শেরপরের শ্রীবরদীতে শিক্ষার্থীদের মাঝে ৫২০০ গাছের চারা বিতরণ

এজেএম আহছানুজ্জামান ফিরোজ শেরপুর প্রতিনিধি শেরপুরের শ্রীবরদীতে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বনজ এবং ভেষজ গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে দহেরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ। পরে বানিবাইদ আব্দুল্লাহ আল মাহমুদ উচ্চ বিদ্যালয়, শ্রীবরদী এপিপিআই, শ্রীবরদী এমএনবিপি বালিকা উচ্চ বিদ্যালয় […]
দূর্নীতিবাজ সাবেক অধ্যক্ষ অলিউল্লাহ কর্তৃক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ষ্টাফ রির্পোটার: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বক্তাবলীর লক্ষীনগর ইসলামিয়া সিনিয়র আলিম মডেল মাদ্রাসার দুর্নীতিবাজ সাবেক অধ্যক্ষ আনম অলিউল্লাহ কর্তৃক শিক্ষক, শিক্ষার্থী ও অভিবাবকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ৫ সেপ্টেম্বর) সকাল ১১ টায় মাদ্রাসার প্রাঙ্গণে অভিবাবক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, […]
সৈয়দপুরে ৪ স্বামী গ্রহনকারী স্ত্রী তমার প্রতারনার বিরুদ্ধে মামুন মিয়ার থানায় অভিযোগ

ষ্টাফ রির্পোটার: নারায়ণগঞ্জ সদর উপজেলার সৈয়দপুর আলামিন নগরে ৪ স্বামী গ্রহনকারী স্ত্রী তমার বিরুদ্ধে প্রতারনার অভিযোগ এনে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন ৪র্থ স্বামী মোঃ মামুন মিয়া। এর আগে ২০০৩ সালের ২৮ শে এপ্রিল মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার আবুল কালাম গাজী কে সানজিদা আক্তার ফারজানা পরিচয়ে প্রথম বিয়ে করেন। সদর মডেল থানাধীন শাহ […]
নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন

ষ্টাফ রির্পোটার: ছাত্র জনতার বহু প্রানের ও রক্তের বিনিময়ে ঐতিহাসিক গণ অভ্যুত্থানের এক মাস পূর্ণ হলো। এই গণ অভ্যুত্থানে গড়তে নিহত সে সকল শহীদদের স্মরণে নারায়ণগঞ্জে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়েছে। ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা পৌনে ১২ টায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নারায়ণগঞ্জ চাষাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ‘শহীদদের’ স্মৃতিতে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন ও […]
তিনজন ফাঁসির আদেশ প্রাপ্ত আসামী নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ হতে গ্রেফতার

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার হতে পলাতক প্রেস বিজ্ঞপ্তি: কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভেতরে থাকা বন্দিরা বিদ্রোহ করে সেখান থেকে পলাতক তিন ফাসিঁর দন্ডপ্রাপ্ত আসামী নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব-১১। বুধবার (৪ সেপ্টেম্বর) জেলার আড়াইহাজার থানাধীন পাঁচরুখি বাজার এলাকা হতে আড়াইহাজারের নয়াগাঁও গ্রামের সুরুজ মিয়ার ছেলে মোসাদ্দেক @ সাদেক আলী (৩২), একই […]
সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ষ্টাফ রির্পোটার: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) মডেল মসজিদের কনফারেন্স রুমে এ আয়োজন করা হয়। সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৭ বছর পূর্তি উপলক্ষে পায়রা উড়িয়ে, কেক কেটে মধ্যদিয়ে দিনটি উদ্যাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন। ক্লাবের সভাপতি […]
শেখ হাসিনা ও ভারতকে সতর্কবার্তা দিলেন ড. ইউনূস

দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতকে একহাত নিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, বাংলাদেশ ফেরত চাওয়ার আগ পর্যন্ত তাকে যদি ভারত রাখতে চায় তাহলে তাকে চুপ থাকতে হবে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ঢাকায় নিজের সরকারি বাসভবনে ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের সঙ্গে এক সাক্ষাৎকারে এই কথা জানান তিনি। খবর ইকোনমিক টাইমসের। […]
আউয়াল কমিশনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি

ঘোষণার পর আউয়াল কমিশনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠানো হলে তা গ্রহণ করেন রাষ্ট্রপতি মু. সাহাবুদ্দিন। এর আগে দুপুর ১২টার দিকে সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) পদত্যাগের ঘোষণা দেন। এরপর ১২টা ১২ মিনিটে সাংবাদিকদের সামনে পদত্যাগ পাত্রে সই করেন প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল। তিনি ছাড়াও বর্তমান […]
শেখ হাসিনা এখন ভারতের জন্য ‘বিষফোঁড়া’

হাসিনার পতনের পর দেশ ছাড়ার ঠিক দিন ১৫ আগের কথা। বাংলাদেশের সুপ্রিম কোর্ট বিতর্কিত কোটা পদ্ধতি বাতিল করার ঠিক পরদিন দিল্লিতে প্রথম সারির জাতীয় দৈনিক ‘টাইমস অব ইন্ডিয়া’র সম্পাদকীয়র শিরোনাম ছিল ‘ডিসটার্বিং ইন ঢাকা’। সেখানে আরও লেখা হয়েছিল, কোটাবিরোধী আন্দোলনকে ঘিরে যে সহিংসতা দেখা যাচ্ছে, তা আওয়ামী লীগের কর্তৃত্ববাদী ও স্বৈরাচারী রাজনীতিরই উপসর্গ। ভারতের এখন […]
ছাত্র হত্যার হোতা শতাধিক পুলিশ

রাজধানী ঢাকা থেকে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হক ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে এই দুই সাবেক আইজিপিকে গ্রেপ্তার করা হয়। সাবেক এই দুই আইজিপির বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। এর মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যার অভিযোগে হত্যা মামলা করা হয়। অভিযোগ আছে গণহত্যারও। […]
মাফ চেয়েও আন্দোলনরত শিক্ষার্থীদের উপর নির্বিচারে পুলিশের গুলির এক মাস পূর্ণ!

ষ্টাফ রিপোর্টার: গত ৪ আগষ্ট এক দফা দাবীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কেন্দ্রীয় কর্মসূচী ‘অনির্দিষ্টকালের অসহযোগ আন্দোলন’ এ নারায়ণগঞ্জে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে গুলি না চালানোর পুলিশের সমঝোতার পরই আন্দোলনরত শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি চালানোর আজ এক মাস। সেদিন অর্ধশতাধিকের উপর শিক্ষার্থী ও একাধিক গণমাধ্যমকর্মী আহত হবার ঘটনা ঘটেছিলো। সেদিন ঠিক বেলা সাড়ে ১২ টায় নারায়ণগঞ্জ […]
নগরীর খানপুরে পুকুর থেকে শিক্ষার্থী সিফাতের লাশ উদ্বার

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের খানপুরের একটি পুকুর থেকে সিফাত(২০) নামে এক যুবকের লাশ উদ্বার করেছে পুলিশ। ৪ সেপ্টেম্বর বুধবার সকালে খানপুরের বউবাজার সংলগ্ন সিটি কর্পোরেশনের মালিকানাধীন পুকুর থেকে উদ্বার করা হয় এ লাশটি এলাকাবাসী সকালে পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের (ভিক্টোরিয়া হাসপাতাল) […]
এবার হত্যা মামলার আসামি আইভী-শামীম ওসমান

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মনিরুল ইসলাম নামের একজন গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার ঘটনায় সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক এমপি শামীম ওসমান, সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক। বুধবার (৪ সেপ্টেম্বর) নিহতের ভাই নাজমুল হক বাদী […]
বকশীগঞ্জে ৩ দিনব্যাপী কৃষি মেলার সমাপনী

রাশেদুল ইসলাম রনি: জামালপুর বকশীগঞ্জে ৩ দিনব্যাপী কৃষি মেলা শেষ হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর ) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে মাঠে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে,গত সোমবার সকালে উপজেলা চত্বরে এই মেলা শুরু হয়। জামালপরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জাকিয়া সুলতানার সভাপতিত্বে, অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত […]
আলীগঞ্জে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হত্যার চেষ্টা!

ষ্টাফ রিপোর্টার: ফতুল্লার আলীগঞ্জে ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী মোঃ আবুল হোসেন ও তার ছেলে আবু নোমান মিঠুকে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে মোজাম্মেল গংদের বিরুদ্ধে। আহত আবুল হোসেন নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীগঞ্জ এলাকার আব্দুল আলীম ছেলে। এই ঘটনায় আবুল হোসেন বাদী হয়ে ফতুলা মডেল থানায় মোজাম্মেল @ মুজাম, মোঃ রিপন, মোঃ আলম, রাজু, […]
বন্দরে সন্ত্রাসী খান মাসুদের ভুমিকায় ঘাড় ব্যাকা সোহাগ!

নিজস্ব প্রতিনিধি: ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জের বন্দরে আধিপত্য বিস্তার করতে শুরু করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এরই মধ্যে বন্দর ১নং খেয়াঘাট স্ট্যান্ড, বাজার, অটো গ্যারেজ, দোকানপাট দখল, চাঁদাবাজির মতো কর্মকা-ে মহানগর যুবদল নেতা জোসেফ এর সন্ত্রাসী বাহিনীর সোহাগ এর নাম এসেছে। বিএনপির দলীয় কোন পদ না থাকলেও মহানগর যুবদলের […]
সিদ্ধিরগঞ্জের ছাত্রহত্যা মামলার আসামি সেলিম মজুমদার-নাহিদের গ্রেফতারের দাবি!

ষ্টাফ রির্পোটার: সারাদেশে গণ মানুষের আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান না থাকায় সিদ্ধিরগঞ্জে বেপরোয়া হয়ে উঠেছে চিহ্নিত অপরাধীরা। সিদ্ধিরগঞ্জের বিভিন্ন জায়গায় তাদের নামে জমি, দোকান ও মার্কেট দখল, লুটতরাজ, চাঁদাবাজি এবং হামলাসহ নানা ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে। আওয়ামীলীগ সরকার পতনের পর এখন বিএনপির নাম ভাঙ্গিয়ে নব্য এ সন্ত্রাসীরা দখল […]
আমলাপাড়ার মাদক বিক্রেতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনে ডিসি-এসপিকে স্মারক লিপি প্রদান

ষ্টাফ রির্পোটার: নারায়নগঞ্জ শহরের আমলাপাড়া কেবি সাহা বাইলেন পঞ্চায়েত এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মানিক, ছনি, কোরবান, রাহাত, অনিক, শাওন ও ইসলাম গং দের গ্রেফতার ও উচ্ছেদ করার জন্য আবেদন জানিয়ে ডিসি ও এসপিকে স্মারক লিপি প্রদান করেছে পঞ্চায়েত কমিটি। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে পঞ্চায়েত কমিটির সভাপতি নুরুল ইসলাম সরদার ও সাধারণ সম্পাদক হানিফ সরদারের নেতৃত্বে […]
উচ্ছেদকৃত কুমুদিনীবাসীদের পুনরায় পূর্ণবাসনের দাবীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের কুমুদিনী বাগানের উচ্ছেদকৃত অসহায় ভূমিহীন পরিবারদের পূর্ণবাসনের দাবীতে শহরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৩রা সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় খানপুরস্থ মেট্রোহল সংলগ্ন কুমুদিনী বাগানের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় কুমুদিনীর ট্রাস্টের মহা পরিচালক রাজীব সাহার নিকট কয়েক শতাধিক উচ্ছেদকৃত ভূমিহীন পরিবার পুনরায় পূর্ণবাসনের দাবীতে মানববন্ধন করে। মানববন্ধনে উচ্ছেদকৃত কুমুদিনীবাসীরা বলেন,আমরা তো রোহিঙ্গা […]
যেসব আইনে সাংবাদিকদের নিপীড়নের বিষয় আছে, সেগুলো এখনই বাদ দেওয়ার প্রস্তাব

প্রধান উপদেষ্টার সঙ্গে সম্পাদক পরিষদের বৈঠক যেসব আইনে সাংবাদিকদের নিপীড়নের বিষয় আছে, সেগুলো এখনই বাদ দিয়ে পরবর্তী সময়ে তা সংস্কারসহ বেশ কিছু প্রস্তাব অন্তর্বর্তী সরকারের কাছে দিয়েছে সম্পাদক পরিষদ। মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে সম্পাদক পরিষদ এই প্রস্তাব দেয় পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার […]
বক্তাবলী মাদ্রাসার দুর্নীতিবাজ অধ্যক্ষ অলিউল্লার পদত্যাগ! ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা মডেল থানাধীন বক্তাবলী ইউনিয়নের লক্ষীনগর ইসলামিয়া সিনিয়র আলিম মডেল মাদ্রাসার দুর্নীতিবাজ অধ্যক্ষ আনম অলিউল্লাহ ছাত্রদের চাপে বাধ্য হয়ে পদত্যাগ করেছেন। সোমবার (২ সেপ্টেম্বর) অলিউল্লার পদত্যাগ পত্র মাদ্রাসার সভাপতি সদর উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম গ্রহন করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে এস এম রফিকুল ইসলামকে নিয়োগ দেন। অপরদিকে দুর্নীতিবাজ ও নানান […]
