নারায়ণগঞ্জ রবিবার | ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
বন্দরে পিস্তল ঠেকিয়ে টাকা ছিনতাই ও হাত-পায়ে কুপিয়ে জখমের ঘটনায় মামলা
ফতুল্লায় ভূমিদস্যুদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক রাসেলকে খুনের হুমকি
সিদ্ধিরগঞ্জে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান এলাকাবাসীর
ফতুল্লায় কিশোরীকে গণধর্ষণ, ডিএমসিতে প্রেরন
লক্ষ্মীনারায়ণ মন্দিরের প্রবেশগেটে নতুন তালা, দুই পক্ষকে চাবি হস্তান্তর
দেশে গোয়েন্দা সংস্থা কি এখনো রাজনৈতিক কাজে ব্যবহৃত হচ্ছে?
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২৬
বিজয়া দশমী/অশ্রুসিক্ত নয়নে নারায়ণগঞ্জে দেবী দুর্গার বিদায়
অতিরিক্ত ডিআইজির ট্রিপ্লেক্স বাড়িতে চলত যত অপকর্ম, লাগত রেজিস্ট্রেশন ফি
অগ্রবাণী প্রতিদিনের প্রকাশক-সম্পাদক স্বপন কুমার পোদ্দার আর নেই
কাশিপুর ভোলাইলে মূর্তিমান আতংক নামধারী যুবদলের ক্যাডার পাগলা সোহেল!
সিদ্ধিরগঞ্জে কথিত বিএনপি নেতার শেল্টারে রমজান বাহিনীর কোটি টাকার মাদক ব্যবসা !!  
সিদ্ধিরগঞ্জের শিমরাইল হতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
লক্ষী নারায়ণ দূর্গা মন্দির নিয়ে বিএসপি নেতা টনি মল্লিকের হুশিয়ারী!
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
Next
Prev
প্রচ্ছদ
বন্দরে সিএনজি স্ট্যান্ড দখল নিতে সোহাগ বাহিনীর তান্ডব, গুলি ও ভাঙচুর

বন্দরে সিএনজি স্ট্যান্ড দখল নিতে সোহাগ বাহিনীর তান্ডব, গুলি ও ভাঙচুর

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:

বন্দরে সিএনজি স্ট্যান্ড দখল নিতে ব্যাপক তান্ডব চালিয়েছে কথিত যুবদল নেতা কাজী সোহাগ। এসময় গুলিবর্ষণ ও ৫/৬টি সিএনজি ভাঙচুর করা হয়েছে।

মঙ্গলবার ( ২০ জানুয়ারি) সন্ধ্যায় বন্দর ১নং খেয়াঘাট সিএনজি স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

হামলার ঘটনার পর রাতেই কাজী সোহাগকে অভিযুক্ত করে ৮ জনের নাম উল্লেখ সহ আরও ৪০/৫০জনকে অজ্ঞাতনামা আসামি করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন সিএনজি স্ট্যান্ডের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার মোল্লা।

এর আগেও বন্দর ঘাটে সিএনজি স্ট্যান্ড নিয়ন্ত্রণ নেওয়ার পর চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসী কার্যকলাপ শুরু করে কথিত যুবদল নেতা কাজী সোহাগ বাহিনী। পরবর্তী সময়ে চাঁদাবাজ সোহাগকে বন্দর সিএনজি স্ট্যান্ড থেকে সিএনজি শ্রমিকরা বিতাড়িত করে দেয়।

এদিকে প্রায় ২ মাস পর পূনরায় বন্দর ঘাট নিয়ন্ত্রণ নেওয়ার জন্য আওয়ামী দোসরদের নিয়ে কথিত যুবদল নেতা কাজী সোহাগের নেতৃত্বে স্বদেশ, আকাশ, কিমন খান, রশিদ, জাহাঙ্গীর আলম ওরফে কালা জাহাঙ্গীর, শাহীন, আব্দুর রহমান পরিকল্পিত ভাবে বন্দর সিএনজি স্ট্যান্ডে হামলা চালায়। এসময় ৫/৬টি সিএনজি ভাঙচুর করা হয়। এবং কাজী সোহাগের সাথে থাকা পিস্তল উচিয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেন। পরবর্তী সময়ে আশেপাশে শ্রমিক সহ উত্তেজিত জনতা ঘটনাস্থল কাজী সোহাগ সহ তার বাহিনীকে ধাওয়া দিলে বিভিন্ন ধরণের ভয়ভীতি ও হুমকি প্রদান করে দৌঁড়ে পালিয়ে যায়। ঘটনার পর থেকে সিএনজি স্ট্যান্ডে পুলিশ মোতায়ন করা হয়।

এবিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, আমরা এক পক্ষ অভিযোগ পেয়েছি। তারা বলছে গুলি করছে, এমন কোন খবর পাইনি। তবে তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবো।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!