নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
মদনপুরে গুলিবর্ষণের মামলায় যুবলীগ নেতা অহিদকে আদালতে প্রেরণ

মদনপুরে গুলিবর্ষণের মামলায় যুবলীগ নেতা অহিদকে আদালতে প্রেরণ

প্রকাশিতঃ

বন্দর প্রতিনিধি: মদনপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা একাধিক মামলার আসামি যুবলীগ নেতা অহিদুজ্জামান অহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) ৭টার দিকে বন্দর থানার মদনপুর ইউনিয়নের ওই যুবলীগ নেতার ইটভাটা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ সূত্র জানায়, বন্দর থানার এসআই মনির, এএসআই মফিজ, এএসআই ইলিয়াস ও সঙ্গী ফোর্সের সমন্বয়ে পরিচালিত একটি অভিযানে অহিদুজ্জামান অহিদকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত অহিদুজ্জামান অহিদ (৪৫) বন্দর থানার ফুলহর এলাকার মৃত হানিফের ছেলে। তার বিরুদ্ধে মোট ৯টি মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

 

স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে ধামগড়, মুছাপুর ও মদনপুর ইউনিয়নসহ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ড এলাকা নিয়ে গঠিত বন্দরের উত্তরাঞ্চলের একটি বড় অংশের নিয়ন্ত্রণ ছিল যুবলীগ নেতা অহিদুজ্জামান অহিদের হাতে। ওই এলাকায় রাজনৈতিক প্রভাব বিস্তার ও আধিপত্য বজায় রাখতে তিনি দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকা- পরিচালনা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

 

আহত শিক্ষার্থী আল আমিন বলেন, ৪ আগস্ট সকাল ১০টা থেকেই বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর বাসস্ট্যান্ড ফুটওভার ব্রিজের নিচে অবস্থান নেয়। দুপুর ১২টার দিকে কয়েক হাজার ছাত্র-জনতা একত্রিত হয়ে একটি মিছিল নিয়ে কেওঢালা বেঙ্গল বিস্কুট ফ্যাক্টরির সামনে পৌঁছালে অহিদুজ্জামান অহিদের নেতৃত্বে কয়েকশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী মিছিলে হামলা চালায় এবং প্রকাশ্যে গুলি ছোড়ে। এতে তিনি সহ আরও দুইজন গুলিবিদ্ধ হন এবং বহু মানুষ আহত হন। পরে আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

 

একই দিনে আন্দোলনকারীদের সহযোগিতা করার অভিযোগ তুলে অহিদুজ্জামানের নেতৃত্বে মদনপুর এলাকার ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিকের ব্যবসা প্রতিষ্ঠান আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। এছাড়াও বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম ভুঁইয়া হীরন, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য নূর নবী এবং মদনপুর ইউনিয়ন যুবদল নেতা দিপু ভূইয়ার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়।

 

গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান অহিদুজ্জামান অহিদ। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, অহিদুজ্জামান অহিদের বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!