নারায়ণগঞ্জ বুধবার | ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
সোনারগাঁয়ে নজরুল বর্ষ উদযাপনের প্রস্তুতিমূলক সভা
( ফলোআপ )তিতাস গ্যাসে বহাল সিন্ডিকেট: সোনারগাঁও ও রূপগঞ্জে অবৈধ সংযোগে কোটি কোটি টাকার লুটপাট
শীতলক্ষ্যা নদীতে সক্রিয় তেল চোর সিন্ডিকেট
আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি: পুলিশের বিরুদ্ধে ঘুস-বদলি বাণিজ্যের অভিযোগ,
ইসলামপুরে স্বাক্ষর জাল করে এতিম খানার অর্থ আত্মসাতের অভিযোগ
সিদ্ধিরগঞ্জে সরকারী খাল দখলে আড়গাড়া,প্রতিবাদ করায় মারধর ও হুমকী!
তিতাস গ্যাসে বহাল সিন্ডিকেট: সোনারগাঁও-রূপগঞ্জে অবৈধ সংযোগে কোটি কোটি টাকার লুটপাট
“টাকা নিয়ে আসো চেক নিয়ে যাও”
সোনারগাঁয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা 
‘তোরাও পুড়াবি আয়, আমরাও পুড়াব’
ময়নার মুখে বঙ্গবন্ধু: বিভার মুখে আইভী বাবুর মিষ্টি! তারপরও এরা বিএনপি
বন্দরে গ্যাস বিস্ফোরণ: সবাই চলে গেল না ফেরার দেশে
এমপি বাবুর আস্থাভাজন জামান এখন আজাদ এমপির বলয়ে
আজমেরী ওসমানের ক্যাডারদের নিয়ন্ত্রণে চাঁদনী হাউজিংয়ের অপরাধ জগৎ
আজমেরী ওসমানের দুর্ধর্ষ বান্টি এখন খাঁনের ছায়াতলে :
সদরের রাস্তা ও স্কুল পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরনে ইউএনও
বন্দরে গ্যাস বিস্ফোরন:ছেলের পর চলে গেলেন মা, মৃত্যুর সঙ্গে লড়ছেন বাবা
দল বা সরকারের কাউকে বিশ্বাস করতেন না হাসিনা
নাসিকে অন্তর্ভুক্ত না হতে গোগনগর ইউনিয়ন বাসীর মানববন্ধন
রূপগঞ্জে পিকনিক ট্রলারে মাদক ও নারী নিয়ে ফুর্তি, ইউপি সদস্যসহ গ্রেফতার ২০
বাংলাদেশের রাষ্ট্রপতি কী দায়িত্ব পালন করেন, তার ক্ষমতা কতটুকু?
রূপগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ৩
জুলাই শহিদ পরিবারগুলোর পাশে সরকার সবসময় আছে – ইউএনও ফয়েজ উদ্দিন
জামালপুরে তদন্ত ছাড়াই ‘ভুয়া মামলা’ হয়রানির অভিযোগ 
আমতলীতে স্কুলছাত্র ইমন হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ
ফতুল্লায় বলাৎকারের ঘটনা ধামাচাপা দিতে ১০ লাখ টাকা দাবী!
বকশীগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে র‍্যালি ও আলোচনা
স্বামীকে কুপিয়ে হত্যা চেষ্টা,অধরা স্ত্রী ও সমন্ধি!
সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার
মৎস্য খাত আমাদের অর্থনীতি ও পুষ্টি নিরাপত্তার অন্যতম ভিত্তি – ডিসি রায়হান কবির
Next
Prev
প্রচ্ছদ
ইসলামপুরে স্বাক্ষর জাল করে এতিম খানার অর্থ আত্মসাতের অভিযোগ

ইসলামপুরে স্বাক্ষর জাল করে এতিম খানার অর্থ আত্মসাতের অভিযোগ

প্রকাশিতঃ

জামালপুর প্রতিনিধি \ জামালপুরের ইসলামপুরে স্বাক্ষর জাল করে ক্যাপিটেশন গ্রান্ড প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে সুপারের বিরুদ্ধে। স্বাক্ষর জালয়াতি ও এতিমের অর্থ আত্বস্বাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ও দুদকে অভিযোগ দাখিল করেছেন এতিম খানা কমিটির সভাপতি। অভিযোগটি আমলে নিয়ে ইউএনও তদন্ত টিম গঠন করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ প্রদান করেছেন।
অভিযোগে জানাগেছে, উপজেলার চর পুটিমারী ইউনিয়নের বেনুয়ার চর আশরাফুল উলূম হাফেজিয়া মাদ্রাস ও আব্দুল মালেক মন্ডল এতিম খানার ২২জন শিক্ষার্থীকে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক সরকারের ক্যাপিটেশন গ্রান্ড প্রকল্পের অর্থ প্রদান করা হয়। এতিম খান সভাপতি ও সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান শামসুজ্জামান সুরুজ মাস্টার, সুপার আনোয়ার হোসেনকে নিয়ে দীর্ঘদিন থেকে প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন। সকল দেখভালের দ্বায়িত্ব সুপারকেই দিয়েই করিয়ে থাকেন। এই সরলতার সুযোগে সুপার সভাপতিকে না জানিয়ে তার স্বাক্ষর জাল করে গত ২১ মাসের তিনটি বিলের মাধ্যমে প্রায় ৬ লাখ টাকা উত্তোলন করেন। বিষয়টি সভাপতির দৃষ্টিগোচর হলে সুপারকে তার স্বাক্ষর জাল করার কারণ জানতে চান। দ্রুত বিল উত্তোলন করা দরকার আপনাকে না পেয়ে আপনার স্বাক্ষর আমি প্রদান করেছি বলে সুপার জবাব দেন। এ সময় উত্তোলিত অর্থের হিসাব জানতে চাইলে সুপার তালবাহনা করায় ১০ আগস্ট সভাপতি ইউএনও ও দুদক বরাবর স্বাক্ষর জালিয়াতি ও এতিম খানার অর্থ আত্মসাত অভিযোগ দাখিল করে আইনানুগ ব্যবস্থা গ্রহনে দাবী জানান।
স্থানীয়রা জানান,সমাজকল্যান মন্ত্রনালয়ের নিবন্ধিত ক্যাপিটেশন গ্রান্ড প্রাপ্ত প্রতিষ্ঠানটির সভাপতির স্বাক্ষর জাল করে অর্থ আত্মসাতের বিষয়টি অন্যায়। যেখানে ধর্মীয় শিক্ষা, আচার-আচরণ ও নৈতিকতার বন্ধন তৈরি হওয়ার কথা সেখানে, যদি দুর্নীতি ও অনিয়ম হয় তাহলে অচিরেই দমন করা প্রয়োজন। তারা স্বাক্ষর জাল ও অর্থ আত্মসাতের অভিযোগের নিরপেক্ষ তদন্ত, করে অভিযুক্ত সুপারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবি জানান।
এ ব্যাপারে জানতে চাইলে সুপার আনোয়ার হোসেন বলেন- এতিম খানার সভাপতি অনুপস্থিত থাকায় আমি বিল উত্তোলন করেছি। গাই বাছুর মিল থাকলে যা হয় আরকি। আমি সভাপতির সাথে কথা বলেই স্বাক্ষর দিয়ে তিনটি বিল উত্তোলন করেছি।
উপজেলা সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত দায়িত্বে থাকা কর্মকর্তা রহুল আমীন বলেন,এ বিষয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে ইউএনও অফিস কর্তৃক তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করছি। শিগগিরই প্রতিবেদন জমা দেব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জোবায়ের বলেন, এই বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন সত্যতা মিললে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!