নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ৩, ড্রেজার পাইপসহ জব্দ 
আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান
দূর্গাপুজা উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হাসান
সিসিটিভি ফুটেজে ভাগিনা রিফাত ও সালাম,মামলা হলেও গ্রেফতার নেই
প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষনাবেক্ষনের দায়িত্বে ছাত্রলীগের সাবেক নেতা নিমিতোষ ওঝা
Next
Prev
প্রচ্ছদ
আরেক আজমেরী ওসমান হওয়ার পথে কালামপুত্র আশা !!

আরেক আজমেরী ওসমান হওয়ার পথে কালামপুত্র আশা !!

প্রকাশিতঃ

আসছে ১২ ফেব্রুয়ারি ২০২৬ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ সদর বন্দর ৫ আসনের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট আবুল কালাম নির্বাচিত হওয়ার আগেই তার ক্ষমতার দাপট দেখিয়ে মহড়া দিচ্ছে তার ছেলে আবুল কাউসার আশা। স্থানীয় ভাবে জানা গেছে, আবুল কাউসার আশা সাবেক এমপি সেলিম ওসমানের ঘনিষ্ঠ সহচর ও আওয়ামী পন্থী ছিলেন।

 

৫ আগষ্টের পর রাজনীতির পট পরিবর্তন হলে বিএনপির ব্যানারে সক্রিয় রাজনীতিতে অংশ গ্রহণ করে আশা। আশার বিরুদ্ধে রয়েছে বিভিন্ন অভিযোগ। জমি দখল, বালুর জাহাজ থেকে চাঁদাবাজি, মাদক ব্যবসা, শীর্ষ চাঁদাবাজদের নিয়ে সন্ত্রাসী বাহিনী গঠন করাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগ উঠে আসছে। আশার কু-কর্মের কারনে দল থেকে বহিষ্কারও করা হয় এর আগে। বিভিন্ন তদবির বানিজ্য করে বহিষ্কার আদেশ প্রত্যাহার করিয়ে পিতার নমিনেশনকে কেন্দ্র করে গড়ে তুলেছে সন্ত্রাসী বাহিনী। সাম্প্রতিক সময়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর মিলাদ মাহফিলের নামে বিভিন্ন জায়গায় থেকে ব্যাবসায়ী এবং কর্মজীবীদের কাছ থেকে নেওয়া হচ্ছে মোটা অংকের চাঁদা। তথাকথিত ইজারাদারের নামে অটোরিকশা ইজিবাইক থেকে প্রতিদিন চাঁদা তুলে আশার সন্ত্রাসী বাহিনীরা।

 

স্থানীয় জনগণ বলছে এ জেনো আরেক ওসমান সাম্রাজ্য! ক্ষমতায় না আসতেই বন্দর ও সদর বাসীর মধ্যে আতংক বিরাজ করছে আশার সন্ত্রাসী কর্মকাণ্ডে। কালাম যদি নির্বাচিত হয় তাহলে নারায়ণগঞ্জ সদর বন্দর হবে আরেক ওসমান বলয়ে। সাধারণ মানুষের বক্তব্য, দীর্ঘ ১৭ বছর পর তাড়া তাদের ভোটাধিকার প্রয়োগ করে সৎ ও আদর্শ বান ব্যাক্তিকে নির্বাচিত করবেন। এমন কাউকে নির্বাচন করবেন, যে জনপ্রতিনিধি জনগণের স্বার্থে কাজ করবে এবং কোন সন্ত্রাসী বা চাঁদাবাজি কর্মকান্ডের মাধ্যমে সদর ও বন্দরকে জাহান্নামে পরিনত করার শংকা থাকবে এমন কাউকেই সদর ও বন্দর বাসীর অভিভাবক হিসেবে গ্রহন করবেন না বলেও সাফ জানিয়ে দিয়েছেন।

এদিকে, এমপি প্রার্থী আবুল কালামের ছেলে আশার কিছু  সন্ত্রাসী কর্মকাণ্ডে জনগণের মাঝে বিরাজ করছে আতংক। বাবা এমপি হওয়ার আগেই ছেলে আশার এমন কর্মকান্ডে স্থানীয় সাধারন মানুষের মাঝে প্রশ্ন উঠেছে সদর ও বন্দরে আরেক ওসমান সাম্রাজ্য গড়ার নিল নকশা তৈরি করছে আশা।

 

পিতা শুধু নামেই এমপি থাকবে মুলত সব কার্যক্রম পরিচালনা করবে তার ছেলে আশা। বন্দরে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা বলেন, ইতিমধ্যে আশার সন্ত্রাসী কর্মকাণ্ড শুধু বন্দর বাসী দেখেছেন, সদরে গিয়ে পৌছেনি। তার পিতা নির্বাচিত হলে বুঝা যাবে কত ধানে কত চাল। শীর্ষ সন্ত্রাসী আজমীর ওসমানের পথেই হাঁটবে আশা এমন্টাই স্বাভাবিক মনে করেন স্থানীয় ভোটাররা।

 

তা ছাড়া পূর্বে আওয়ামী লীগের সকল সন্ত্রাসীদের নিয়ে আশার সন্ত্রাসী গোষ্ঠী একত্রে হওয়ায় জনগণের মাঝে দেখা দিয়েছে ভয়াবহ আতঙ্ক। সাধারণ মানুষের রক্ত চুষে খাবে এই আশা ও তার সন্ত্রাসী গোষ্ঠী। তাই আগামী নির্বাচনে জনগণের জানমালের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে কোন সন্ত্রাসী বাহিনীকে নির্বাচিত করবে না বলেও তারা জানান।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!