নারায়ণগঞ্জ সোমবার | ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
দল নয় “আখের গুছাতে ব্যস্ত তারা”
বন্দরে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২
দুই দিনের রিমান্ডে ‘চশমা সাব্বির’
“৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি”-কার্যক্রমের উদ্বোধন
শিশুকে ধর্ষণচেষ্টায় রূপগঞ্জে ধর্মীয় শিক্ষক কারাগারে
নারায়ণগঞ্জে ১৫ জুন শুরু হচ্ছে উপজেলা বিতর্ক উৎসব-২০২৬
বিএসইসির নবনিযুক্ত চেয়ারম্যান ও কমিশনারদের শুভেচ্ছা জানাল সিটি ব্রোকারেজ লিমিটেড
নারায়ণগঞ্জে ৩টি হাই স্কুলের সভাপতি পদ কালাম এমপি পরিবারের দখলে
জলাবদ্ধতা ও মশাবাহিত রোগ প্রতিরোধে ড্রেন পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শনে ইউএনও
দিগুবাবুর বাজারে ৬১৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা
বন্দরে জোবায়ের হত্যা: ৩ জনের বিরুদ্ধে মামলা
বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ মাদকসেবীর কারাদণ্ড
~অতিরিক্ত উত্তোলনের কারণে পানির স্তর আশঙ্কাজনকভাবে নিচে নেমে যাচ্ছে”
গোগনগরের মিছিলের ঘটনায় শীতলক্ষ্যা এলাকা হতে জহিরুল গ্রেফতার
মামলা নিতে টাকা দাবী, মরদেহ নিয়ে বন্দর থানা ঘেরাও
সিদ্ধিরগঞ্জে শিক্ষার্থীর উপর যুবদল ক্যাডার মোফাজ্জলের হামলা
বন্দরে ৩ মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ মানসিক ভারসাম্যহীন কিশোরীর
ইউনিট কমিটি দিতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের ব্যর্থতার আড়াই বছর!
সিদ্ধিরগঞ্জে শিক্ষিকার বাড়ীতে লুটপাটের অভিযোগ গণ-অধিকার পরিষদের নেতার বিরুদ্ধে
ফতুল্লায় বাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ৪, অস্ত্র-চোরাই মাল জব্দ
শব্দ দূষণ বন্ধে অভিযান, ৪ যানবাহনকে জরিমানা
রূপগঞ্জে এনসিপির অনুষ্ঠানে হামলা: ছাত্রদল নেতাসহ ১২০ জনের বিরুদ্ধে মামলা
বকশীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, ড্রেজার ও পাইপ ধ্বংস
বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু
বন্দরে নারী গৃহকর্ত্রীকে পিটিয়ে ১ লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণ লুট
জলাবদ্ধতা ও মশাবাহিত রোগ প্রতিরোধে সদরে ড্রেন পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্থানীয় এমপি নজরুল ইসলাম আজাদের হস্তক্ষেপ কামনা ভুক্তভোগী পারুলের
শিশু রামিসা ধর্ষণ-হত্যা : সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড
মাদক কারবারের অভিযোগে নির্যাতন, কেন আইন নিজের হাতে তুলে নিচ্ছেন অনেকে?
সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
Next
Prev
প্রচ্ছদ
বন্দরে জোবায়ের হত্যা: ৩ জনের বিরুদ্ধে মামলা

বন্দরে জোবায়ের হত্যা: ৩ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

নারায়ণগঞ্জের বন্দরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে হোসিয়ারি শ্রমিক মো. জোবায়ের (১৮) নিহতের ঘটনায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের বাবা মো. জাহাঙ্গীর হোসেন কালু বাদী হয়ে বন্দর থানায় এই মামলা (নং- ০৯/২২০) দায়ের করেন। এদিকে, মামলা নিতে নিহতের পরিবারের কাছে ১০ হাজার টাকা ঘুষ চাওয়ার অভিযোগে এসআই মাসুদকে থানা থেকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।

‎মামলায় ২ জনের নাম উল্লেখ এবং ১ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এজাহারভুক্ত আসামিরা হলেন—দক্ষিণ কলাবাগ এলাকার মেহেদী হাসান মানিক (২৫) ও কল্যান্দী খালপাড় এলাকার দিদার হোসেন নাক্কী সজিব (২৭)। মামলার প্রধান আসামি মানিক অন্য একটি মামলায় গত ৩ জুন থেকে গ্রেফতার থাকায় তাকে এই হত্যা মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ দেখানো হয়েছে। পলাতক আসামি সজিব ও অজ্ঞাতনামা ব্যক্তিকে গ্রেফতারে পুলিশের সাড়াশি অভিযান চলছে।

‎গত ৩ জুন রাত ৯টা ১০ মিনিটে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে এনায়েতনগর ভাঙা ব্রিজের উত্তর পাশের ঢালে জোবায়েরের পথরোধ করে ছিনতাইকারীরা। তারা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে জোবায়ের বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে আসামী মানিক তাঁর বুকে ও পেটে ছুরিকাঘাত করে। টানা চার দিন মৃত্যুর সাথে লড়াই করে গত ৭ জুন ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জোবায়েরের মৃত্যু হয়।

‎জোবায়েরের মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে বিক্ষুব্ধ জনতা রোববার সন্ধ্যায় বন্দর থানা ঘেরাও করে বিক্ষোভ শুরু করে। নিহতের স্বজনদের অভিযোগ, ঘটনার পরদিন মামলা করতে গেলে এসআই মাসুদ তাদের কাছে ১০ হাজার টাকা ঘুষ দাবি করেন এবং টাকা না দেওয়ায় মামলা নিতে গড়িমসি করেন। এছাড়া চার দিনেও আসামি সজিবকে গ্রেফতার না করায় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

‎বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, “জনতার অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত এসআই মাসুদকে ইতোমধ্যে ক্লোজড করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে। এছাড়া প্রধান আসামী মানিককে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এবং অপর আসামিদের গ্রেফতারে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।” ওসির আশ্বাসের পর বিক্ষোভকারীরা থানা প্রাঙ্গণ ত্যাগ করেন।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!