নারায়ণগঞ্জ রবিবার | ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
রূপগঞ্জে এনসিপির ফল উৎসব মঞ্চে ছাত্রদলের হামলা ও ভাঙচুর, আহত ১০
ফতুল্লায় ডিস ব্যবসায়ীর বাড়িতে হামলা, মারধর,টাকা ও স্বর্নালংকার লুট
আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা
কাশিপুরে রাজনৈতিক ও প্রশাসনের শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার!
আমতলীতে বাসচাপায় প্রাণ গেল দুলাভাই-শ্যালকের, আহত ১
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যান উল্টে চালক নিহত
ফতুল্লায় ১৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
Next
Prev
প্রচ্ছদ
মিরুর সহযোদ্ধা লিখনকে দরবেশ সাজাতে গিয়ে পুলিশের বিরুদ্ধে অবস্থান 

মিরুর সহযোদ্ধা লিখনকে দরবেশ সাজাতে গিয়ে পুলিশের বিরুদ্ধে অবস্থান 

প্রকাশিতঃ

স্টাফ রিপোর্টারঃ ২০০৯ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে দীর্ঘ ১৬ বছর কুতুবপুর ইউনিয়নে আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় আওয়ামী লীগ, যুবলীগ অনেক নেতার ছত্রছায়ায় কুতুবপুরে ত্রাসের রাজত্ব গড়ে তুলেছিলেন বিএনপি ও যুবদলের নামধারী পরিচয়দানকারী লিখন ওরফে মাদক ব্যবসায়ী লিখন।

কুতুবপুরে আওয়ামী লীগের অনেক সন্ত্রাসের সাথে হঠাৎ করে নিজেকে সন্ত্রাসের খাতায় নাম জড়িয়ে এলাকায় সাধারণ মানুষের জমি জমা দখল, চাঁদাবাজি, লুটপাট এমনকি কুতুবপুরে মাদকের স্বরাজ্য গড়ে তুলেছিলেন এই লিখন।  নিজেকে সন্ত্রাসী খাতায় নাম লেখাতে এবং মাদকের গডফাদার বানাতে আওয়ামী লীগের অনেক বড় নেতাদের সাথে আঁতাত এবং ছত্রছায়ায় তাদের বাসায় বসবাস করতেন এই লিখন।  নাম না বলতে ইচ্ছুক কুতুবপুরে অনেক বিএনপি নেতারা এই বলেন লিখন আসলে কবে বিএনপি করেছে সেটা আমাদের মনে নেই, কোন রাজনীতিক সভা সমাবেশে মিছিলেও বিগত ১৬ বছরে লিখনের কোন ভূমিকা ছিল না।  কুতুবপুরে হত্যা, মাদক নিয়ে মারামারি কিশোর গ্যাংবাহিনীর আধিপত্য বিস্তার এর মূলহো ছিল লিখনের ভাগিনা আবির সহ তার ভাইয়ে। লিখনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায়, কদমতলী এবং তার আশপাশের থানা গুলোতে রয়েছে হত্যা, চাঁদাবাজি অস্ত্রসহ  মাদকের একাধিক মামলা।

সব শেষ ২০১৮ সালে কুতুবপুরের আদর্শ নগর, শহীদ নগর, মুন্সিবাগ, শরীফবাগ, নিশ্চিন্তপুর,নুরবাগ সহ আশপাশের এলাকায় লিখন যেন এক আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছিল। সাধারণ মানুষ বাহির থেকে এসে এলাকায় জমি ক্রয় করলে সেখানে মোটা অংকের চাঁদা দাবি করতেন এই লিখন, তার সাথে জড়িত ছিল কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেকের ভাই আব্দুল মালেক মুন্সী। সব মিলিয়ে খালেক মালেকের পরে তৃতীয় স্থানে শহীদ নগর ও আশপাশের এলাকাগুলোর ত্রাস ও সন্ত্রাস এবং মাদকের রাজ্য পরিণত করে ছিলো লিখন।  একে পর এক অভিযোগ,মামলা,হামলার পর প্রশাসনের  টনক নাড়তে শুরু করেন একের পর এক অভিযোগ মামলা সহ নারায়ণগঞ্জ পুলিশ সুপার তথা র্যাব বাহিনী কাছে  অভিযোগ করতে থাকে লিখনের বিরুদ্ধে।  প্রশাসনর কাছে সন্ত্রাসী ও মাদকের গডফার লিখনকে গ্রেফতারের দাবি জানালে প্রশাসন সাধারণ মানুষের শান্তি জন্য সন্ত্রাস নির্মূলে কুতুবপুরে সাড়াশি অভিযান চালায়। ধারাবাহিকতায় ২০১৮ সালে মুন্সিবাগে কুতুবপুর ইউনিয়ন যুবলীগ নেতা নোমানের বাড়ি থেকে কুতুবপুরে শীর্ষ সন্ত্রাসী তৎকালীন মাদকের গডফাদার লিখন কে গ্রেফতার করেন নারায়ণগঞ্জ জেলা ডিবি পুলিশ।  আর এরপরেই কুতুবপুরে সাধারণ মানুষের মনে লিখনের গ্রেপ্তার এর খবর শুনে স্ততি ফিরে আসে, তবে তখনকার সামাজিক যোগাযোগ মাধ্যম এবং পোস্টার এর মাধ্যমে লিখনের ফাঁসি এবং ক্রসফায়ারের দাবি করেন কুতুবপুরের সাধারণ মানুষ। লিখন কে দমাতে কুতুবপুরে মাদক সন্ত্রাস থেকে নির্মূল করতে পুনরায় লিখনকে নিয়ে নারায়ণগঞ্জ জেলা ডিবি পুলিশ তার দেওয়া তথ্যমতে নিশ্চিন্তপুর এলাকায় মাদক ও অস্ত্র উদ্ধারে যান।  সেখানে মাদক ও অস্ত্র উদ্ধার করেন নারায়ণগঞ্জ জেলা ডিবি পুলিশ, খবর পেয়ে লিখনের বাহিনী নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের উপরে অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় পরক্ষরিক উল্টো হামলা করতে গেলে পুলিশও পাল্টা গুলি চালায় গুলির একপর্যায়ে লিখনের পায়ে একটি গুলিবিদ্ধ হয় পরবর্তীতে লিখন কে চিকিৎসাধীন অবস্থায় লিখনের পাঁ কেটে ফেলা হয়।  এই ঘটনাকে পুঁজি করে ৫ ই আগস্টের পর ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে দেশ স্বাধীন হওয়ার পর নিজেকে বিএনপির ও যুব দলের কর্মী পরিচয় দিয়ে কুতুবপুরের এক সময় ত্রাস মাদক ও সন্ত্রাসের গডফাদার লিখন এখন পুলিশের বিরুদ্ধেই অভিযোগ তুলেছেন তিনি নাকি দরবেশ ছিলেন।

তবে কুতুবপুরের সাধারণ মানুষ দীর্ঘ ১৬ বছর আওয়ামী লীগ আমলে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী লিখন কাছে সাধারন মানুষ নির্যাতিত হয়েছিল সেভাবে আওয়ামী লীগের পেটুয়া বাহিনীর সাথে লিখন মিলে সাধারণ মানুষকে যেভাবে নির্যাতন করেছিল, সেভাবেই নির্যাতন করতে এলাকায় নিজের আধিপত্য বিস্তার করতে আবারো মরিয়া হয়ে প্রশাসনকে হুমকির মুখে ফেলতে চাচ্ছেন এই সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী লিখন।  তবে দেশ নায়ক তারেক রহমানের নির্দেশ যারা আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে বিএনপির যে নেতাকর্মীরা আওয়ামী লীগের সাথে আঁতাত করে এলাকায় রাজত্ব করেছেন তারা কখনোই দলে ফিরতে পারবেন না এরি ধারাবাহিকতায় পাঁচে আগস্ট এর পরেও তারেক রহমান করা হুংকার দিয়ে বলেছিলেন। যারা দলের বদনাম করে লুটপাট সন্ত্রাসী চাঁদাবাজি মাদকের সাথে জড়িত তাদেরকে ধরে হাত-পা ভেঙে প্রশাসনের হাতে তুলে দেওয়ার জন্য।  লিখন কুতুবপুরের ত্রাস সন্ত্রাসী মীর হোসেন মিরু ও কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক এর অন্যতম সহযোগী হিসেবে কুতুবপুরে ত্রাসের রাজত্ব গড়ে তুলেছিলেন। লিখন নুরবাগ এলাকার তোতা মিয়ার ছেলে লিখনের আরো চার ভাই রয়েছে, মঞ্জু,বাবু,লিমন,।লিখুন তার এই চার ভাই ভাগিনা আবিরকে নিয়ে বিগত দিনে আওয়ামী লীগের স্বকীয় রাজনীতির সাথে জড়িত ছিলেন লিখন। এখন আবার সে ভাগিনা এবং ভাই এলাকার অধিকাংশ মাদক ব্যবসায়ীকে নিয়ে এলাকায় গড়ে তুলেছেন পাশের রাজত্ব এবং মাদকের স্বরাজ্য কুতুবপুরে নিশ্চিন্তপুর,  শহীদ নগর মুন্সিবাগ, আদর্শ নগরের মানুষ এখন আবার এই সন্ত্রাসী ও মাদকের গডফাদার লিখনের কাছে জিম্মি হয়ে পড়েছেন।  তাই নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের এলাকায় তদন্ত করে এই সন্ত্রাসের ত্রাসের রাজত্ব থেকে কুতুবপুর কে মুক্ত করতে এবং মাদকমুক্ত সমাজ গড়তে এদেরকে আবারও পুনরায় গ্রেফতারের দাবী জানিয়েছেন কুতুবপুরের সাধারণ মানুষ।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!