আড়াইহাজারে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রির অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার কৃষ্ণপুরা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন। সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী রিফাত অটো পার্টসের মালিক শাজাহানকে ৩ হাজার […]
সোনারগাঁয়ে বিএনপি নেতার দুই পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা

মাদককারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে বাধা দেওয়ায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক বিএনপি নেতার দুই পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার দুপুরে সাদিপুর ইউনিয়নের ভারগাঁও চৌধুরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন আহত ওই বিএনপি নেতার বাবা আব্দুল আউয়াল। আহত ওই বিএনপি নেতা মো. হাকিম মিয়াকে রাজধানী ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে ভর্তি […]
ফতুল্লায় অভিযানে ৩২০০ পিস ইয়াবা উদ্ধার, পলাতক মোর্শেদা

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ৩ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক নারীকে আসামি করে মামলা করা হয়েছে, তবে তিনি পালিয়ে গেছেন। সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাত পৌনে ১টার দিকে ফতুল্লার মধ্য নরসিংপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সামসুল আলমের মোড় সংলগ্ন একটি ভবনের দ্বিতীয় […]
ফতুল্লায় ঘাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত-এনসিপি’র ত্রিমুখী সংঘর্ষ

নারায়ণগঞ্জ সদরের একটি খেয়াঘাটের ইজারার জন্য দরপত্র জমা দিতে এসে সংঘর্ষে জড়িয়েছেন জামায়াতে ইসলামী, বিএনপি ও এনসিপির নেতা–কর্মীরা। এতে উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছেন। সোমবার (২১ এপ্রিল) দুপুরে বক্তাবলী ঘাটের ইজারার দরপত্র জমাকে কেন্দ্র করে সদর উপজেলা পরিষদ চত্বরে এমন পরিস্থিতির সৃষ্টি হয়। যদিও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলেও উপজেলা পরিষদে দিনভর উত্তেজনা চলতে থাকে। প্রত্যক্ষদর্শীরা জানান, […]
আড়াইহাজারে এক রাতে দুই বাড়িতে ডাকাতি, কুপিয়ে জখম ২

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক রাতে দুইটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার রাতে উপজেলার দুপ্তারা ইউনিয়নের সত্যভান্দী ও ব্রাহ্মন্দী ইউনিয়নের বড়মনোহরদী এলাকায় এসব ঘটনা ঘটে। ডাকাত দল দুইজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল লুটে নেয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আড়াইটার দিকে ১৫ থেকে ২০ জনের একটি […]
সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। অবৈধ সংযোগ ও বকেয়া বিলের অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়। মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জের আজিবপুর এলাকায় অভিযানটি শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির নারায়ণগঞ্জ জোনাল বিপণন কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার […]
ভাঙ্গা–কুয়াকাটা মহাসড়ক চার/ছয় লেনে উন্নীতকরনের দাবিতে আবেদনপত্র

মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি ভাঙ্গা–বরিশাল–পটুয়াখালী–আমতলী–কুয়াকাটা মহাসড়ককে চার ও ছয় লেনে উন্নীতকরণ, সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং প্রস্তাবিত ‘আমতলী হাইওয়ে থানা’ দ্রুত বাস্তবায়নের দাবিতে মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বরাবর একটি আবেদনপত্র আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রেরণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা […]
শেরপুরের শ্রীবরদীতে এসএসসি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রদলের হেল্প ডেস্ক,

এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শেরপুর প্রতিনিধি শেরপুরের শ্রীবরদীতে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার্থীদের সহায়তায় জন্য হেল্প ডেস্কসহ বিভিন্ন সহায়তা কেন্দ্র দিয়ে পরীক্ষার্থীদের সাহায্য করছে শ্রীবরদী উপজেলা,পৌর ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে উপজেলার প্রাণ কেন্দ্র চৌরাস্তার পাশে অডিটোরিয়াম চত্বরে (শ্রীবরদী এমএমপি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে) এ সহায়তা কেন্দ্র দেখা যায়। এতে খুশি হয়ে […]
শেরপুর সীমান্তে বিএসএফের মাধ্যমে বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর

এজেএম আহছানুজ্জামান ফিরোজ , শেরপুর প্রতিনিধি : প্রায় ১৯ মাস আগে অবৈধভাবে ভারতে প্রবেশের পর কারাভোগ করা অবস্থায় অসুস্থ হয়ে মারা যাওয়া বাংলাদেশি যুবক শিপন হাওলাদারের মরদেহ অবশেষে দেশে ফিরেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মরদেহটি বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) ও পুলিশের কাছে হস্তান্তর করে। হস্তান্তরের […]
শেরপুর সীমান্তে বন্য হাতি আতঙ্কে চার গ্রামের মানুষের নির্ঘুম রাত

এজেএম আহছানুজ্জামান ফিরোজ , শেরপুর প্রতিনিধি শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড় এলাকায় বন্য হাতি আতঙ্কে চার গ্রামের মানুষদের নির্ঘুম রাত কাটাচ্ছে। ২০ এপ্রিল সোমবার বিকেল থেকেই সীমান্তের ঝিনাইগাতী উপজেলার গজনী পাহাড়ি এলাকায় ২০ থেকে ২৫ টি বন্য হাতির দল সীমান্ত সড়কের স্থানীয় পর্যটন কেন্দ্র ‘অবকাশ’ এর চার রাস্তার মোড়ে অবস্থান নেয়। এ সময় সীমান্ত […]
বকশীগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রাশেদুল ইসলাম রনি : জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ বাস্তবায়ন ও অংশগ্রহণ নিশ্চিত করতে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাংবাদিকদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত […]
বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রের কান্ড! মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে ভূমি অফিসে রাজত্ব!

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে বিতর্কিত সহকারী ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্র দেবনাথকে পদায়নের ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দুর্নীতি, ঘুষ বাণিজ্য ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ থাকা সত্ত্বেও তাকে গুরুত্বপূর্ণ এই অফিসে পদায়ন করায় এলাকাবাসী উদ্বেগ প্রকাশ করেছেন। গত ৪ মার্চ বুধবার সকাল ৯টার দিকে হঠাৎ করে সিদ্ধিরগঞ্জ […]
সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ

কেন্দ্রসচিবকে অব্যাহতি ভুল প্রশ্নপত্র দিয়ে এসএসসি পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার কাঁচপুর ওমর আলী উচ্চবিদ্যালয় কেন্দ্রে । পরে সঠিক প্রশ্নপত্র দিয়ে দেড় ঘণ্টা সময় বাড়িয়ে ২টা ৪০ মিনিট পর্যন্ত পরীক্ষা নেওয়া হয়। মঙ্গলবার(২১শে এপ্রিল) উপজেলার কাঁচপুর ওমর আলী উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কেন্দ্রসচিব মতিন সরকারকে অব্যাহতি দেওয়া হয়েছে। […]
শ্রীবরদীতে ইয়াবাসহ ইউপি মেম্বার ও তার স্ত্রী আটক

এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শেরপুর প্রতিনিধি শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ এক ইউপি মেম্বার ও তার স্ত্রীকে আটক করেছে শ্রীবরদী থানা পুলিশ। গত ২০ এপ্রিল সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই সুলতান আহমেদের নেতৃত্বে একটি অভিযানিক দল অভিযান চালিয়ে শ্রীবরদীর পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন লতা ডাক্তারের বাসা থেকে তাকে ও তার স্ত্রীকে আটক করেছে। শ্রীবরদী থানা পুলিশ […]
এসএসসি ও সমমানের পরীক্ষা শ্রীবরদীতে অনুপস্থিত ৬৮ পরীক্ষার্থী

এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শেরপুর প্রতিনিধি সারা দেশের ন্যায় আজ মঙ্গলবার (২১ এপ্রিল) শ্রীবরদীতে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবার ২ হাজার ৭০১ জন পরীক্ষার্থীর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ করার কথা ছিল। পরীক্ষার প্রথম দিন বাংলা পরীক্ষায় ২ হাজার ৬৩৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। পরীক্ষায় […]
সিদ্ধিরগঞ্জে বকেয়া বেতনের দাবীতে শ্রমিক অসন্তোষ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক মাসের বকেয়া বেতনের দাবীতে শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেছে। সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ পুলস্থ ভ্যানটেক্স ওয়্যার (প্রাইভেট) লিমিটেড নামক একটি পোশাক কারখানার সামনে অর্ধশতাধিক শ্রমিক অবস্থান নিয়ে বকেয়া বেতনসহ নানান অনিয়ম নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তবে মালিক পক্ষ বলছে কিছু শ্রমিক কর্তৃপক্ষের কাছে নিয়ম অনুযায়ী রিজাইন না দিয়ে অন্য […]
