এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শেরপুর প্রতিনিধি
সারা দেশের ন্যায় আজ মঙ্গলবার (২১ এপ্রিল) শ্রীবরদীতে শান্তিপূর্ণ পরিবেশে
এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবার ২ হাজার ৭০১ জন পরীক্ষার্থীর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ করার কথা ছিল। পরীক্ষার প্রথম দিন বাংলা পরীক্ষায় ২ হাজার ৬৩৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। পরীক্ষায় ৬৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রুহুল আলম তালুকদার জানান, সম্পুর্ন নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।




