নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষঃ
আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে কর্মশালা
সেহাচর সপ্রাবি’র কমিটি গঠন; সভাপতি আবুল খায়ের, সহ-সভাপতি মনির 
রাসেল হত্যা মামলা: শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু
কাশ্মীর গ্রুপে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার-৫, তামা-পিকআপ-টাকা উদ্ধার
সৈয়দপুর আলআমিন নগরে মিজান-রাতুল-ইমনগংদের মাদকের হাট!
এবার ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডে পোশাক শ্রমিকদের অবরোধ
পথ চলা শুরু হলো প্রিয় নারায়ণগঞ্জ ডট কমের
ফতুল্লায় জসিমগংদের বিরুদ্ধে ওয়ারিস সম্পত্তি দখলের অভিযোগ
মশক নিধন দিবসে সোনারগাঁয়ে পরিচ্ছন্নতা অভিযান 
মামুন ডাকাত গ্রেপ্তার: বেরিয়ে এলো সাবেক কাউন্সিলর জোহার আঁতাত ও পৃষ্ঠপোষকতার চাঞ্চল্যকর তথ্য
আমতলীতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন
বক্তাবলীতে মেসির ঘরে আগুন, নেভাতে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার মুজাহিদ
সোনারগাঁয়ে বাসে তল্লাশি চালিয়ে ৪৫০০ ইয়াবাসহ গ্রেপ্তার ৩
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মদ ও ইয়াবাসহ গ্রেপ্তার-২৩
মানবসেবার পরিকল্পনা নিয়ে রেড ক্রিসেন্ট নির্বাচনে রিয়াদ মোহাম্মদ চৌধুরী
আমতলীতে ঝুঁকিপূর্ণ খেকুয়ানী ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন
শেরপুরের শ্রীবরদী সীমান্তে প্রায় ৯ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ
আমতলীতে সাত মামলার আসামি চম্পা গ্রেপ্তার
সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অপ-প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ফতুল্লায় খসরু-মজিবরের ছত্রছায়ায় নাদিম-সোহেলের রমরমা মাদক ব্যাবসা
বকশীগঞ্জে যুবদলের  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা
সোনারগাঁয়ে বাসের সিটে মিলল ২৩ হাজার ইয়াবা, আটক ৩
পুলিশের বিশেষ অভিযানে বিপুল মাদকসহ গ্রেপ্তার ৮৫
‘আমি তোমার যত্ন নেব’ বলেই ‘ধর্ষণ’ করেন ট্রাম্প -অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের
নির্ধারিত দামে মিলছে না এলপিজি, আবার কি বাড়বে?
আমতলীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
লক্ষ্মীনারায়ণ ম‌ন্দি‌রের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত নতুন স্থাপনা নির্মা‌নের ‌নি‌ষেধাজ্ঞা – রাজস্ব সা‌র্কেল
 নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
আমতলী থানার শ্রেষ্ঠ ওসি ইয়াকুব হোসাইন
ফতুল্লায় চুনোপুঁটি আসমা গ্রেপ্তার, অধরা শীর্ষ মাদক সম্রাট মনু সাধু
Next
Prev
প্রচ্ছদ
রাজনীতিতে ভরাডুবি ওসমান পরিবারের

রাজনীতিতে ভরাডুবি ওসমান পরিবারের

প্রকাশিতঃ

কালের কন্ঠ অনলাইনে প্রকাশিত সংবাদটি জাগো নারায়ণগঞ্জ২৪.কমের পাঠকের জন্য হুবুহু প্রকাশ করা হইল:
ষ্টাফ রিপোর্টার:
সোনারগাঁর কাঁচপুরে একটি চায়ের দোকানে সম্প্রতি এক সন্ধ্যায় বিভিন্ন পেশার ২০ থেকে ২৫ জন মানুষ বসে চা পান করছিলেন। সেখানে এটা-সেটা আলোচনার পাশাপাশি উঠে আসে নারায়ণগঞ্জের ওসমান পরিবারের নানা অপকর্মের ফিরিস্তি। এই একটি চায়ের দোকানই শুধু নয়, গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে জেলার সর্বত্র মানুষের মুখে মুখে ওসমান পরিবারের নানা অপকর্মের কাহিনি।
রাজনীতিতে ওসমান পরিবারের ভরাডুবিদল হিসেবে আওয়ামী লীগের প্রতিষ্ঠাকাল থেকে দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে ওসমান পরিবারের ভূমিকা নানাভাবে আলোচিত-সমালোচিত।
গত ৫ আগস্ট সরকার পতনের পর মানুষের মুখে মুখে আবারও উঠে আসে ওসমান পরিবারের অপকর্ম।
এ নিয়ে নারায়ণগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনের আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা হয়।
তাদের ভাষ্য মতে, নারায়ণগঞ্জের রাজনীতিতে খান সাহেব ওসমান আলী, শামছুজ্জোহা, নাসিম ওসমান-সেলিম ওসমান-শামীম ওসমান আওয়ামী ও জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে জড়িত। তবে এই পরিবারের তৃতীয় প্রজন্ম রাজনীতিতে আসার পর টালমাটাল অবস্থা সৃষ্টি হলেও চতুর্থ প্রজন্মে পরিবারটির রীতিমতো ভরাডুবি হয়েছে।
পরিবারটির চতুর্থ প্রজন্ম নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমান এবং শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের চাঁদাবাজি, দখল, মাদক ব্যবসার নিয়ন্ত্রণসহ নানা সন্ত্রাসী কর্মকান্ডে জেলার ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীর পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীরাও অতিষ্ঠ। অভিযোগ রয়েছে, অয়ন ওসমান ও আজমেরী ওসমানের অপকর্মে সায় ছিল শামীম ওসমান ও সেলিম ওসমানের। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি থেকে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে শামীম ওসমান ও সেলিম ওসমানের দাম্ভিকতা সব সীমা অতিক্রম করে। প্রভাবশালী এই দুই সংসদ সদস্যকে ঘিরে তাঁদের আত্মীয়-স্বজন ও ক্যাডার বাহিনী চাঁদাবাজিসহ নানা অপকর্মে জড়িয়ে পড়ে।
বিভিন্ন সময় শামীম ওসমান নিজেকে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও জঙ্গিবিরোধী আন্দোলনের শাহানশাহ দাবি করে প্রচারণা চালালেও বাস্তবে নানা অপকর্মে জড়িয়ে সমালোচিত হয়েছেন।
বর্তমান পরিস্থিতিতে নাম প্রকাশে অনিচ্ছুক জেলা আওয়ামী লীগের একাধিক প্রবীণ নেতা কালের কণ্ঠকে জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও আড়াইহাজারের রাজনীতি ও ব্যবসা-বাণিজ্যের চাঁদাবাজিতে তেমন প্রভাব বিস্তার করতে না পারলেও শামীম ওসমান, সেলিম ওসমান, অয়ন ওসমান ও আজমেরী ওসমান সোনারগাঁ, বন্দর, সিদ্ধিরগঞ্জ ও নারায়ণগঞ্জ শহর এলাকায় প্রভাব বিস্তার করে এসব এলাকার শিল্প-কারখানার নির্মাণকাজ, বালু ভরাট, ঝুট ব্যবসাসহ সব ধরনের ব্যবসা-বাণিজ্য নিয়ন্ত্রণ করতেন।
জেলার তিনটি সংসদীয় আসন বন্দর-নারায়ণগঞ্জ সদর, সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা, সোনারগাঁর কেউ এই দুই সহোদর, তাঁদের সন্তান এবং আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ক্যাডারদের পাশ কাটিয়ে বৈধ-অবৈধ ব্যবসা-বাণিজ্য কিংবা চাঁদাবাজি করতে পারতেন না। সব কিছুতে ভাগ বসাত শামীম ওসমান ও তাঁর ক্যাডার বাহিনী। ওসমান পরিবারের সিদ্ধান্ত ছাড়া এসব এলাকায় কেউ একখন্ড জমিও কিনতে পারত না।
আওয়ামী লীগ নেতারা জানান, ওসমান পরিবারকে আগে থেকে ম্যানেজ করে তাদের কাঙ্ক্ষিত চাঁদার অর্থ না দেওয়া পর্যন্ত কেউ স্থানীয় জনপ্রতিনিধি নির্বাচিত হতে পারতেন না। দলের কেউ তাদের চাঁদা না দিলে অন্য দলের নেতাদের কাছ থেকে চাঁদা নিয়ে দল সমর্থিত প্রার্থী এবং তাঁদের সমর্থকদের ওপর নির্যাতন চালিয়ে প্রতিপক্ষের প্রার্থীকে জয়ী করার অনেক নজির আছে শামীম ওসমান ও সেলিম ওসমানের বিরুদ্ধে। এর একটি উদাহরণ কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর জনরোষে পড়ার ভয়ে বর্তমানে পালিয়ে বেড়াচ্ছে শামীম ওসমান, সেলিম ওসমানসহ ওসমান পরিবারের সদস্য ও ক্যাডাররা। নারায়ণগঞ্জ শহরে ওসমান পরিবারের একাধিক টর্চার সেল রয়েছে বলেও জানা গেছে।
আওয়ামী লীগ সরকার পতনের পর দেশব্যাপী আলোচিত নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ ত্বকী হত্যা মামলার তদন্ত নতুন করে শুরু করেছে র‌্যাব। আলোচিত এই হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের তিন সহযোগী ও গাড়িচালককে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে।
র‌্যাব-১১-এর অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা জানান, গ্রেপ্তারের পর আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী কাজল হাওলাদার আদালতে হত্যাকান্ডে জড়িত ছিলেন বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজমেরী ওসমানের নেতৃত্বে তাঁর টর্চার সেলে ত্বকীকে হত্যা করা হয়েছে বলে আদালতে জানান তিনি। পরে র‌্যাব সদস্যরা আজমেরী ওসমানের টর্চার সেল ও হত্যাকান্ডের স্থান পরিদর্শন করেছেন।
ত্বকীর বাবা রফিউর রাব্বী অভিযোগ করে বলেন, ত্বকী হত্যার সাড়ে ১১ বছর পর বর্তমান অন্তবর্তী সরকার ত্বকী হত্যাকান্ড বিচারের উদ্যোগ নিয়েছে। ওসমান পরিবার যে খুনি পরিবার, তা আবারও প্রমাণিত হলো। ২০১৩ সালের ৬ মার্চ ত্বকী নিখোঁজ হয়। ৮ মার্চ শীতলক্ষ্যা নদী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ত্বকীর বাবার অভিযোগ, ক্ষমতার দাপটে গত সাড়ে ১১ বছর ত্বকী হত্যাকান্ডের বিচারকাজ বন্ধ রাখেন সাবেক এমপি শামীম ওসমান ও সেলিম ওসমান। জেলাবাসী বর্তমানে আলোচিত এই হত্যাকান্ডের জন্য ওসমান পরিবারকে দায়ী করে তাদের শাস্তির দাবি করছে।
সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান জানান, ওসমান পরিবারের সদস্যদের মাধ্যমে ভয়ভীতি দেখিয়ে এত দিন সোনারগাঁয় সব ধরনের চাঁদাবাজি ও অপকর্ম করেছে আওয়ামী ক্যাডাররা।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!