নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
বন্দরে ওসির যোগদানের পর পাল্লা দিয়ে বাড়ছে ছিনতাই-ডাকাতি ও ‘পুলিশি বাণিজ্য’

বন্দরে ওসির যোগদানের পর পাল্লা দিয়ে বাড়ছে ছিনতাই-ডাকাতি ও ‘পুলিশি বাণিজ্য’

প্রকাশিতঃ

 জননিরাপত্তা নিয়ে শঙ্কা

নিজস্ব প্রতিবেদক, বন্দর: নারায়ণগঞ্জের বন্দর থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে গোলাম মোক্তার আশরাফ উদ্দিন যোগদানের পর থেকেই এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটেছে। বন্দরে এখন সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার চেয়ে ‘পুলিশি বাণিজ্য’ ও ‘তদবির সংস্কৃতি’ বেশি গুরুত্ব পাচ্ছে বলে অভিযোগ উঠেছে। গত কয়েক সপ্তাহে পাল্লা দিয়ে বেড়েছে ছিনতাই ও ডাকাতি, যা বন্দরবাসীকে চরম নিরাপত্তাহীনতার মুখে ঠেলে দিয়েছে।

স্থানীয় বাসিন্দাদের মতে, ওসি গোলাম মোক্তার আশরাফ উদ্দিন আসার পর থেকে এলাকায় ছিনতাইকারী ও ডাকাত চক্র যেন ‘লাই’ পেয়ে গেছে। উপজেলার ব্যস্ততম বাজার থেকে শুরু করে নির্জন মোড়গুলোতেও দিনে-দুপুরে ছিনতাই হচ্ছে। গভীর রাতে বাসাবাড়িতে হানা দিচ্ছে ডাকাত দল। কিন্তু পুলিশি টহল বা অপরাধীদের গ্রেফতারে দৃশ্যমান কোনো তৎপরতা নেই। জনমনে প্রশ্ন উঠেছে—পুলিশ কি জনগণের নিরাপত্তা দিতে ব্যস্ত, নাকি অন্য কোনো কাজে?

থানা সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের অভিযোগ, বর্তমান ওসির যোগদানের পর থেকে বন্দরে এক ধরণের ‘নিভৃত বাণিজ্য’ শুরু হয়েছে। তুচ্ছ ঘটনায় সাধারণ মানুষকে হয়রানি, রাজনৈতিক মামলার ভয় দেখিয়ে অনৈতিক সুবিধা আদায় এবং অপরাধীকে আটকের পর গোপন লেনদেনের মাধ্যমে ছেড়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠছে।

 

অভিযোগ রয়েছে, মাদকের আখড়া ও অবৈধ গ্যারেজগুলো থেকে নিয়মিত মাসোহারা আদায়ের কারণেই সেসব আস্তানায় কোনো অভিযান পরিচালিত হচ্ছে না।

ইস্পাহানী বাজার, একরামপুর এবং বন্দর খেয়াঘাট এলাকার ব্যবসায়ীরা জানিয়েছেন, সন্ধ্যার পর বন্দরে চলাফেরা করা এখন ভাগ্যের ওপর নির্ভর করে। ছিনতাইকারীদের অস্ত্রের মুখে সর্বস্ব হারানো নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু থানায় অভিযোগ করতে গেলে অনেক ক্ষেত্রে মামলা নিতে গড়িমসি করা হয় অথবা ওসির সাথে ‘আলোচনা’ করার পরামর্শ দেওয়া হয়।

এলাকার সচেতন নাগরিকরা বলছেন, একজন ওসির মূল দায়িত্ব এলাকায় শান্তি রক্ষা করা, ব্যবসা করা নয়। ওসির রহস্যজনক নীরবতা এবং পুলিশের এই ‘বাণিজ্যিক’ মনোভাব অপরাধীদের মনে সাহস যোগাচ্ছে।

 

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!