নারায়ণগঞ্জের বন্দরে ব্রহ্মপুত্র নদ থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৫ মে) দুপুর ৩টার দিকে লাঙ্গলবন্দ মহজমপুর এলাকায় নলি সাধু আশ্রমের সামনে ব্রহ্মপুত্র নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সকালে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে। পুলিশের ধারণা, ওই ব্যক্তির মৃত্যু প্রায় ১০ দিন পূর্বে হয়েছে। দেহ গলে যাওয়ায় তাৎক্ষণিক পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
উদ্ধার করা মরদেহটি নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন কামতাল ফাঁড়ির ইনচার্জ মো. শাহাদাত হোসেন। তিনি বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।




