নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
বন্দরে ডেভিল হান্টেও প্রকাশ্যে ওসমান পরিবারের বড় ‘ডেভিল’ চাঁন মিয়া ও পলি

বন্দরে ডেভিল হান্টেও প্রকাশ্যে ওসমান পরিবারের বড় ‘ডেভিল’ চাঁন মিয়া ও পলি

প্রকাশিতঃ

জাগো নারায়ণগঞ্জ : সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জের বন্দরে অপরাধীদের ধরতে ‘অপারেশন ডেভিল হান্ট’ নামে বিশেষ অভিযান শুরু হয়েছে। অপারেশন ডেভিল হান্টে বেশ কয়েকজন ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিকলীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীরা গ্রেপ্তার হলেও প্রকাশ্যে  ঘুরে বেড়াচ্ছে ওসমান পরিবারের বড় ডেভিলরা।
জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ছাত্র হত্যার মামলায় আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মীরা পালিয়ে গেলেও কিছু সংখ্যক নেতাকর্মীরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এরই মধ্যে ওসমান পরিবারের আস্থাভাজন কিছু সংখ্যক অস্ত্রধারী ক্যাডাররা পালিয়ে গেলেও চলমান ডেভিল হান্টে এলাকায় প্রকাশ্যে রয়েছে ভুমিদস্যু চাঁন মিয়া ও জাপা নেত্রী পলি বেগম।
ইতোমধ্যে ডেভিল হান্টে স্থানীয় কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি দেলোয়ার হোসেন প্রধান গ্রেপ্তার হলেও শামীম ওসমান ও সেলিম ওসমানের সহযোগী ভুমিদস্যু চাঁন মিয়া ও নাসিক ১৯নং ওয়ার্ড জাপা নেত্রী পলি বেগম এলাকায় প্রকাশ্যে ঘুরলেও গ্রেপ্তার না হওয়ায় প্রশ্ন উঠেছে পুলিশের ভুমিকা নিয়ে।
স্থানীয়রা জানান, দীর্ঘ ১৬ বছর শামীম ওসমান ও সেলিম ওসমানকে ব্যবহার করে এলাকায় স¤্রাজ্য গড়ে তোলেন তাঁরা। পাশাপাশি নামে-বেনামে তাঁরা হাজার কোটি টাকার মালিক হয়েছেন। এলাকায় গড়েছেন অবৈধ সম্পাদের পাহাড়। স্বৈরাচার আওয়ামীলীগ সরকার পতনের পরেও কতিপয় বিএনপি নেতাদের অর্থের মাধ্যমে ম্যানেজ করে এলাকায় ঘুরছেন প্রকাশ্যে।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের দমন-নিপিড়নে শামীম ওসমানকে সর্বাত্মক সহযোগী করেছেন চাঁন মিয়া। প্রতিনিয়তই বন্দরে খান মাসুদ বাহিনীকে অর্থ যোগান দিয়ে তা-ব চালিয়েছে চাঁন মিয়া। এবং বন্দর ঘাটে শিক্ষার্থীদের আটকিয়ে মোবাইল ফোন তল্লাশি চালাতেন এবং মারধর করার নির্দেশদাতা এই চাঁন মিয়া। বিশেষ করে খান মাসুদকে ঢাল হিসেবে ব্যবহার করে বন্দরে স¤্রাজ্য টিকিয়ে রাখতেন তিনি।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারী সরকার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর নেতাকর্মীরাও গা ডাকা দেন। এর মধ্যে স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও জাতীয় পার্টির কিছু সংখ্যক নেতাকর্মীরাও পালিয়ে এলাকায় প্রকাশ্যে রয়েছেন ভূমিদস্যু চাঁন মিয়া, ২২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজী শহিদ, যুবলীগ নেতা কাজী জহির, জাতীয় পার্টির নেতা গিয়াস উদ্দিন ভেন্ডার, বন্দর থানা জাতীয় যুব সংহতি সহ-সভাপতি সার জাহান, ১৯নং ওয়ার্ড জাতীয় পার্টির সভানেত্রী পলি বেগম।
এদিকে ডেভিল হান্টে আওয়ামীলীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীরা গ্রেপ্তার হলেও প্রকাশ্যে অস্ত্র উচিয়ে গুলিবর্ষণকারি কাজী সোহাগ ও যুবলীগ নেতা দ্বীন ইসলামের অবৈধ অস্ত্র উদ্ধার করতে পারছে না পুলিশ। ফলে এলাকায় যেকোন সময়ে বড় ধরণের দুঘর্টনা ঘটতে পারে বলে মনে করছে স্থানীয়রা। তবে চলমান অপারশেন ডেভিল হান্টে অস্ত্রধারীরা গ্রেপ্তার, তাদের প্রদর্শিত অস্ত্র উদ্ধার ও শামীম ওসমানের সহযোগী চাঁন মিয়া, ২২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কাজী শহিদ, যুবলীগ নেতা কাজী জহির, জাতীয় পার্টির নেতা গিয়াস উদ্দিন ভেন্ডার, শার জাহান ও সেলিম ওসমানের সহযোগী ১৯নং ওয়ার্ড সভানেত্রী পলি বেগমকে গ্রেপ্তারে দাবি জানান স্থানীয়রা।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!