নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
বন্দরে মাহমুদনগরে মন্টি স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বন্দরে মাহমুদনগরে মন্টি স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রকাশিতঃ

বন্দর প্রতিনিধি: বন্দরের প্রয়াত ক্রীড়াবিদ ফয়সাল আহমেদ মন্টি স্মরণে আয়োজিত মন্টি স্মৃতি সার্কেল ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী ৭ মার্চ শুক্রবার বেলা ১২টায় স্থানীয় মাহমুদনগর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। শ্বাসরুদ্ধকর এ ফাইনালে সালাম স্টীল লিমিটেড প্রতিপক্ষ আব্দুল্লাহপুর বন্ধুমহলকে৫ উইকেটের সুস্পষ্ট ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জণ করে। খেলা শেষে বিজয়ীদের হাতে মানিপ্রাইজ ও ট্রফি তুলে দেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী সাবেক প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাতি খন্দকার মাহমুদুল হাসান আরমান। ঢাকা বাদামতলী চাউল আড়ৎদার মালিক সমিতির সাধারণ সম্পাদক হাজী নিজামউদ্দিন আহাম্মদের সভাপতিত্বে খেলার আনুষ্ঠনিক উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাজী সামাউন হাবিব। প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী মোঃ সামসুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সহ-সভাপতি সামিয়া ইসলাম নেভিনা,অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি সোহেলী আক্তার,ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি সেলিনা সুলতানা শিউলী, হাজী আমির হোসেন,আব্দুর রহমান লিটন ওমোঃ ওয়ালীউল্লাহ সবুজ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোমেন ইসলাম,মাহমুদনগর পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,২৩নং ওয়ার্ড বিএনপি নেতা হানিফ কবির,২২নং ওয়ার্ড বিএনপি নেতা জাহিদুল ইসলাম,মোঃ শাহজাহান,মোঃ মুকুল প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মাহমুদুল হাসান আরমান বলেন,খেলাধূলা মানুষকে ভাল রাখে। যেই সমাজে খেলাধূলা চর্চা থাকে সেই সমাজে মাদক গ্রাস করতে পারে না। তিনি আরো বলেন, খেলাধূলার মাধ্যমে প্রয়াত ক্রিকেটার মন্টির স্মৃতিকে ধরে রাখতে হবে। এজন্য পৃষ্ঠপোষকতার প্রয়োজন হলে আমাদের সহযোগিতার হাত প্রসারিত থাকবে ইনশাল্লাহ।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!