নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
অহিদ গ্রেপ্তার হলেও সহযোগি মোমেন অধরা

অহিদ গ্রেপ্তার হলেও সহযোগি মোমেন অধরা

প্রকাশিতঃ

পুলিশ ও বিএনপি নেতাদের ভূমিকা নিয়ে প্রশ্ন

‎বন্দর প্রতিনিধি : বন্দরের মদনপুরের ফুলহর এলাকার আলোচিত যুবলীগ নেতা অহিদুজ্জামান অহিদকে গ্রেপ্তার করে রিমান্ড শেষে আদালতে প্রেরণ করেছে পুলিশ। মদনপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলা ও গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় আলোচিত যুবলীগ নেতা অহিদুজ্জামান অহিদকে গ্রেপ্তার করা হলেও সে সময় অহিদের অন্যতম সহযোগী এবং বর্তমানে বিএনপি নেতা সাজার চেষ্টাকারী এস.এম মোমেন ওরফে পাইছার পোলা মোমেনকে এখনো গ্রেপ্তার করেনি পুলিশ।


‎এলাকাবাসীর অভিযোগ, এই এস.এম মোমেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন বিএনপি থেকে অহিদের মাধ্যমে বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম.এ রশিদ ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আরজু ভুইয়ার হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে আনুষ্ঠানিক যোগদান করেন। অহিদের সাথে প্রতিটি মিটিং সমাবেশে মিছিল নিয়ে যোগদান করে। অহিদের অন্যতম সহযোগি হয়ে এলাকায় প্রভাব বিস্তার বিএনপির নেতাকর্মীদের পুলিশে ধরিয়ে দেওয়া, ড্রেজার ব্যবসা, ইট বালুর ব্যবসা, জমির ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে কোটিপতি বনে যান এই মোমেন। এমন কি ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন সময় অহিদের নেতৃত্বে মদনপুরে আন্দোলনকারীদের উপর যে হামলা হয়েছে সেই হামলায় অহিদের সাথে সক্রিয় ভূমিকা রেখেছেন এই মোমেন।

‎৫ আগস্ট গণঅভ্যুত্থানের ফ্যাসিস্ট সরকার পতন হলে কিছুদিনের জন্য নিজেকে আড়াল করে নেয় মোমেন। এরপর আবারো এলাকায় ফিরে আসে। তার বড় ভাই আলআমিন বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত এবং আবুল কাউসার আশার নেতৃত্বে রাজনীতি করে। ফলে বড় ভাইয়ের রাজনৈতিক ক্ষমতায় এলাকায় ফিরে নিজের আওয়ামী লীগের খোলস ফেলে নতুন করে বিএনপি বনে যাওযার চেষ্টা অব্যাহত রেখেছে। সেই সাথে পূর্বের মত অহিদের দেখানো পথে মদনপুর এলাকায় সকল কিছুর নিয়ন্ত্রণ নিয়ে এখন বিএনপি সেজে বহাল তবিয়তে রয়ে গেছে।

‎এদিকে মদনপুরে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের উপর হামলায় ঘটনায় দায়ের হওয়া মামলায় অহিদুজ্জামানকে গ্রেপ্তারকে করা হলেও সে সময় তার অন্যতম সহযোগি মোমেনকে গ্রেপ্তার না করায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন এলাকাবাসী। সেই সাথে ফ্যাসিস্ট দোসরকে বিএনপিতে পুনর্বাসনের অপচেষ্টা করায় বিএনপি ও তাঁতীদলের মহানগরের নেতৃবৃন্দদের ধিক্কার জানাতে শুরুতে করছে স্থানীয় বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!