প্রেস বিজ্ঞপ্তি:
বন্দরের মদনপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৩০.৫ কেজি গাঁজাসহ ৩ জন মাদক কারবারি গ্রেফতার করেছে র্যাব-১১। রবিবার দুপুর ২টায় মদনপুরের রাফি ফিলিং ষ্টেশন এ সামনে ঢাকা-চট্রগ্রামের চেকপোষ্ট থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় উক্ত মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত ১টি পিকআপ গাড়ি ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আটককৃতরা হলো পিক-আপের ড্রাইভার বরিশাল কাজিরহাট এলাকার ইসমাইলের ছেলে ইমরান (২৩), পিক-আপের হেলপার বাগেরহাট কচুয়া এলাকার সোলেমান ফকিরের ছেলে মোঃ আলমগীর (২৫) এবং মোটরসাইকেলের চালক কুমিল্লা দডক্ষন সদরের হারুন মিয়ার ছেলে মোঃ মাসুম।
র্যাবের স্কোয়াড কমান্ডার মো.সামসুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে,গ্রেফতারকৃত ইমরান (২৩) মোঃ মাসুম ও মোঃ আলমগীর (২৫)’গণ পরস্পর যোগসাজশে আইন-শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে একটি বিশেষ কৌশলে কুমিল্লা জেলা হতে অবৈধ মাদকদ্রব্য ৩০.৫ কেজি গাঁজা জব্দকৃত পিক-আপে করে আনয়ন করে বিক্রয়ের উদ্দেশ্যে পরিবহনকালে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বন্দর থানার মদনপুরে রাফি ফিলিং স্টেশন এর সামনে চট্টগ্রাম টু ঢাকাগামী মহাসড়কে চেকপোস্ট অভিযান পরিচালনা করে অভিযুক্ত আসামীদেরকে উপরে উল্লিখিত আলামতসহ হাতে-নাতে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা পরস্পর যোগসাজশে কুমিল্লা থেকে জব্দকৃত মাদকদ্রব্য গাঁজা আনয়ন করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল। তাদের মধ্যে ইমরান উক্ত পিক-আপের ড্রাইভার আর মোঃ আলমগীর হেলপার। ইমরান এবং মোঃ আলমগীর কুমিল্লা থেকে জব্দকৃত মাদকদ্রব্য গাঁজা পিক-আপে লোড করে ঢাকার উদ্দেশ্যে রওনা করে। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান সম্পর্কে তাদেরকে অবগত করতঃ তাদের চোখ ফাঁকি দিয়ে গাঁজা ঢাকায় পৌঁছে দেওয়ার জন্য মোঃ মাসুম একটা মোটরসাইকেল নিয়ে পিক-আপ গাড়িটিকে গাইড করতে থাকে। পরবর্তীতে বর্ণিত সময় ও স্থান হতে জব্দকৃত আলামতসমূহ সহ হাতেনাতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।




