নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪
বক্তাবলীতে তানজিলা মৃত্যু নিয়ে রহস্য! বিএনপি নেতাদের উপস্থিতিতে দূর্ঘটনা বলে লিখিত অঙ্গীকার নামা
গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক – রিয়াদ মো.চৌধুরী
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
Next
Prev
প্রচ্ছদ
সদর ইউএনও’র বিরুদ্ধে ৫ লাখ টাকা চাদাঁ দাবীর অভিযোগ বিএনপি নেতা হাসান আলীর!

সদর ইউএনও’র বিরুদ্ধে ৫ লাখ টাকা চাদাঁ দাবীর অভিযোগ বিএনপি নেতা হাসান আলীর!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদেক চৌধুরীর বিরুদ্ধে আদালতে নির্দেশনা না মানা এবং পাঁচ লাখ টাকা চাঁদার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেতা ও বক্তাবলী ফেরিঘাট সংলগ্ন খেয়াঘাটের ইজারাদার মোঃ হাসান আলী।
বৃহস্পতিবার (৩ জুলাই)বিকাল সাড়ে তিন ঘটিকায় সময় বক্তাবলী খেয়াঘাটে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন হাসান আলী।
তিনি গত মার্চ সরকারি বিধি মোতাবেক আমি খেয়াঘাটের ইজারা প্রাপ্ত হই। আয়কর ও ভ্যাট টেক্স পরিশোধ করি। ঘাট সুন্দর ভাবে পরিচালনা করা জন্য ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করি। কমিটির ৯ জন আমি মোঃ হাসান আলী, আব্দুর রশিদ মেম্বার, হাজী দেলোয়ার হোসেন, মোজাম্মেল হক, নজরুল ইসলাম প্রধান, মোহাম্মদ কামাল হোসেন, আবুল খায়ের, মোজাম্মেল ও সুমন।
মোঃ হাসান আলী আরো বলেন, আমরা নয়জন পার্টনার ছাড়াও আরো ৫৫/৬০ জন এই খেয়াঘাটের সাথে জড়িত। আমরা হাইকোর্টের নির্দেশে ৮ সপ্তাহের জন্য সময় পাই। কিন্তু ইউএনও আদালতের নির্দেশ না মেনে গতকাল ২ জুলাই আবারো টেন্ডার সম্পূর্ণ করেন। আমার নিকট ৫ লাখ টাকা চাঁদা দাবী করেছিলেন না দেওয়ায় তিনি এমন শুরু করেছেন। শুধু তাই নয় তিনি পুরো উপজেলায় সিন্ডিকেট গড়ে তুলেছেন। আমরা ২ মাস খেয়াঘাটটি ঠিক মতো চালাতে পারি সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদেক চৌধুরীর ব্যবহৃত মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন,এটা সম্পূর্ন ভিত্তিহীন কথা। ওনি ( হাসান আলী ) যখন রিয়াদ চৌধুরীর সাথে মুঠোফোনে খেয়াঘাট প্রসঙ্গে কথা বলেছেন সেটা পুরোটাই ভাইরাল হয়েছে। পরবর্তীতে আমরা সেটা ( ইজারা ) বাতিল করি এবং নতুন কওে ইজারা দেই। ওনি তো মহামান্য উচ্চ আদালতে পিটিশন করেছেন এবং রাজাপুর খেয়াঘাটের ইজারা বাতিল ও পুনঃদরপত্র আহ্বানের নোটিশ স্থগিত করেছিলেন হাইকোর্ট এমন প্রশ্নর জবাবে তিনি বলেন,এমন কোন আদেশের কপি আমরা হাতে পাইনি। যদি পাই তাহলে পরবর্তী ব্যবস্থা নিবো। তিনি এখন সেই ইজারা হারিয়ে বাজে কথা বললে তো হবে না। ওনার অভিযোগগুলো পুরোটাই ভিত্তিহীন।
উল্লেখ্য বক্তাবলী ইউনিয়নের রাজাপুর খেয়াঘাটের ইজারা বাতিল ও পুনঃদরপত্র আহ্বানের নোটিশ স্থগিত করেছিলেন হাইকোর্ট।
মঙ্গলবার (২৪ জুন) বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি ফয়েজ আহমেদের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ রিট পিটিশন নং ১০০৪৬/২০২৫ এর শুনানি শেষে এ আদেশ দেন।
রিট আবেদনটি দায়ের করেন খেয়াঘাটের বর্তমান ইজারাদার মো. হাসান আলী। বিষয়টি নিশ্চিত করেন তাঁর নিযুক্ত আইনজীবী ফয়সাল হাসান আরিফ।
মো. হাসান আলী জানান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাফর সাদিক চৌধুরী সম্প্রতি তাঁর ইজারা বাতিল করে নতুন করে দরপত্র আহ্বানের নোটিশ দেন। ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে রিট আবেদন করেন।
আদালতের আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইজারা বাতিল ও পুনঃদরপত্র আহ্বানের কার্যক্রম স্থগিত থাকবে।
এই আদেশের ফলে ইজারাদার হাসান আলী বর্তমানে রাজাপুর খেয়াঘাট পরিচালনায় আর কোনো আইনগত বাধার সম্মুখীন নন।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাফর সাদিক চৌধুরী বলেন, “হাইকোর্টের আদেশ সম্পর্কে আমি এখনো কিছু জানি না। আদেশের কপি হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!