নারায়ণগঞ্জ বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
লক্ষী নারায়ণ দূর্গা মন্দির নিয়ে বিএসপি নেতা টনি মল্লিকের হুশিয়ারী!
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
Next
Prev
প্রচ্ছদ
অপারেশন ডেভিল হান্টেও বন্দরে ওসমান দোসররা এখনো বহাল!

অপারেশন ডেভিল হান্টেও বন্দরে ওসমান দোসররা এখনো বহাল!

প্রকাশিতঃ

বন্দর প্রতিনিধি: বন্দরে অপারেশন ডেভিল হান্টের অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারীদের বেশ কয়েকজন গ্রেপ্তার হলেও এখনো বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে ওসমান দোসরদের মাঠ পর্যায়ের চাঁদাবাজ, বালুদস্য, ভুমিদস্যুসহ চিহ্নিত সন্ত্রাসীরা। বিএনপির কতিপয় নেতার ছত্রছায়ায় মদনপুর থেকে শুরু করে মদনগঞ্জ এবং বন্দর ঘাট থেকে লাঙ্গলবন্দ ও কলাগাছিয়া পর্যন্ত সবক’টি অঞ্চলেই তারা দাবড়িয়ে বেড়াচ্ছে। এর মধ্যে ধামগড় ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেন,মুসাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুর হাসান,মদনপুরের জাতীয় পার্টির নেতা গোলাপ হোসেন,ধামগড়ের যুবলীগ নেতা আব্দুল কাদির,মুসাপুরের আওয়ামীলীগ নেতা মুরগী কাদির,একই ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেম্বার মনোয়ার,৫নং ওয়ার্ডের লাভলী মেম্বার,৬নং ওয়ার্ডে সোহেল মেম্বার ও ৯নং ওয়ার্ডের মাহাবুব মেম্বার। মুসাপুরের মেম্বারদের মধ্যে মনোয়ার ,লাভলী,সোহেল ও বিল্লাল মেম্বার এলাকার নিরীহ লোকজনের কৃষি জমির মাটি জোরপূর্বক কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রি করে আসছে। এছাড়াও বিভিন্ন সময়ে তারা শামীম ওসমান এবং শামীম ওসমানের মিটিং মিছিলে প্রচুর লোক নিয়ে যোগদান করতেন। ওসমাদের শেল্টারে তারা এলাকায় রাম রাজত্ব কায়েম করতো। পট পরিবর্তণের পর পরই তারা নিজেদেরকে বিএনপির নেতা-কর্মী হিসেবে বিভিন্ন নেতাদের সঙ্গে মিশে গেছেন। এছাড়া ৯নং ওয়ার্ডের মেম্বার মাহাবুব আজমীর ওসমানের ড্রেজার ব্যবসা নিয়ন্ত্রক হিসেবে কাজ করতো এখনো সে ওই গ্রæপের অধীনে এই ব্যবসা চালিয়ে যাচ্ছেন। ড্রেজার দস্যূতা ছাড়াও তার বিরুদ্ধে বন্দরের বিভিন্ন স্থান হতে ছিনতাই করা অটোরিকশা,ইজিবাইকসহ হাল্কা পরিবহণ ছিনতাই চক্রের সঙ্গে সরাসরি সম্পৃক্ততারও অভিযোগ রয়েছে। এদিকে মুসাপুরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুর হাসান মেম্বার এখন একক রাজত্ব গড়ে তুলেছেন। এক সময় ওসমানদের হুকুমের গোলাম হয়ে কাজ করা এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার ইউনিয়নের স্বঘোষিত রাজা বনে গেছেন। ওসমানদের অবর্তমানে তাদের দায়িত্ব পালন করছেন বলেও এমন কথা উঠে এসেছে ইউনিয়নের অনেক ব্যক্তির মুখে মুখে। তারা আরো জানান,মঞ্জু মেম্বার ইউনিয়নের বিভিন্ন বিচারে মোটা অংকের টাকা নিয়ে রায় প্রদান করেন। যে যত বেশি টাকা দেন তার পক্ষে সরাসরি রায় দেন। এতে কেউ কোন প্রতিবাদ করলে তার উপর নেমে আসে ভয়াল ঝড়।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!