ঈদকে ঘিরে ‘হান্টিং: নারায়ণগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযানের আড়ালে ঘুষের অভিযোগ!

প্রতিবছর রমজান মাস কিংবা ঈদকে সামনে রেখে বিভিন্ন অসাধু ব্যবসায়ীরা যেমন নানা অনিয়মে জড়িয়ে পড়ে, তেমনি সেই সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসাধু কর্মকর্তা–কর্মচারীর বিরুদ্ধেও ঘুষ ও উৎকোচ আদায়ের অভিযোগ দীর্ঘদিনের। অতীতে এ ধরনের পরিস্থিতিকে ঘিরে একটি বহুল আলোচিত শব্দ ছিল— “পুলিশের ঈদ হান্টিং”। যদিও বর্তমানে সেই শব্দটি তেমন আলোচনায় নেই, তবে অভিযোগ উঠেছে আইনশৃঙ্খলা বাহিনীর […]
আওয়ামী লীগকে ‘ফ্যাসিস্ট’ বললেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বললেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকালে ত্রয়োদশ সংসদ অধিবেশনে বক্তব্যকালে আওয়ামী লীগকে উদ্দেশ্য করে এ কথা বলেন তিনি। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক অনন্য মাইলফলক। তিনি বলেন, হাজারো শহীদের রক্তের বিনিময়ে তাবেদার ও ফ্যাসিবাদমুক্ত […]
বক্তাবলীতে তিন ইটভাটায় ৯ লাখ টাকা জরিমানা

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের সদর উপজেলার বক্তাবলী এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি ইটভাটা থেকে মোট ৯ লাখ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে একটি ইটভাটার কার্যক্রম বন্ধ করে আংশিক ভেঙে ফেলা হয়েছে বৃহস্পতিবার (১২ মার্চ) পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ জাহিদ রাতুলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা […]
ফতুল্লায় ডাইং শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের ফতুল্লায় দেলোয়ার হোসেন (২৬) নামের এক ডাইং শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ মার্চ) রাত ১১টার দিকে ফতুল্লার দাপা পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন চন্দ্রাবাড়ী এলাকার একটি ভাড়া বাসার নিজ কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত দেলোয়ার হোসেন (২৬) নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার সাতুর ধনপুর এলাকার ফরিদ মিয়ার ছেলে। […]
সিদ্ধিরগঞ্জে ২৪ ঘণ্টায় মাদকসহ গ্রেফতার ১৫

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে ১৩ জন মাদক কারবারি এবং অন্য দুজন বিভিন্ন মামলার আসামি। বৃহস্পতিবার (১২ মার্চ) সিদ্ধিরগঞ্জ থানার অধীন বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৮০ পুরিয়া হেরোইন ও ২০০ গ্রাম গাঁজা […]
সিদ্ধিরগঞ্জে নিহত ছিনতাইকারীর পরিচয় শনাক্ত, পরিচয় মেলেনি অন্য লাশের

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরপর দুই দিন দুইটি লাশ উদ্ধারের ঘটনা ঘটেছে। একটি গণধোলাইয়ে নিহত ছিনতাইকারীর ও অপরটি খালের পানিতে ভাসমান এক লাশ। তবে এর মধ্যে ছিনতাইকারীর পরিচয় শনাক্ত করা গেলেও অপর লাশ শনাক্ত করা সম্ভব হয়নি। গত ৮ মার্চ ভোর ৬টার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি কড়ইতলা মোড়ের রাস্তা দিয়ে অটোরিকশাযোগে যাত্রীরা চলাচলের সময় একটি অটোরিকশা […]
ফতুল্লায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের ফতুল্লার গাবতলী এলাকায় বকেয়া বেতন, ওভারটাইমের মজুরি ও বোনাসের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে গাবতলী এলাকার সেঞ্চুরি গার্মেন্টসের শ্রমিকরা কারখানার সামনে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এসময় সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। […]
সিদ্ধিরগঞ্জে এনসিপির দুই নেতার ওপর হামলা, থানায় অভিযোগ

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতার ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১১ মার্চ) রাত ১১টায় নাসিক ১ নম্বর ওয়ার্ডে এ হামলার ঘটনা ঘটে। হামলার শিকাররা হলেন- নারায়ণগঞ্জ জেলা যুবশক্তির মুখ্য সংগঠক রাইসুল ইসলাম ও নারায়ণগঞ্জ সদর উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী সাগর মল্লিক। এ ঘটনায় হামলার শিকার সাগর মল্লিক (২৮) বাদী […]
সিদ্ধিরগঞ্জে রমজানকে মাদক ব্যবসায়ী বানানোর অপচেষ্টা

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে নিজের আপন ভাই মোস্তাককে কোপানোর ঘটনায় থানায় মাদকের ডন বাবলা ও নাহিদ গ্রুপের বিরুদ্ধে মামলা করায় কনস্ট্রাকশন ব্যবসায়ী রমজানকে উদ্দেশ্য প্রণোদিতভাবে মাদক ব্যবসার সঙ্গে যুক্ত দেখানোর অপচেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। গত কয়েকদিন ধরে হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমের কয়েকটি ভুয়া অ্যাকাউন্ট ও কিছু পত্র পত্রিকা থেকে রমজানকে “মাদক কারবারের অন্যতম […]
সিদ্ধিরগঞ্জে পাথর বালু ঘাট দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত-১৫

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদীর পশ্চিম পাড়ে শিমরাইল এলাকায় কাঁচপুর সেতু সংলগ্ন বালুর লোড-আনলোড ঘাট দখলকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। বুধবার (১১ মার্চ) দুপুর দেড়টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত দুদফা চলে সংঘর্ষ। জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদের লোকজন ঘাট […]
কৃষকদল নেতার বাড়িতে হামলার ঘটনায় ১৯ জনের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ ফয়সালের বসতবাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১৯ জনের নাম উল্লেখ করে এবং আরও ২০/২৫ জনকে অজ্ঞাত আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটি করেছেন ফয়সালের ছোট ভাই রায়হাতুল মাহমুদ। বুধবার (১১ মার্চ) তিনি সিদ্ধিরগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, এর […]
আড়াইহাজারে দুই টেক্সটাইল কারখানাকে জরিমানা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিষাক্ত কালো ধোঁয়া নির্গমনের মাধ্যমে পরিবেশ দূষণের দায়ে দুটি টেক্সটাইল কারখানাকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১১ মার্চ) উপজেলার গোপালদী ও রামচন্দ্রদী এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন আড়াইহাজার উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান ইমন। এ সময় আড়াইহাজার […]
বন্দরে পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী দিপু গ্রেফতার

নারায়ণগঞ্জের বন্দর এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ও ১৮ মামলার আসামি মো. দিপুকে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার করেছে র্যাব-১১। মঙ্গলবার (১০ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে র্যাব-১১ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বন্দর থানার মদনপুর ইউনিয়নের পূর্ব চাঁনপুর গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। র্যাব জানায়, গ্রেফতারের সময় দিপুর […]
রূপগঞ্জে বেতন-বোনাসের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন ভুঁইয়া ফেব্রিকস নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা। এসময় প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এতে সড়কের উভয় দিকে যানজট সৃষ্টি হয়। বুধবার (১১ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার খাদুন এলাকায় ভূঁইয়া ফেব্রিকসের শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। স্থানীয় ও […]
আড়াইহাজারে ফসলি জমির মাটি কাটায় আটক ৫

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ফসলি জমি কেটে মাটি বিক্রির অভিযোগে পাঁচ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট ফাউসা চক এলাকায় এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটকদের মোট ৭৫ হাজার টাকা জরিমানা […]
সিদ্ধিরগঞ্জে ২৪ ঘণ্টায় মাদকসহ গ্রেপ্তার ১৯

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ ১৩ জন মাদক কারবারি এবং চুরি, জুয়া ও বিভিন্ন অপরাধে জড়িত আরো ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৫৭ পুরিয়া হেরোইন, ২০০ গ্রাম গাঁজা এবং ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। বুধবার (১১ মার্চ) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিদ্ধিরগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় […]
শূন্য থেকে শিখরে: স্বপ্ন দেখার সাহস নিয়ে এক স্বপ্নবাজ সেলসম্যান

॥ মোঃ সাইফুল ইসলাম সূর্য ॥ সেলস অ্যান্ড মার্কেটিং এমন একটি পেশা যেখানে আপনার আয়, পদোন্নতি এবং সাফল্য নির্ভর করে আপনার দক্ষতা, মানসিকতা এবং ধারাবাহিক পরিশ্রমের উপর। এখানে নির্দিষ্ট কোনো সীমা নেই—আপনি যত বড় স্বপ্ন দেখবেন এবং সেই অনুযায়ী কাজ করবেন, তত বড় সাফল্য অর্জন করতে পারবেন। বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে শুধু ভালো পণ্য থাকলেই হয় […]
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি: সাংবাদিকদের অধিকার রক্ষা ও মানবিক কল্যাণে গঠিত সংগঠন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি-র উদ্যোগে এবং হযরত ওয়ায়েজ করুনী (রাঃ) ফাউন্ডেশন-এর আর্থিক সহযোগিতায় সংগঠনের সদস্য ও মাঠপর্যায়ের প্রায় অর্ধশত সাংবাদিকের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী উপহার বিতরণ করা হয়েছে। ২০ রমজান (১০ মার্চ) মঙ্গলবার বিকেল ৩টায় নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়াস্থ আবেদীন ভিলায় সংগঠনের অস্থায়ী […]
আমতলীতে অসহায় নারীদের মাঝে স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের ঈদ বস্ত্র বিতরণ

মাইনুল ইসলাম রাজু আমতলী ( বরগুনা )প্রতিনিধি মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে এগিয়ে এসেছে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন। সংগঠনটির উদ্যোগে আজ বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর রাওঘা গ্রামের উত্তর রাওঘা সততা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অর্ধশতাধিক অসহায় ও দুস্থ নারীর মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে […]
আমতলীতে সাংবাদিক সমন্বয় পরিষদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মাইনুল ইসলাম রাজু আমতলী ( বরগুনা ) প্রতিনিধি বরগুনার আমতলীতে অত্যন্ত ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ১০ মার্চ ২০২৬ (মঙ্গলবার), আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার। তিনি […]
কাঁচপুর রাজস্ব সার্কেল ভূমি অফিসে হাতেনাতে দালাল আটক

নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা ভূমি অফিসে এক দালালকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে অর্থদণ্ড ও মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। সেই সাথে সেবা গ্রহিতাদের কাছ থেকে নামজারী করার জন্য যে অতিরিক্ত টাকা নিয়েছেন তা ফেরত দেয়ার নির্দেশ দেওয়া হয়। মঙ্গলবার (১০ মার্চ)দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম […]
