নারায়ণগঞ্জের ফতুল্লায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মুরাদ হোসেন সাব্বির (২২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ
বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় ফতুল্লার ইসদাইর এলাকার শেরে বাংলা ছাত্রাবাসের সামনে তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. মনোয়ার হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।




