নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
৬ ‘ব্যাটলগ্রাউন্ডের’ ৫টিতেই পিছিয়ে, বিজেপি শিবিরে বিষণ্নতা

৬ ‘ব্যাটলগ্রাউন্ডের’ ৫টিতেই পিছিয়ে, বিজেপি শিবিরে বিষণ্নতা

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

ভারতের লোকসভা ভোটের প্রাথমিক ফল দেখে মনে হচ্ছে, দুই দিন আগে বুথ ফেরত জরিপ সংস্থাগুলো বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের জয় নিয়ে যে ভবিষ্যদ্বাণী করেছিল, তা সম্ভবত বাস্তবে পরিণত হচ্ছে না। প্রাথমিক ফলাফলের চিত্র নিজেদের আশানুরূপ না হওয়ায় বিজেপির সদর দপ্তরে বিষণ্নতার ছাপ লক্ষ করা গেছে।

বুথ ফেরত জরিপ সংস্থাগুলোর পক্ষ থেকে বলা হয়েছিল, বিজেপি ও এনডিএ গতবারের চেয়েও ভাল ফল করবে এবং তারা ৪০০ আসনের কাছাকাছি পেয়ে যাবে। কিন্তু মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া ভোট গণনার চিত্র বলছে, শাসক দল ওই পূর্বাভাসের কাছাকাছিও পৌঁছাতে পারছে না। বরং বিরোধী শিবির ইন্ডিয়া জোট তুলনামূলক ভালো করছে।

২০২৪ সালের লোকসভা ভোটে প্রধানত ৬টি বড় রাজ্যকে ‘ব্যাটেল গ্রাউন্ড’ হিসেবে চিহ্নিত করেছেন বিশ্লেষকরা। রাজ্যগুলোর মধ্যে কর্নাটকে ২৮, মহারাষ্ট্রে ৪৮, বিহারে ৪০, উত্তর প্রদেশে ৮০, পশ্চিমবঙ্গে ৪২ এবং অন্ধ্র প্রদেশে ২৫টি আসন রয়েছে। মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত প্রাথমিক ফলে দেখা গেছে, একমাত্র অন্ধ্র প্রদেশ ছাড়া বিজেপি ও তার শরিকরা ততটা ভালো ফল করতে পারেনি। অন্ধ্র প্রদেশের সম্ভাব্য ভাল ফলের প্রধান ভাগীদার অবশ্যই তেলুগু দেশম। তারা রাজ্য বিধানসভাতেও সম্ভবত দখল করতে চলেছে।

কিন্তু বাকি পাঁচ রাজ্যে বিজেপির অবস্থা বেশ খারাপ। সবচেয়ে বড় বিস্ময় জাগিয়েছে উত্তর প্রদেশ। যে রাজ্য থেকে বিজেপি এবার ৭০–৭৫ আসন পাবে বলে আশা করছিল, সেখানে প্রাথমিক ফলে দেখা যাচ্ছে, ইন্ডিয়া জোট ৪৩ আসনে এগিয়ে রয়েছে। আর ৩৭ আসনে সমাজবাদী পার্টি এবং সাতটিতে এগ্রিয়ে রয়েছে কংগ্রেস। এছাড়া আমেথিতে পিছিয়ে রয়েছেন স্মৃতি ইরানি। এমনকি বারানসিতে কিছুটা সময় পিছিয়ে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

অপরদিকে কর্নাটকে বিজেপি ও তার সহযোগীরা গতবার পেয়েছিল ২৭ আসন। একটি মাত্র আসন পেয়েছিল বিরোধীরা। এবার সেখানে কংগ্রেস অন্তত ১০ আসনে এগিয়ে রয়েছে। মহারাষ্ট্রের ফল চমকে দিচ্ছে। বিজেপি ও তার সহযোগী শিন্ডে শিবসেনা ও অজিত পাওয়ারের এনসিপিকে সরিয়ে জায়গা দখল করেছে উদ্ধব ঠাকরের শিবসেনা, শরদ পাওয়ারের এনসিপি ও কংগ্রেস। বেলা ১১টার পর্যন্ত তারা এগিয়ে রয়েছে মোট ৩০ আসনে। বিহারে এনডিএ ভালো করলেও ইন্ডিয়ার কাছে তারা পিছিয়ে রয়েছে অন্তত ৮টি আসনে। গতবার তারা একটিমাত্র আসন হারিয়েছিল কংগ্রেসের কাছে।

বিজেপি এবার প্রবল আশা করেছিল পশ্চিমবঙ্গ ঘিরে। গতবার তারা ৪২ আসনের মধ্যে পেয়েছিল ১৮টি। এবার বেলা ১১টার হিসেবে তারা এগিয়ে মাত্র ১২টিতে। তৃণমূল কংগ্রেস এগিয়ে ৩০টিতে।

এদিকে প্রাথমিক ফলাফলের চিত্র নিজেদের আশানুরূপ না হওয়ায় বিজেপির সদর দপ্তরে বিষণ্নতার ছাপ লক্ষ করা গেছে বলে খবর দিয়েছে বিবিসি।

ব্রিটিশ সংবাদমাধ্যমটি জানিয়েছে, ভোট গণনার প্রাথমিক পর্যায়ে প্রধান বিরোধী দল কংগ্রেসসহ ইন্ডিয়া জোটের ভালো ফলাফলের ইঙ্গিতে ক্ষমতাসীন দল বিজেপির সদর দপ্তরে বিষণ্নতার ছাপ দেখা গেছে।

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ভোট গণনা শুরু হওয়ার পর প্রথম তিন ঘণ্টায় যে ফলাফল পাওয়া গেছে, তাতে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট ২৯০টি আসনে এগিয়ে আছে। আর কংগ্রেস নেতৃত্বাধীন জোট এগিয়ে ২৩০টি আসনে। অন্যরা এগিয়ে ২৩টি আসনে।

কংগ্রেসের ভালো ফলাফলে বিজেপি শিবিরের উচ্ছ্বাসে খানিকটা বিবর্ণ রূপ লক্ষ করা গেলেও দলটির নেতারা বলছেন, সরকার গঠনে সুবিধাজনক অবস্থানেই রয়েছেন তারা।

ভোটের ফলাফলের প্রাথমিক ধারা অনুযায়ী বিজেপিবিরোধী শিবিরের সাফল্য কংগ্রেসের অনেক কর্মীকেই বিস্মিত করেছে।

ভারত

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!