নারায়ণগঞ্জের ফতুল্লার মধ্য ধর্মগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ মো. রিগান (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩০জুলাই) দুপুরে শিবু সাহা ওরফে দাদার গ্যারেজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলম জানান, রিগ্যানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।




